উত্তর : পেশাবের ছিটাযুক্ত স্থানের কাপড় ধুয়ে পবিত্র করতে হবে। জেনে-শুনে এরূপ পেশাবযুক্ত কাপড়ে ছালাত আদায় করলে উক্ত ছালাতের ক্বাযা আদায় করতে হবে। কারণ ছালাত আদায়ের জন্য পোষাক পবিত্র হওয়া শর্ত (মুদ্দাছছির ৭৪/৪; ইবনু হিববান হা/২৩৩৩; ইবনু খুযায়মা হা/১০১৭)। এছাড়া রাসূল (ছাঃ) বলেছেন, তোমরা পেশাবের অপবিত্রতার ব্যাপারে সতর্ক থাক। কারণ অধিকাংশ কবরের আযাব এর কারণে হয়ে থাকে (দারাকুৎনী হা/৪৭৬; ছহীহুল জামে‘ হা/৩০০২)। তবে দুগ্ধপোষ্য ছেলে শিশুর পেশাবে কাপড়ের উপর পানি ছিটিয়ে দিয়ে ছালাত আদায় করবে’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৯৭)।






প্রশ্ন (১৪/২১৪) : মৃত ব্যক্তির পক্ষ থেকে ছিয়ামের ক্বাযা আদায় করা যাবে কি? রামাযানের ছিয়ামের ক্বাযা কিভাবে আদায় করতে হবে?
প্রশ্ন (৩৫/৩১৫) : পবিত্র কুরআনের হাফেযদেরকে ক্বিয়ামতের দিন যখন কুরআন পড়তে বলা হবে, তখন পড়তে পড়তে ভুলে গেলে কোন করণীয় থাকবে কি? না ফেরেশতাগণ বলে দিবেন?
প্রশ্ন (১৭/৪১৭) : আমি একজন দ্বীনদার মেয়েকে বিয়ে করতে চাই। কিন্তু বর্তমানে অধিকাংশ মেয়ের পর্দা দেখে দ্বীনদারী বুঝা যায় না। এক্ষেত্রে একজন দ্বীনদার স্ত্রী পাওয়ার জন্য আমি কি কি আমল করব এবং পাত্রীর বাহ্যিক কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করব?
প্রশ্ন (৩৯/৩১৯) : ব্যবসার ক্ষেত্রে পরিচিতি, ক্রেতা আকর্ষণ ইত্যাদি কারণে একই পণ্য একজনের নিকটে বেশী, অপরজনের নিকটে কম মূল্য নেওয়া হয়। এটা শরী‘আতসম্মত কি? - হাবীবুর রহমান, বোচাগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (২৮/৪৬৮) : নফল ছিয়ামের মধ্যে কোনটি অধিক উত্তম; আইয়ামে বীয না সোম ও বৃহস্পতিবারের ছিয়াম? - -ডা. যিয়া, ইবনে সিনা হাসপাতাল, ঢাকা।
প্রশ্ন (৯/১৬৯) : নিজের ব্যভিচারে জন্মগ্রহণ করা মেয়েকে বিবাহ করা যাবে কি?
প্রশ্ন (৬/১৬৬) : ওহী লেখক ছাহাবীগণের মাঝে কেউ কি মুরতাদ হয়ে গিয়েছিলেন? - -তাহসীন আল-মাহী, রাজশাহী।
প্রশ্ন (২৩/১০৩) : আমি মাদ্রাসায় পড়ুয়া এক মেয়েকে দেখে শুনে বিয়ে করেছি। পরে দেখি সে দ্বীন সম্পর্কে অজ্ঞ এবং ভীষণ উদাসীন। সাথে সাথে ঝগড়াপ্রবণ ও কটূক্তিপরায়ণ। বিয়ের আগে যাচাই করা হয়নি, এজন্য নিজেকে দোষী মনে করি। মাঝে মাঝে এমন কষ্ট হয় যে আত্মহত্যার চিন্তাও আসে, কিন্তু পরকালের ভয়ে বিরত থাকি। এটা কি আমার ভাগ্যে লেখা ছিল নাকি আমার নিজের ত্রুটির ফল? আমার করণীয় কি? যদি ধৈর্য ধরে সংসার করি, তাহ’লে এর বিনিময়ে কি আমার কোন পুরস্কার মিলবে? আর মাঝে মাঝে আমি তাকে বলি, ‘আমি মরে গেলে তোমাকে পরকালে চাই না’ এতে কি আমার গোনাহ হবে?
প্রশ্ন (১২/২৫২) : বোন মারা যাওয়ার পর তার মোহরানার ৪ লাখ টাকা ব্যাংকে জমা ছিল, যার নমীনী ছিল তার স্বামী। তিনি উক্ত জমাকৃত টাকা উঠিয়ে মৃত স্ত্রীর নামে হজ্জ করতে চান। এরূপ করা যাবে কি?
প্রশ্ন (২৬/৬৬) : যাকাতের অর্থ দিয়ে ইয়াতীমদের জন্য কারিগরি শিক্ষাকেন্দ্র, হাসপাতাল বা বৃদ্ধাশ্রম নির্মাণ করে দেওয়ায় কোন বাধা আছে কি? - -আব্দুল বারী, নরসিংদী।
প্রশ্ন (৩১/৩১১) : স্বামী বলেছেন তুমি অমুক কাজ করলে আমি তোমার সাথে থাকবো না। কিন্তু কখনো আমি অসাবধানতাবশে তা করেও ফেলতে পারি। এক্ষণে এমন কিছু করে ফেললে সত্যিই কি আমাদের তালাক হয়ে যাবে?
প্রশ্ন (৩/৪৪৩) : একমাত্র আল্লাহর জন্য ইবাদত হওয়ার জন্য শর্ত কী কী? ব্যাখ্যা সহ জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.