উত্তর : আরকানুল ইসলাম ৫টি (বুখারী হা/৮)। এখানে যোগ-বিয়োগের কোন সুযোগ নেই। কুরআন-হাদীছ বা সালাফে ছালেহীন থেকে জিহাদকে ৬ষ্ঠ রুকন হিসাবে আখ্যায়িত করার কোন দলীল পাওয়া যায় না। তবে হুযায়ফা (রাঃ)-এর একটি আছার পাওয়া যায়। যেখানে তিনি জিহাদকে ইসলামের আটটি অংশের একটি হিসাবে আখ্যায়িত করে বলেন, সে ব্যক্তি ধ্বংস হ’ল যার কোন একটি অংশ নেই’ (আবু ইয়া‘লা হা/৫২৩; ছহীহ আত-তারগীব হা/৭৪১, সনদ হাসান)।

তবে জিহাদ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইমাম আহমাদ (রহঃ) বলেন, ‘ফরয ইবাদতের পরে জিহাদ অপেক্ষা শ্রেষ্ঠ আমল অন্য কিছু জানি না (মুগনী ৯/১৯৯)। শায়খুল ইসলাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘আমার জানা মতে আলেমদের ঐক্য রয়েছে যে, নফল ইবাদতসমূহের মধ্যে জিহাদ সর্বশ্রেষ্ঠ’ (মাজমূ‘ ফাতাওয়া ২৮/৪১৮)। তবে তার জন্য নির্দিষ্ট স্থান, কাল ও পাত্র রয়েছে। যা বিবেচনায় না নেয়ায় অনেকেই বিভ্রান্তিতে পতিত হন। যেমন আব্দুল্লাহ ইবনে যুবায়ের (রাঃ)-এর যুগে উদ্ভূত ফিৎনার সময় এক ব্যক্তি ইবনু ওমর (রাঃ)-এর নিকট এসে বলল, হে আবূ আব্দুর রহমান! আপনি এক বছর হজ্জ করেন এবং এক বছর ওমরাহ করেন। অথচ আল্লাহর পথে জিহাদ ত্যাগ করেছেন? নিশ্চয়ই আপনি জ্ঞাত আছেন যে, আল্লাহ এই জিহাদ সম্পর্কে কিভাবে উদ্বুদ্ধ করেছেন! ইবনু ওমর (রাঃ) বললেন, হে ভাতিজা! ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে পাঁচটি বস্ত্তর উপর। আল্লাহ ও তাঁর রাসূল (ছাঃ)-এর প্রতি ঈমান, পাঁচ ওয়াক্ত ছালাত প্রতিষ্ঠা, রামাযানের ছিয়াম পালন, যাকাত প্রদান ও হজ্জ পালন (অর্থাৎ তিনি যেন বুঝাতে চাইলেন যে, জিহাদ ইসলামের মৌলিক পাঁচ স্তম্ভের মধ্যে নয়)। তখন সে ব্যক্তি বলল, আল্লাহ তা‘আলা স্বীয় কিতাবে কী বলেছেন তা আপনি শুনেননি? ..অতঃপর সে সূরা হুজুরাতের ৯ এবং আনফালের ৩৯ আয়াত পাঠ করল। (আয়াতদ্বয় শ্রবণ করার পর) ইবনু ওমর (রাঃ) বললেন, আমরা এ কাজ রাসূল (ছাঃ)-এর যুগে করেছি এবং তখন ইসলামের অনুসারীগণ স্বল্প সংখ্যক ছিল। যদি কোন ব্যক্তি দ্বীন সম্পর্কে ফিতনায় পতিত হ’ত, তখন হয় তাকে হত্যা করা হ’ত অথবা শাস্তি প্রদান করা হ’ত। এভাবে ইসলামের অনুসারীর সংখ্যা বেড়ে গেল। তখন আর কোন ফিতনা রইল না (অর্থাৎ আর যুদ্ধের প্রয়োজন রইল না) (বুখারী হা/৪৫১৪)।

ইবনু রজব (রহঃ) বলেন, জিহাদ অন্যতম শ্রেষ্ঠ আমল হওয়া সত্ত্বেও ইবনু ওমরের হাদীছে জিহাদের কথা উল্লেখ নেই (জামেঊল ঊলূম ওয়াল হিকাম ১/১৫২)।




প্রশ্নঃ (৯/৮৯): পবিত্র কুরআনের সূরা কাহফ এর ১৭নং আয়াতে বলা হয়েছে ‘আল্লাহ যাকে সৎ পথ দেখান সে তা পায় এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তার পথ প্রদর্শনকারী পাবে না’। উক্ত আয়াতে বর্ণিত মুরশিদ শব্দের অর্থ কি? আমাদের এলাকার কিছু পীরপন্থী লোক ঐ আয়াতের উল্লেখ করে বলে, পীর-মুরশিদ না ধরলে সঠিক পথ পাওয়া যাবে না। আরো বলে যে, যাদের পীর নেই তারা হিন্দু। উক্ত দাবী কি সঠিক?
প্রশ্ন (৩৩/১১৩) : পুরাতন কবরস্থানে মসজিদ বানানো যাবে কি? এমন স্থানে মসজিদ হ’লে সেখানে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৮/৮) : বিভিন্ন হাদীছে পাওয়া যায় যে, ছাহাবায়ে কেরাম বলতেন, ‘হে আল্লাহ্র রাসূল (ছাঃ)! আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গীত হৌন’। এর মর্মার্থ কি? - - রায়হান, রাণীনগর, নওগাঁ।
প্রশ্ন (১৮/১৮) : কুরআন মজীদ হাত থেকে পড়ে গেলে কুরআনের ওযনে ফকীর-মিসকীনকে চাউল দিতে হবে। একথার সত্যতা আছে কি? - -তারেকদূর্গাপুর, রাজশাহী।
প্রশ্ন (৩০/৭০) : আঘাতের মাধ্যমে কেটে যাওয়া রক্ত বের হয়ে কাপড়ে লেগে গেলে উক্ত কাপড়ে ছালাত হবে কি? - -তৈয়বুর রহমান, পাবনা।
প্রশ্ন (৫/৮৫) : আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। কিন্তু নিষ্পাপ বহু শিশু বিকলাঙ্গ বা শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে জন্মায় এবং নিদারুন কষ্টে নিপতিত হয়। এর পিছনে আল্লাহর হিকমত কী? - -জাহিদ আলী, বিরামপুর, দিনাজপুর।
প্রশ্ন (৮/৮৮) : কোন মেয়ে পূর্ণ পর্দার বিধান পালন করে তার স্বামীর সাথে গার্মেন্টসের দোকান দিয়ে একত্রে ব্যবসা করতে পারবে কি?
প্রশ্ন (৩৩/৪৩৩) : অনেকে বলে থাকে যে, বেগানা নারীর দিকে ইচ্ছাকৃতভাবে একবার দৃষ্টিপাত করা যায়। এতে কোন গুনাহ হবে না। একথার কোন সত্যতা আছে কি? - শাহাদত হোসাইন ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
প্রশ্ন (৪০/২০০) : মানুষের মৃত্যুর পর বিভিন্ন আত্মীয়-স্বজন, সন্তান-সন্তুতি, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আগমনের অপেক্ষায় লাশ বিলম্বে দাফন করা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (১৮/৯৮) : চার রাক‘আত বিশিষ্ট ছালাতের ১ম তাশাহহুদের পর দাঁড়ানোর সময় যমীনের উপর ভর দিয়ে দাঁড়াতে হবে, না হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়াতে হবে?
প্রশ্ন (৩০/৩০) : মোবাইল অ্যাপে দেখে বা অনুবাদ কুরআন দেখে তেলাওয়াত করার সময় ওযূ করতে হবে কি?
প্রশ্ন (৩২/১৫২) : নবজাতকের নাভী পড়ে যাওয়ার পর তা কোন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পুঁতে রাখতে হয় কি? এ রেওয়াজের কোন উপকারিতা আছে কি?
আরও
আরও
.