উত্তর : পিতা-মাতার খেদমত করা অপরিহার্য। আবার জামা‘আতে ছালাত আদায় করা ওয়াজিব। এক্ষণে পিতা-মাতার পাশে থাকার মত অন্য কেউ থাকলে তাকে রেখে জামা‘আতের সাথে ছালাত আদায় করবে। আর যদি কেউ না থাকে তাহ’লে পিতা-মাতার খেদমতকে অগ্রাধিকার দিবে এবং বাসায় ছালাত আদায় করবে (বাহূতী, কাশশাফুল ক্বেনা‘ ১/৪৯৫; ওছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৮/০২)। আর সুন্নাত ছালাতগুলো আদায় করার চেষ্টা করবে। কারণ এতে অনেক ছওয়াব রয়েছে। মসজিদে সুযোগ না পেলে বাড়ী এসে পড়বে। বাধ্যগত অবস্থায় ছেড়েও দেওয়া যাবে। তবে সর্বদা আদায় করার নিয়ত রাখতে হবে, যেন অবহেলা প্রকাশ না পায় (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৪/২৮৩-২৮৪)।

প্রশ্নকারী :সাজ্জাদুল ইসলাম, বরিশাল।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২৬/৬৬) : বাম হাত দ্বারা জিনিসপত্র আদান প্রদান করায় দোষ আছে কি?
প্রশ্ন (১৮/৫৮) : ঈদগাহের পশ্চিম পার্শ্বের দেওয়ালে মেহরাব ও মিম্বর এবং চার পাশে প্রাচীর নির্মাণ করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২২/৪৬২) : দশ বছর পূর্বের কবরস্থান শরী‘আতসম্মত ওযরে বাতিল করে নতুনভাবে বড় আকারে তৈরী করা হবে। এক্ষণে পূর্বের কবরস্থানের জমি বিক্রি করে উক্ত অর্থ নতুন কবরস্থানে দান করা যাবে কি? উল্লেখ্য সেখানে এ পর্যন্ত মাত্র দু’জন ব্যক্তিকে দাফন করা হয়েছে। - -শহীদুল ইসলাম, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৬/৪০৬) : সূরা ইখলাছ ১০ বার পাঠ করলে জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (৪/৪) : কোন কোন মসজিদে মাগরিবের আযানের পর ইমাম ছাহেবগণ ছোট ছোট হাদীছ বর্ণনা করেন। এসময় নিয়মিতভাবে এরূপ করা যাবে কি?
প্রশ্ন (২৯/৪২৯) : আমি ওমরাহতে যেতে চাই। আমার ফ্লাইটের তারিখ ও সময় নির্ধারিত। কিন্তু ঐ তারিখেই আমার হায়েয শুরু হয়ে যাবে। আমার করণীয় কি?
প্রশ্ন (১১/১১) : একটি হাদীছে (আবূদাঊদ হা/৫৬০) এসেছে যে, কেউ খোলা মাঠে ছালাত আদায় করলে ৫০ গুণ নেকী পাবে। উক্ত ছালাত বলতে কোন ছালাতকে বুঝানো হয়েছে। এছাড়া একাকী পড়লেও কি উক্ত নেকী অর্জিত হবে? - -কামরুল হাসাননাচোল, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৮/২০৮) : রাসূল (ছাঃ)-এর নিকটে দু’জন পারসিক দূত আসলে তিনি তাদের চাছা দাড়ি ও লম্বা গোফ দেখে অপসন্দ করেন। তখন তারা বলে যে, তাদের প্রভু কিসরার নির্দেশে তারা এমনটি করেছেন। একথা শুনে রাসূল (ছাঃ) বলেন, আমার প্রভু আমাকে দাড়ি লম্বা করতে ও গোঁফ ছাটতে বলেছেন। এ মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - -ইসমাঈল হোসাইন, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১৮/৯৮) : আমি বিবাহের সময় মোহরানা দিতে পারিনি। কয়েক বছর পর আমার স্ত্রীর জন্য একটি স্বর্ণের গহনা তৈরী করে তাকে দেই। কিন্তু দেওয়ার সময় মোহরানা হিসাবে দেওয়ার নিয়ত ছিল না। পরে তাকে বলি এটি তোমার মোহরানা একটি অংশ। এক্ষণে নিয়ত পরিবর্তন করে মোহরানা পরিশোধ করা যাবে কী? - -মুহাম্মাদ হোসাইন চৌধুরীরূহুল্লাহ চৌধুরীবাড়ী, কর্নেলহাট, চট্টগ্রাম।
প্রশ্ন (৩৮/১১৮) : ঘরে কোন বই বা পত্র-পত্রিকার ভিতরে বা বাইরে যদি মানুষ বা প্রাণীর ছবি থাকে, তাহ’লে সেই ঘরে ছালাত হবে কি?
প্রশ্ন (২৯/৪৬৯) : কোন মুসলমানকে কাফের বলে অভিহিত করা যাবে কি?
প্রশ্ন (৫/৪০৫) : আমার বিজিবিতে চাকুরী হয়েছে। আমি সীমান্ত পাহারা দিলে হাদীছে বর্ণিত ফযীলত লাভ করতে পারব কী?
আরও
আরও
.