উত্তর : উক্ত শর্তটি মসজিদ নির্মাণের জন্য নয় বরং জামা‘আতে উপস্থিতি ওয়াজিব হওয়ার জন্য। যেমন রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি আযান শুনল এবং তার কোন ওযর না থাকা সত্ত্বেও জামা‘আতে উপস্থিত হ’ল না, তার ছালাত নেই (ইবনু মাজাহ হা/৭৯৩; মিশকাত হা/১০৭৭; ফাৎহুল বারী ২/৩৮৫; উছায়মীন, শারহু রিয়াযিছ ছালেহীন ৫/৭৩)। এক্ষণে নতুন মসজিদ নির্মাণের ক্ষেত্রে শর্ত হ’ল, ইসলামের বিরুদ্ধে শত্রুতা বা পারস্পরিক স্বার্থদ্বন্দ্ব ও যিদবশতঃ না হওয়া, মসজিদে জায়গা সংকুলান না হওয়া এবং একই মহল্লায় না হওয়া (আবুদাঊদ হা/৪৫৫; মিশকাত হা/৭১৭; কুরতুবী, তাফসীর সূরা তওবা ১০৭ আয়াত; আলবানী, আছ-ছামারুল মুসতাত্বাব, পৃঃ ৩৯৮)। স্মর্তব্য যে, মসজিদ বড় হওয়া এবং জামা‘আতে মুছল্লীর সংখ্যা বেশী হওয়া অধিক ছওয়াব প্রাপ্তির কারণ। রাসূল (ছাঃ) বলেন, ‘একাকী পড়ার চেয়ে দু’জনে, দু’জনের চেয়ে তিন জনে ছালাত আদায় করা উত্তম। এভাবে যত মুছল্লী বেশী হবে, ততই তা আল্লাহ তা‘আলার নিকট প্রিয়তর হবে (আবুদাঊদ হা/৫৫৪, মিশকাত হা/১০৬৬; ফাৎহুল বারী ২/১৩৬)।

প্রশ্নকারী : শামীম, পাশুন্ডিয়া, রাজশাহী।







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১৬/১৭৬) : রোগী দেখতে গেলে ৭০ হাযার ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু যারা ডাক্তার তারা তো সর্বদা রোগীর পাশে থাকেন তাদের জন্যও কি একই হুকুম?
প্রশ্ন (৩/১২৩) : ক্রোধ নিয়ন্ত্রণের গুরুত্ব ও এর সুফল সম্পর্কে কুরআন ও হাদীছ থেকে জানতে চাই। - -মামূনুর রশীদ, কক্সবাজার।
প্রশ্ন (১/১): আমাদের এলাকায় জনৈক ব্যক্তি বজ্রপাতে মারা যায় তাকে কবরস্থ করার পরপরই কবর পাকা করা হয় এবং উপরে ঢালাই দেওয়া হয়। কারণ এ ধরনের লাশ চুরি হয়ে যায়। এক্ষণে এর হুকুম জানতে চাই।
প্রশ্ন (৩৪/৭৪) : নতুনভাবে ছালাত শুরু করার ক্ষেত্রে যদি কোন সূরা বা দো‘আ মুখস্থ না থাকে তাহ’লে তার জন্য করণীয় কি?
প্রশ্ন (১১/২১১) : কুরআন মাজীদের উপর বই কিংবা অন্য কোন বস্ত্ত রাখা যাবে কি?
প্রশ্ন (৩০/৪৭০) : আমাদের দেশে বিশেষ বিশেষ জায়গায় টোল নেয়া হয়, হিজড়ারা কিংবা কিছু মানুষ হাতির মাধ্যমে জোর করে চাঁদা আদায় করে। এদের চাঁদা দেওয়ার বিধান কী? না দিলে কি গোনাহ হবে? চাঁদা দিতে অস্বীকার করায় তাদের পক্ষ থেকে ক্ষতির আশঙ্কা হ’লে করণীয় কি?
প্রশ্ন (৩৯/৩৯৯) : আমি ৩ বছর যাবৎ লিবিয়ায় আছি। প্রায় দিন স্ত্রীর সাথে আমার যোগাযোগ হয়। কিন্তু একজন ইমাম ছাহেব আমাকে বলেছেন যে, ১ বছরের বেশী এরূপ পৃথক থাকলে দেশে যাওয়ার পর পুনরায় বিবাহ করে সংসার করতে হবে। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩০/২৩০) : আমাদের এলাকার জামে মসজিদের বারান্দার পিলারে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দেওয়া হয়। এটা জায়েয হবে কি? - -আবুল কাসেমবাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৩৯/১১৯) : ঠোটের নীচের লোম কাটা যাবে কি?
প্রশ্ন (৩৯/৩৯): মসজিদের একটি দোকান ভাড়া নিতে গেলে মাসিক ভাড়া ৮০ হাযার এবং অগ্রিম ৫০ লাখ টাকা দাবী করছে। এই টাকা মসজিদের কাজে লাগানো হবে। এটি কী শরী‘আত সম্মত?
প্রশ্ন (৩/২০৩) : দু’হাতে তাসবীহ গণনা করা যায় কি?
প্রশ্ন (২৪/৩০৪) : আমি আমার পিতা-মাতাকে না জানিয়ে মেয়ের পিতার অনুমতিক্রমে ছাত্রজীবনে বিবাহ করি। যদিও মেয়ের পিতার পক্ষে তার খালু ও মামা স্বাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন। আমার পক্ষে দুই বন্ধু স্বাক্ষী ছিল। বর্তমানে আমার পরিবার সবকিছু মেনে নিয়েছে। উক্ত বিবাহ সঠিক হয়েছিল কি?
আরও
আরও
.