উত্তর : গীবত করা হয়েছে এমন ব্যক্তির জন্য অধিকহারে ইস্তিগফার পাঠ করাই তার কাফফারা। আর তার জন্য দান-ছাদাকা, ইস্তিগফার ও দো‘আ করবে (নববী, আল আযকার ৫৫০ পৃ.)। আর দো‘আয় বলবে, ‘আল্লাহুম্মাগফির লানা ওয়া লাহু’ অর্থাৎ আল্লাহ তুমি আমাদের ও তাকে ক্ষমা করে দাও’। সম্ভব হ’লে তার নিকট সরাসরি ক্ষমা চেয়ে নেওয়াই সর্বোত্তম। কারণ রাসূল (ছাঃ) বলেন, যদি কোন ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রতি তার সম্মান বা অন্য কিছুতে কোন যুলুম ও অন্যায় করে থাকে, তাহ’লে সেদিন আসার পূর্বেই সে যেন আজই তার নিকট হ’তে (ক্ষমা চাওয়া অথবা প্রতিশোধ দেওয়ার মাধ্যমে) নিজেকে মুক্ত করে নেয়; যেদিন (ক্ষতিপূরণ দেওয়ার জন্য) না দীনার হবে না দিরহাম। (সেদিন) যালেমের নেক আমল থাকলে তার যুলুম অনুপাতে নেকী তার নিকট থেকে কেটে নিয়ে (মযলূমকে দেওয়া) হবে। পক্ষান্তরে যদি তার নেকী না থাকে (অথবা নিঃশেষ হয়ে যায়) তাহ’লে তার (মযলূম) প্রতিবাদীর গোনাহ নিয়ে তার ঘাড়ে চাপানো হবে (বুখারী হা/২৪৪৯; মিশকাত হা/৫১২৬)।’ কারণ এটি আর্থিক কোন ব্যাপার নয় (ইবনু তায়মিয়া, মাজমূ‘উল ফাতাওয়া ১৮/১৮৭-১৮৮)।

প্রশ্নকারী :উম্মে হাবীবা, বগুড়া।








বিষয়সমূহ: পাপ
প্রশ্ন (৬/৩৬৬) : ছবিযুক্ত টাকা ও পরিচয়পত্র পকেটে রেখে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩১/১৫১) : গর্ভবতী মহিলা নফল ছিয়াম পালন করতে পারে কি?
প্রশ্ন (১২/৪৫২) : কাপড়ে যদি বীর্য লেগে যায় এবং গাঢ় না হওয়ায় শুকানোর পর উঠিয়ে ফেলা সম্ভব না হয় তাহ’লে পুরো কাপড় ধুয়ে ফেলতে হবে, নাকি পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হবে?
প্রশ্ন (১৩/৩৭৩) : বিবাহের পূর্বে আমাদের প্রেমের সম্পর্ক ছিল এবং কয়েকবার শারীরিক সম্পর্কও হয়েছিল। পরে আমরা বিবাহ করি এবং বর্তমানে নিজেদের ভুল বুঝতে পারি ও তওবা করি। এমন পাপের কাফফারা স্বরূপ শুধু কি তওবা করাই যথেষ্ট হবে? না অন্য কোন শাস্তির হুকুম আমাদের উপর বর্তাবে?
প্রশ্ন (১৬/১৬) : হাই কমোডে বসে পেশাব-পায়খানা করা জায়েয হবে কি? - -মীযানমিরপুর, ঢাকা।
প্রশ্ন (৮/৪০৮) : পিতা ছূফীবাদী আক্বীদাসহ নানা শিরকী আক্বীদায় বিশ্বাসী। নিয়মিত ছালাতও আদায় করেন না। তিনি আমার বিয়ের ওলী হ’তে পারবেন কি?
প্রশ্ন (১৫/৪১৫) : বিবাহের ক্ষেত্রে ছেলের জন্য ওয়ালীমা করা সুন্নাত। এক্ষণে মেয়ের বাড়ীতে যে ভোজের আয়োজন করা হয়, তা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৩৫/১৯৫) : যদি আমি এক ওয়াক্ত ছালাত ক্বাযা করি তাহ’লে আমার প্রবল অনুশোচনা হয়। কিন্তু আমি যদি গান শুনি বা গোপন গুনাহ করি তখন আমার মধ্যে অনুশোচনা আসে না। কিভাবে আমি এসব পাপ থেকে নিজেকে বিরত রাখতে পারি।
প্রশ্ন (৩৬/১১৬) : জমহূরের মত বলতে কী বোঝায়?
প্রশ্ন (৩৭/৩১৭) : জানাযার ছালাতের কোন তাকবীর ছুটে গেলে ইমামের সালামের শেষে বাকী অংশ আদায় করতে হবে কি?
প্রশ্ন (৩১/৩৫১) : প্রচলিত আছে যে, আরশের নীচে রাসূল (ছাঃ)-এর নাম লেখা ছিল। আদম (আঃ) ঐ নামের অসীলায় ক্ষমা পেয়েছিলেন। এ বক্তব্যের কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (৪/৪) : একজন শরী‘আত সম্পর্কে অজ্ঞ ব্যক্তি কোন বিষয়ে দু’জন আলেমের নিকটে দু’রকম মাসআলা পেলে তার জন্য করণীয় কি হবে? - -নাছির রায়হানহাটহাজারী, চট্টগ্রাম।
আরও
আরও
.