উত্তর : উক্ত মর্মে বর্ণিত হাদীছটি মওযূ‘ বা জাল। যেমন- আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘পাঁচটি কর্ম ছিয়াম ও ওযূকে বিনষ্ট করে : (১) মিথ্যা কথা (২) গীবত বা পরনিন্দা (৩) চোগলখুরী (অর্থাৎ একের কথা অন্যকে লাগিয়ে দু’জনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেওয়া) (৪) যৌনাকাঙ্ক্ষা নিয়ে অন্যের দিকে তাকানো (৫) মিথ্যা কসম করা’ (আলবানী, সিলসিলা যঈফাহ হা/১৭০৮)। গীবত বা পরনিন্দা করা শরী‘আতে  নিষিদ্ধ। কিন্তু তাতে ওযূ বা ছিয়াম নষ্ট হবে কথাটি সঠিক নয়। তবে এটি কবীরা গোনাহের অন্তর্ভুক্ত হওয়ার ফলে ছিয়াম ত্রুটিপূর্ণ হবে। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমাদের মধ্যে কেউ যখন ছিয়াম পালন করে, তখন সে যেন অশ্লীল কথা না বলে এবং উচ্চৈঃস্বরে ঝগড়া না করে (বুখারী হা/১৯০৪, মিশকাত হা/১৯৫৯)।

রাসূল (ছাঃ) আরও বলেন, ‘অনেক ছিয়াম পালনকারী রয়েছে, যার ছিয়াম দ্বারা ক্ষুৎ-পিপাসা ব্যতীত কোনই লাভ হয় না এবং কত রাত্রী জাগরণকারী আছে, যাদের রাত্রি জাগরণ নিদ্রাহীন থাকা ব্যতীত কোনই উপকারে আসে না (ইবনু মাজাহ হা/১৬৯০; মিশকাত হা/২০১৪)।






প্রশ্ন (৩৮/৩৯৮) : ছিয়ামের ফিদইয়া নিজের বিধবা ও দরিদ্র মেয়েকে দেওয়া যাবে কি? - -যহীর, কেরাণীগঞ্জ, ঢাকা।
প্রশ্ন (৯/৪০৯) : কুরবানীর পশুতে আক্বীক্বার নিয়ত করে কুরবানী করা যাবে কি? - -আহমাদুল্লাহ, চারঘাট, রাজশাহী।
প্রশ্ন (১১/৪৫১) : কারো কোন জিনিস চুরি করার অনেকদিন পর অনুতপ্ত হয়ে তা তাকে না জানিয়ে হাদিয়া হিসাবে ফিরিয়ে দিলে চুরির পাপ থেকে মুক্তি পাওয়া যাবে কি?
প্রশ্ন (২৫/২৬৫) : যেহেতু জিন ও ইনসান উভয়কেই সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র ইবাদতের জন্য। এক্ষণে উভয় জাতিই কি শয়তানের দ্বারা বিভ্রান্ত হয়?
প্রশ্ন (২৫/৩০৫) : কিয়ামত সংঘটিত হবে মাগরিবের ছালাতের সময়, সেজন্য মাগরিবের ছালাত এগিয়ে দেওয়া হয়েছে’ -এ বক্তব্যের কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (৩২/১৯২) : আমি একজন ছাত্র এবং চাকুরীও করি। আমার পরিবারের সূদী ঋণ রয়েছে, যার দায়িত্ব এখন আমার কঁাধে। চাকুরীতে যা পাই তা দিয়ে ঋণ পরিশোধ করি। অন্যদিকে ফেৎনা থেকে বাঁচার জন্য বিবাহ করাও একান্ত যরূরী। কিন্তু ঋণ পরিশোধের আগ পর্যন্ত বিবাহ করতে পারছি না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (২১/২২১) : মসজিদে ছালাতের স্থানের নীচ দিয়ে টয়লেটের পাইপ দেওয়ায় শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৬/১৮৬) : যেহেতু মানুষের জীবন-মৃত্যু নির্ধারিত সময়ে হয়ে থাকে। সেক্ষেত্রে হঠাৎ মৃত্যুবরণ কারী ব্যক্তির ক্ষেত্রে ‘অকাল মৃত্যু’ বা ‘একারণেই সে মারা গেল’ ইত্যাদি বলা বা বিশ্বাস করা শরী‘আতসম্মত হবে কি? - .
প্রশ্ন (১/১২১): হজ্জ করতে গিয়ে অনেকে সেখানে মৃত্যুবরণ করার নিয়ত করে। এতে কোন কল্যাণ আছে কি?
প্রশ্ন (৮/৮) : ছাদাক্বাতুল ফিতর বণ্টনের খাত কোনগুলো? এটি কি কেবল ফকীর-মিসকীনদের জন্য খাছ? - -মোমতায আলী খানউপর বিল্লী, তানোর, রাজশাহী।
প্রশ্ন (৩২/১৫২) : জানাযার ছালাতে ইমাম মুক্তাদী উভয়েই কি সূরা ফাতেহার সাথে অন্য সূরা পাঠ করবে, নাকি শুধু ইমাম পড়বেন? - - গোলাম রহমান, কলারোয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (২/২) : প্রথম স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করে উভয় স্বামী যদি জান্নাতী হয়, তাহ’লে আমি কোন স্বামীকে পাব?
আরও
আরও
.