উত্তর : এককভাবে শুক্রবারে ছিয়াম পালন নিষিদ্ধ। তবে আগে বা পরে মিলালে তাতে কোন দোষ নেই। রাসূল (ছাঃ) বলেন, ‘অবশ্যই কেউ যেন স্রেফ জুম‘আর দিনে ছিয়াম না রাখে। তবে যদি তার একদিন আগে কিংবা পরে রাখে তাহ’লে তাতে ক্ষতি নেই (বুখারী হা/১৯৮৫)। অর্থাৎ শুক্রবারের সাথে বৃহস্পতিবার কিংবা শনিবার ছিয়াম রাখলে কোন দোষ নেই। তিনি আরো বলেন, ‘আর দিনগুলোর মধ্যে শুধু জুম‘আর দিনকে ছিয়ামের জন্য নির্দিষ্ট করে নিয়ো না। তবে যদি তোমাদের কেউ সর্বদা (নফল) ছিয়াম পালন করে আর এ ছিয়ামের (ধারাবাহিকতার) মধ্যে জুম‘আর দিন এসে যায়, তাহ’লে ভিন্ন কথা (মুসলিম হা/১১৪৪; মিশকাত হা/২০৫২)। উম্মুল মুমিনীন জুয়াইরিয়াহ (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) জুম‘আর দিন তাঁর কাছে আসলেন তখন তিনি ছিয়াম অবস্থায় ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি গতকাল ছিয়াম রেখেছিলে? তিনি বললেন, না। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, তোমার কি আগামীকাল ছিয়াম পালনের ইচ্ছা আছে? তিনি বললেন, না। তিনি বললেন, তাহ’লে ছিয়াম ভঙ্গ কর (বুখারী হা/১৯৮৬)। অতএব কেবল শুক্রবারে ছিয়াম পালন করা সমীচীন নয়।

প্রশ্নকারী : ইকরাম, নওদাপাড়া, রাজশাহী






বিষয়সমূহ: ছিয়াম-রামাযান
প্রশ্ন (২৪/৪২৪) : স্বর্ণের ক্রয়মূল্য না বিক্রয়মূল্য অনুযায়ী যাকাত প্রদান করতে হবে? - আছীর মাহমূদ পীরের বাগ, মিরপুর, ঢাকা।
প্রশ্ন (৯/১২৯) : বুধবার যোহর ও আছরের মধ্যবর্তী সময়ে দো‘আ কবুল করা হয় এই মর্মে হাদীছটি কি আমলযোগ্য? শায়েখ আলবানী হাদীছটিকে হাসান বললেও অন্য মুহাক্কিকগণ যঈফ বলেছেন। এক্ষণে এ ব্যাপারে সিদ্ধান্ত কি?
প্রশ্ন (৩৬/১১৬) : প্রাণীর ছবি খোদাই করা পাত্রে পানি খেলে উক্ত খাবার হারাম হয়ে যাবে কি?
প্রশ্ন (১/২৪১) : রাসূল (ছাঃ)-এর কবর কারা খুঁড়েছিলেন?
প্রশ্ন (১০/৪৫০) : বিতর ছালাতে কুনূত পাঠের সময় ইমাম সশব্দে কুনূত পাঠ করে এবং মুক্তাদীগণ আমীন বলে। এরূপ পদ্ধতি সঠিক কি? - -আলমগীর হোসেন, বাঁশদহা, সাতক্ষীরা।
প্রশ্ন (৩৭/৩৫৭) : জামা‘আত অবস্থায় রুকূ থেকে উঠে কওমা ও দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের দো‘আ সরবে না নীরবে পাঠ করতে হবে?
প্রশ্ন (১৭/২৯৭) : নাপাক অবস্থায় কুরআন স্পর্শ করে তেলাওয়াত করলে পাপ হবে কি? কুরআন যখন গ্রন্থাকারে ছিল না, তখন এর হুকুম কি ছিল। বর্তমানে কম্পিউটার, মোবাইল, ভিডিও চিত্রের মাধ্যমেও কুরআন পড়া যায়। তা হলে স্পর্শ করা আর না করার গুরুত্ব থাকলো কোথায়?
প্রশ্ন (১৮/৩৭৮) : সন্তানের ক্ষতি হওয়ার আশংকায় গর্ভবতী বা দুগ্ধদায়িনী মহিলা ছিয়াম পালন না করলে সেক্ষেত্রে ক্বাযা ছিয়াম আদায় করতে হবে, না ফিদইয়া প্রদান করতে হবে? - -আব্দুল্লাহ লাবীব, বর্ষাপাড়া, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
প্রশ্ন (২৯/১৪৯) : আল্লাহ তা‘আলা বলেন, তোমরা আল্লাহ, তাঁর রাসূল ও উলুল আমরের আনুগত্য কর। উলুল আমর বলতে কাকে বুঝানো হয়েছে? তারা কি একাধিক হবেন?
প্রশ্ন (১৭/৯৭) : রাসূল (ছাঃ) মি‘রাজে যাওয়ার সময় জিব্রীলের আদেশে তূরে সীনা ও বায়তুল লাহমে ছালাত আদায় করেছেন। এতে কি প্রমাণ হয় যে, সালাফে ছালেহীনদের স্মৃতিবিজড়িত স্থানে বরকত হাছিলের জন্য বিশেষ ছালাত আদায় করা যায়? বিস্তারিত জানতে চাই। - -আলী আছগর, ডাকবাংলা, ঝিনাইদহ।
প্রশ্ন (১৯/১৩৯) : পারিবারিকভাবে ফ্ল্যাট নির্মাণ করতে গিয়ে আমার স্বামী প্রচুর পরিমাণ ঋণী হয়ে পড়েছেন। ফ্ল্যাট বিক্রি না হওয়ায় তার ঋণ পরিশোধ করাও সম্ভব হচ্ছে না। শুনেছি বায়তুল্লাহ গিয়ে দো‘আ করলে দো‘আ কবুল হয়। এক্ষণে এ মহা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের করণীয় কি? বায়তুল্লাহ গমন বা মানত করা না কি সাধারণভাবে দো‘আ করা উচিৎ হবে? - -রোকেয়া বেগম, নাযিরাবাজার, ঢাকা।
প্রশ্ন (২২/৩০২) : জনৈক ব্যক্তি দুই ছেলের পড়াশুনা ও চাকুরীর জন্য মোটা অঙ্কের টাকা খরচ করেছেন, কিন্তু চাকুরী হয়নি। তৃতীয় ছেলের পিছনে সেভাবে খরচ না করে সন্তানদের সম্মতিক্রমে সমপরিমাণ মূল্যের জমি লিখে দিয়েছেন শর্তসাপেক্ষে যে, পিতার মৃত্যুর পর জমি তাদের মালিকানায় যাবে। এভাবে জমি দেওয়া বা শর্ত করা জায়েয হয়েছে কি?
আরও
আরও
.