সম্মানিত সুধী!

পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের প্রচার ও প্রতিষ্ঠার লক্ষ্যে ছহীহ আক্বীদা স¤পন্ন একদল দ্বীনদার আলেম ও তাক্বওয়াশীল যোগ্য নাগরিক তৈরীর উদ্দেশ্যে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর শিক্ষা বিভাগের অধীনে দেশের বিভিন্ন যেলায় কয়েকটি মারকায পরিচালিত হচ্ছে। নওদাপাড়া আমচত্বর সংলগ্ন রাজশাহী-নওগাঁ মহাসড়কের দু’পাশে অবস্থিত বিশালায়তন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী এর কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান। অত্র মারকাযে বর্তমানে উভয় শাখয় আবাসিক ও অনাবাসিক মিলে সহস্রাধিক ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে। এছাড়া প্রায় একশ’ ইয়াতীম-ইয়াতীমা প্রতিপালিত হচ্ছে।

মারকাযের মহিলা শাখাটি বালক শাখার অনতিদূরে ৯ বিঘা জমির উপরে স্থাপিত পৃথক ক্যা¤পাসে পরিচালিত হচ্ছে। সেখানে দাওরায়ে হাদীছ পর্যন্ত পাঁচ শতাধিক ছাত্রী অধ্যয়নরত আছে। কিন্তু বর্তমানে সেখানে টিনশেড কক্ষসমূহে প্রায় তিনশ’ আবাসিক ছাত্রী কষ্টকর পরিবেশে অবস্থান করছে। প্রতিবছর বিপুল সংখ্যক ছাত্রী আবাসন সুবিধার অভাবে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হচ্ছে। তাই সেখানে স্থায়ীভাবে বৃহৎ পরিসরে প্রয়োজনীয় ভবনসমূহ নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার অধীনে সেখানে তিনটি পাঁচতলা আবাসিক ভবন, একটি একাডেমিক ভবন ও একটি মসজিদ নির্মিত হবে ইনশাআল−াহ। যাতে প্রায় ১০ কোটি টাকা ব্যয় হবে। 

অতএব দানশীল মুমিন ভাই-বোনদের প্রতি আহ্বান, নেকী অর্জনের অনন্য মাস রামাযানে অত্র প্রতিষ্ঠানের প্রতি আপনার দানের হাত বাড়িয়ে দিন এবং ছাদাক্বায়ে জারিয়ায় অংশগ্রহণ করুন! আল্ল−াহ আমাদের সহায় হৌন- আমীন।

অনুদান প্রেরণের ঠিকানা : ইসলামিক কমপ্লেক্স, হিসাব নং- ০০৭১২২০০০০৩৬৬, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রাজশাহী শাখা।সার্বিক যোগাযোগ : আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স, নওদাপাড়া (আমচত্বর), রাজশাহী। ফোন : ০৭২১-৭৬১৩৭৮, মোবাইল : ০১৭১৫-০০২৩৮০, ০১৭১১-৫৭৮০৫৭ (বিকাশ)।










দাখিল পরবর্তী ২ বছর মেয়াদী ছানাবিয়া কোর্সে ভর্তি চলছে
তর্জুমানুল হাদীছ (সূচীপত্র : ৩য় বর্ষ), ডিসেম্বর ১৯৫১-সেপ্টেম্বর ১৯৫২
২ বছর মেয়াদী দাওরায়ে হাদীছ কোর্সে (ভর্তি বিজ্ঞপ্তি)
সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮
বাংলাদেশে আশ্রয় নেওয়া নির্যাতিত রোহিঙ্গা মুসলিম ভাইদের সাহায্যে এগিয়ে আসুন!
111
দানশীল ভাই-বোনদের প্রতি
ক্বাযী হারূণ ট্রাভেলস
সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫-এর নীতিমালা
বার্ষিক ত্রিশ হাযার টাকা দিয়ে একজন দুস্থ ও ইয়াতীমের অভিভাবক হৌন।
সদ্য আগত রোহিঙ্গা ভাই-বোনদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম ২০১৭ - আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
ড. হুমায়রা তাসমীন (পুতুল)
আরও
আরও
.