উত্তর : তাওয়াফ করা অবস্থায় ক্লান্ত হয়ে পড়লে সঙ্গী-সাথীরা তাকে হুইল চেয়ারে বহন করে তাওয়াফ করানোর ব্যবস্থা করবে। আর যদি তাওয়াফ ছেড়ে বাইরে যেতে হয় কিংবা হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়ে, তাহ’লে ফিরে এসে পুনরায় নতুনভাবে তাওয়াফ শুরু করবে। কেননা তাওয়াফ ছালাতের মত (তিরমিযী হা/৯৬০)। রাসূল (ছাঃ) তাওয়াফের মাঝে বিরতি নিতেন না বা ছেদ ঘটাতেন না (মুগনী ৩/৩৫৬)। তবে তাওয়াফের মধ্যে সাময়িক বিশ্রাম নিলে বা ছালাতের সময় উপস্থিত হ’লে ছালাতের পর নতুনভাবে তাওয়াফ শুরু করতে হবে না। বরং যেখানে শেষ করেছিল, সেখান থেকে শুরু করবে। কিন্তু ১/২ ঘন্টার মত দীর্ঘক্ষণ দেরী করলে নতুনভাবে তাওয়াফ শুরু করবে (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ২২/২৯৪; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৬/৮৫-৮৬; নববী, আল-মাজমূ‘ ৮/১৩-১৪)।






প্রশ্ন (১/৪১) : কুরবানীর নিয়তে ক্রয় করা পশু মৃতপ্রায় অবস্থা দেখলে করণীয় কি? যবেহ করে ছাদাক্বা করা, খেয়ে ফেলা বা বিক্রি করা যাবে কি? - -ওমর ফারূক, মুর্শিদাবাদ, ভারত।
প্রশ্ন (২/৩২২) রামাযান মাসে দিনের বেলা পুকুরে ডুব দিয়ে গোসল করা বা সাতার কাঁটা যাবে কি?
প্রশ্ন (১২/৪১২) : স্বামী স্থায়ী অসুস্থ, বোধশক্তি নেই, তালাক দিতেও অক্ষম। কিন্তু স্ত্রী তালাক নিয়ে অন্যত্র বিবাহ করতে চায়। এমতাবস্থায় স্ত্রীর করণীয় কি?
প্রশ্ন (৮/৩৬৮) : জনৈক ইমাম ছাহেব খুৎবায় বলেন, ১০ই যিলহজ্জ মিনাতে কংকর নিক্ষেপ করে মাথা মুন্ডন অতঃপর কুরবানী করতে হবে। আগপিছ করলে হজ্জ হবে না। এ কথা কি সঠিক? - -আজমাল, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২২/৪২২) : গ্রামের কোন কোন ব্যক্তিকে দেখা যায় বিভিন্ন রোগের জন্য পানি পড়া দেন। এভাবে দেওয়া কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (২৫/৪২৫) : আমার ভাই সূদী ব্যাংকে চাকুরী করে। এক্ষণে আমার মা তার নিকট থেকে আর্থিক সহযোগিতা গ্রহণ করতে পারবে কি? - -শাহরিয়ার ইসলাম, নাটোর।
প্রশ্ন (১৩/৩৫৩) : অনেক পিতা-মাতা বাল্য অবস্থাতে শিশুদের ছিয়াম পালনের ব্যাপারে চাপ সৃষ্টি করেন। এভাবে ছিয়াম পালন করানো যাবে কি? - -আমীন, সোনাবাড়িয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (৩৩/৩৫৩) : সন্তান লাভের জন্য কি কি দো‘আ ও আমল করা যাবে বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (১৯/১৭৯) : ছালাত শেষে রুকূ-সিজদা কমবেশী হয়েছে কি-না বা তাশাহহুদ পাঠ করা হয়েছে কি-না এরূপ সন্দেহ হ’লে করণীয় কি?
প্রশ্ন (১২/৩৭২) : আমাদের এলাকায় গর্ভবতী মহিলাদের জন্য অনাগত সন্তানের কল্যাণের জন্য সপ্তম মাসে ‘সাধ’ আয়োজন করার প্রচলন আছে। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (২৪/২৪) : মুহাম্মাদ আবুল কাসেম নাম রাখা যাবে কি? জনৈক আলেম বলেন, এ নাম রাখার ব্যাপারে রাসূল (ছাঃ)-এর নিষেধাজ্ঞা আছে?
প্রশ্ন (৩৭/১৫৭) : নফল ছালাত দু’রাক‘আত আদায়ের নিয়তে ছালাত শুরু করে পরবর্তীতে ছালাতের মধ্যেই মত পরিবর্তন করে চার রাক‘আত পড়া যাবে কি? এছাড়া চার রাক‘আতের নিয়ত করে সময় কম থাকায় দু’রাক‘আত পড়ে সালাম ফিরানো যাবে কি? - -নূরুল আমীন, শানকিপাড়া, ময়মনসিংহ।
আরও
আরও
.