উত্তর : ছহীহ হাদীছে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে ফাঁক বন্ধ করে দাঁড়ানোর নির্দেশ এসেছে। যেমন রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, ‘তোমরা কাতার সমূহে দুই ইট পরস্পরে মিলানোর ন্যায় মিলে দাঁড়াও এবং দুই কাতারের মাঝের ফাঁক নিকটবর্তী রাখবে। কাঁধসমূহ সমান্তরাল রাখবে। ফাঁক বন্ধ কর, যাঁর হাতে আমার প্রাণ রয়েছে তার কসম! আমি শয়তানকে দেখি যে, কালো ছাগলের বাচ্চার মত সে তোমাদের কাতারের মাঝখানের ফাঁকে ঢুকছে’ (আবুদাঊদ, মিশকাত হা/১০৯৩)। ইবনু ওমর (রাঃ) বলেন, তোমার কাতার সোজা কর, কাঁধ সমূহ সমানভাবে মিলাও, ফাঁক বন্ধ কর এবং শয়তানের জন্য কোন স্থান ফাঁকা রেখো না’ (আবুদাঊদ, সনদ ছহীহ, মিশকাত হা/১১০২)। এক্ষণে সম্ভবপর পায়ে পা লাগিয়ে কাতারবন্দী হ’তে হবে। রাগান্বিত মুছল্লীদের সম্ভবপর বুঝানোর চেষ্টা করতে হবে। এরপরেও না বুঝলে নিজের দেহের পরিসর অনুযায়ী দাঁড়াবে।




বিষয়সমূহ: সমাজ-সংস্কার
প্রশ্নঃ (২০/২৬০) : আমার একমাত্র মেয়েকে মৃত্যুর আগে বাড়ি ও সম্পত্তি লিখে দিতে পারি কি?
প্রশ্ন (১৫/২১৫) : আমি স্কুলের সরকারী উপবৃত্তি পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করিনি। কিন্তু বৃত্তি পেয়েছি। এটা গ্রহণ করা জায়েয হয়েছে কি? - -যাকির হোসাইন, রংপুর।
প্রশ্ন (১৭/৩৩৭) : মালিকের অনুমতি ছাড়া কর্মচারী ক্রেতাদের বাকীতে পণ্য বিক্রয় করতে পারবে কি?
প্রশ্ন (১৫/২৯৫) : আমি গোপনে কিছু টাকা মসজিদে দান করার প্রতিজ্ঞা করেছি। কিন্তু আমার পিতা-মাতা অসহায়। এমতাবস্থায় প্রতিশ্রুত অর্থ থেকে কিছু অংশ তাদের পিছনে ব্যয় করা যাবে কি?
প্রশ্ন (৫/২৪৫) : দৈনন্দিন আমলসূরা নাস, ফালাক ও ইখলাছ পাঠের সময়ও কি শুরুতে ‘বিসমিল্লাহ’ পাঠ করতে হবে?
প্রশ্ন (১২/৪৫২) : পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর আক্বদ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত পাত্র-পাত্রীর পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখা বৈধ কি? বাস্তবে এ ধরনের যোগাযোগ অনেক সময় হালালের মোড়কে হারাম সম্পর্কের রূপ ধারণ করে। এ বিষয়ে শরী‘আতের বিধান কি?
প্রশ্ন (৫/৪০৫) : আমি কলেজ ছাত্র। ছালাতের সময় আমার ক্লাস থাকে। এক্ষেত্রে আমার করণীয় কি?
প্রশ্ন (২৫/১৮৫) : বাজারে মবিল কোম্পানী নাম ব্যবহার করে অনেক ব্যবসায়ী নকল মবিল তৈরী করে। এক্ষেত্রে একেকজন একেক পদ্ধতি অনুসরণ করে। কেউ ঐসব কোম্পানীর মবিলের খালি ক্যানে নিজেদের বানানো মবিল ভরে, কেউ পরিমাণ কম-বেশী করে নকল করে। এক্ষণে নকল তৈরীর ক্ষেত্রে আমার জন্য কোন পদ্ধতি হালাল হবে? - -আবু আব্দুল্লাহ, ভোলা।
প্রশ্ন (৩৬/১১৬) : একজন দ্বীনদার ব্যক্তির পক্ষে ব্যাংকে চাকুরী করে জীবিকা নির্বাহ করা বৈধ হবে কি?
প্রশ্ন (১০/৪১০) : ঈদগাহের সামনের দিকে সাড়ে তিন ফুট উচ্চতার একটি প্রাচীর আছে এবং প্রাচীরের মাঝামাঝিতে একটি মেহরাব বানানো আছে। এভাবে ঈদগাহে স্থায়ী মেহরাব বানিয়ে রাখা জায়েয হবে কি?
প্রশ্ন (২৮/৩০৮) : হজ্জের সময় কোন ভুল-ত্রুটির কারণে দম ওয়াজিব হ’লে তা মক্কাতেই আদায় করতে হবে কি? নাকি হজ্জের পর দেশে এসে আদায় করলেও চলবে?
প্রশ্ন (৮/১২৮) : বিবাহ করার পর স্ত্রীকে পসন্দ হচ্ছে না। তার কোন দোষ নেই। আচার-ব্যবহার ভালো। কিন্তু কোনভাবেই মেনে নিতে পারছি না। এক্ষণে আমি তালাক দিলে গোনাহগার হব কি?
আরও
আরও
.