নিমেণর ৮টি বিষয়ের মধ্যে প্রথমটি আবশ্যিক। বাকী বিষয়গুলির যে কোন ২টি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

বিষয়গুলির ১, ২, ৩, ৪, ৬ ও ৭ নং মৌখিকভাবে (প্রশ্ন লটারী পদ্ধতিতে) এবং ৫ নং গঈছ পদ্ধতিতে ও ৮ নং লিখিতভাবে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার সময়কাল ১ ঘণ্টা।

প্রতিযোগিতার বিষয় :

১. আক্বীদা (আবশ্যিক) : (নবীগণের পরিচয়, হযরত মুহাম্মাদ (ছাঃ) ও তাঁর নবুঅতকাল, হারামায়েন-এর পরিচয়, চার খলীফার নাম, কুতুবে সিত্তাহ ও জান্নাত-জাহান্নামের নামসমূহ : আরবী ক্বায়েদা ২য় ভাগ পৃ. ৫৯ ও ৬২)।

২. হিফযুল কুরআন তাজবীদসহ : (১ম পারা এবং সূরা সাজদাহ, দাহর, হুজুরাত, ছফ ও লোকমান)।

৩. অর্থসহ হিফযুল কুরআন ও অর্থসহ হিফযুল হাদীছ

    (ক) অর্থসহ হিফযুল কুরআন : সূরা ছফফাত (১০০-১১১) আয়াত।

      (খ) অর্থসহ হিফযুল হাদীছ : (কেন্দ্র কর্তৃক নির্বাচিত ১০টি হাদীছ)।

৪. ছালাতের সংক্ষিপ্ত নিয়ম : (কেন্দ্র কর্তৃক নির্বাচিত : ছালাতুর রাসূল (ছাঃ) ৪র্থ সংস্করণ পৃ. ১১-১৮)।

৫. সাধারণ জ্ঞান :

(ক) সোনামণি জ্ঞানকোষ-১-এর ইসলামী জ্ঞান (১-৭০ নং প্রশ্ন), মেধা পরীক্ষা (অঙ্ক), একটুখানি বুদ্ধি খাটাও/ধাঁধা (২৭-৫২ নং প্রশ্ন) এবং সংগঠন (৩৯ ও ৪৮ পৃ.)।

(খ) সোনামণি জ্ঞানকোষ-২-এর ইসলামী জ্ঞান (৮১-১৪৪ নং প্রশ্ন), সাধারণ জ্ঞান (ঢাকা ও রাজশাহী বিভাগ), সাধারণ জ্ঞান (প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ ১-২০; শিশু অধিকার ১-৬ নং প্রশ্ন), ভাষা, বুদ্ধিমত্তা (ইংরেজী ৮১ পৃ.) এবং সংগঠন বিষয়ক (১-২০ নং প্রশ্ন)।

৬. সোনামণি জাগরণী : কেন্দ্র কর্তৃক নির্বাচিত ৫টি জাগরণী (শুধু বালকদের জন্য)

৭. আযান : (শুধু বালকদের জন্য)

৮. হস্তাক্ষর প্রতিযোগিতা : ২৫ জন নবীর নাম : আরবী, বাংলা ও ইংরেজী।

৯. রচনা প্রতিযোগিতা (পরিচালকগণের জন্য) : রচনার বিষয় : সোনামণি সংগঠনের ৫নং নীতিবাক্য (আদর্শ পরিবার গড়ি এবং দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করি)।

প্রতিযোগিতার নীতিমালা : 

  • প্রতিটি বিষয়ে পরীক্ষার মান হবে ৭০ এবং আবশ্যিক বিষয়ে মান হবে ৩০ সর্বমোট ১০০।
  • ২০১৮ সালের কেন্দ্রীয় পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীরা পুনরায় উক্ত বিষয়ে কেন্দ্রীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
  • প্রতিযোগীদের অবশ্যই জ্ঞানকোষ-১ (২য় সংস্করণ), জ্ঞানকোষ-২, ছালাতুর রাসূল (ছাঃ) ৪র্থ সংস্করণআরবী ক্বায়েদা ২য় ভাগ সংগ্রহ করতে হবে এবং পূরণকৃত ‘ভর্তি ফরম’ সঙ্গে আনতে হবে।
  • সোনামণি বালক ও বালিকাদের পৃথকভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং পুরস্কারও পৃথকভাবে দেওয়া হবে।
  • শাখা, উপযেলা/মহানগর ও যেলা পর্যায়ের সকল স্তরের প্রতিযোগিতা স্ব স্ব পরিচালনা পরিষদ নিজ উদ্যোগে গ্রহণ করে পুরস্কার প্রদান করবেন এবং প্রতিটি বিষয়ে তিনজন বাছাইকৃত সোনামণিকে পরবর্তী স্তরে প্রতিযোগিতার সুযোগ দিবেন।
  • প্রতিটি বিষয়ের জন্য ৩ জন করে বিচারক হবেন।
  • প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সোনামণিদের বয়স সর্বোচ্চ ১৩ বছর হবে।
  • কেন্দ্রীয় পর্যায়ে লিখিত পরীক্ষার উত্তরপত্র কেন্দ্র সরবরাহ করবে; তবে স্ব স্ব কলম প্রতিযোগীকে সঙ্গে আনতে হবে।
  • কেন্দ্রীয় পর্যায়ে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে ৫০ (পঞ্চাশ) টাকা পরীক্ষার ফী প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
  • শাখা, উপযেলা/মহানগর ও যেলা পরিচালকবৃন্দ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সভাপতি/উপদেষ্টার সাথে বিশেষ পরামর্শক্রমে প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন।
  • বিষয়ভিত্তিক প্রতিযোগীদের পৃথক পৃথক তালিকা প্রস্ত্তত করতে হবে। প্রতিযোগিতার ফলাফল এবং প্রতিযোগীদের তালিকা পূর্ণাঙ্গ ঠিকানাসহ শাখা উপযেলায়, উপযেলা যেলায় এবং যেলা কেন্দ্রে প্রেরণ করবে।
  • প্রতিযোগিতার ফলাফল তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হবে এবং পুরস্কার দেওয়া হবে। সার্বিক বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
  • ১ম, ২য় ও ৩য় পুরস্কার ছাড়াও কেন্দ্রীয় পর্যায়ে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে।
  • রচনা প্রতিযোগিতায় কেন্দ্র ব্যতীত অন্য সকল স্তরের ‘সোনামণি পরিচালকগণ’ অংশগহণ করতে পারবেন। রচনা স্বহস্তে লিখিত হতে হবে। অন্যের লেখা বা কম্পোজ গৃহীত হবে না। শব্দ সংখ্যা সর্বোচ্চ ১০০০ ও সর্বনিমণ ৯০০ হতে হবে। যা কেন্দ্রীয় প্রতিযোগিতার কমপক্ষে ১৫ দিন পূর্বে কেন্দ্রে পৌঁছাতে হবে। রচনার ফটোকপি নিজের কাছে রাখতে হবে।

 প্রতিযোগিতার তারিখ :

১. শাখা                              : ৪ঠা অক্টোবর       (শুক্রবার, সকাল ৮-টা)।

২. উপযেলা                      : ১১ই অক্টোবর      (শুক্রবার, সকাল ৮-টা)।

৩. যেলা                            : ১৮ই অক্টোবর      (শুক্রবার, সকাল ৮-টা)।

৪. কেন্দ্রীয় কার্যালয়       : ৭ই নভেম্বর         (বৃহস্পতিবার, সকাল ১০-টা)।

 

উল্লেখ্য যে, শাখা, উপযেলা ও যেলার প্রতিযোগিতার তারিখ অপরিবর্তনীয় থাকবে। তবে অনিবার্য কারণে কেন্দ্রীয় প্রতিযোগিতার তারিখ পরিবর্তন হ’তে পারে।

 প্রবাসী সোনামণিদের প্রতিযোগিতা প্রবাসী ‘আন্দোলন’-এর সভাপতি কর্তৃক একই নিয়মে অনুষ্ঠিত হবে ও সেখানেই তাঁরা পুরস্কার দিবেন। তবে প্রবাসী প্রতিযোগীদের নাম-ঠিকানা কেন্দ্রীয় পরিচালক ‘সোনামণি’ বরাবর কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাবেন।

যোগাযোগ : মোবাইল : ০১৭১৫-৭১৫১৪৩; ০১৭২৬-৩২৫০২৯






আলিম (ছানাবিয়াহ) শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি
লালমণিরহাট শহর আহলেহাদীছ জামে মসজিদ নির্মাণে সহযোগিতার আবেদন
হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত বইয়ের প্রাপ্তিস্থান
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত সম্মেলন, মুহতারাম আমীর জামা‘আত প্রদত্ত জুম‘আর খুৎবা এবং আত-তাহরীক টিভির বক্তব্যসমূহের অডিও-ভিডিও সহ সংগঠনের যাবতীয় কার্যক্রমের নিয়মিত আপডেট পেতে ব্রাউজ করুন-
বিশেষ মূল্য ছাড়
আল-হেরা মডেল মাদরাসায় ভর্তি চলছে
আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ইয়াতীম ভবন নির্মাণে সহযোগিতার আহ্বান
তর্জুমানুল হাদীছ (সূচীপত্র : ১০ম বর্ষ), আগস্ট-সেপ্টেম্বর ১৯৬১-জানুয়ারী ১৯৬৩
দানশীল ভাই-বোনদের প্রতি আমাদের আহবান
‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের নাম ও ঠিকানা
তর্জুমানুল হাদীছ (সূচীপত্র : ১৫ বর্ষ), সেপ্টেম্বর ১৯৬৮-অক্টোবর ১৯৬৯
আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর নওদাপাড়া, রাজশাহীর পরিবর্তিত ভর্তি তারিখ নিম্নরূপ:
আরও
আরও
.