উত্তর : উক্ত কবর যদি পুরাতন হয় এবং মৃত ব্যক্তির হাড়সহ কোন চিহ্নই যদি না থাকে, তাহলে সে স্থানকে চাষাবাদসহ প্রয়োজনে যে কোন উপকার গ্রহণের জন্য ব্যবহার করা যাবে (ফিক্বহুস সুন্নাহ ১/৪৭২ পৃঃ; আলবানী, তালখীছু আহকামিল জানায়েয, পৃঃ ৯১)। তাছাড়া সমস্যা হলে স্থানান্তরও করা যাবে। এতে হাড়হাড্ডি পাওয়া গেলে সেগুলোকে কবরস্থানে একটি গর্ত করে পুঁতে দিবে। পুনরায় জানাযা পড়তে হবে না।

তবে বিনা কারণে কোন কবরকে স্থানান্তর ও নষ্ট করা যাবে না। মুসলিম ব্যক্তিকে তার জীবদ্দশায় যেমন কষ্ট দেওয়া যায় না। তেমনি মৃত্যুর পরেও কষ্ট দেওয়া যাবে না। রাসূল (ছাঃ) বলেন, মৃত মুসলিমের হাড় ভাঙ্গা জীবিত অবস্থায় তার হাড় ভাঙ্গার মতই (ছহীহুল জামে‘ হা/৩২৪৩)। তাছাড়া শরী‘আতে কবর যিয়ারতের গুরুত্ব সমধিক।






প্রশ্ন (১৩/১৩৩) : হিসাববিজ্ঞান পড়ানোর ক্ষেত্রে সূদী লেনদেন সংশ্লিষ্ট অনেক হিসাব বিধি শিক্ষা দিতে হয়। এটা পড়া বা পড়ানো জায়েয হবে কি? - -মাহিদুল হাসান তাহসীনদক্ষিণখান, ঢাকা।
প্রশ্ন (৩৬/১৫৬) : কোন প্রতিষ্ঠানের পরিচালক মহিলা হ’লে সেখানে চাকুরী করা জায়েয হবে কি? - -আরীফুল ইসলাম, তানোর, রাজশাহী।
প্রশ্ন (৫/৩৬৫) : মৃতব্যক্তির কবরে কয়েকজন মিলে হাত তুলে দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (৩১/১৫১) : গর্ভবতী মহিলা নফল ছিয়াম পালন করতে পারে কি?
প্রশ্ন (৩৯/৭৯): আমাদের মসজিদের ইমাম আযাবুল ইসলাম, গোলামুন্নবী নাম পরিবর্তন করে অন্য নাম রাখতে বলেছেন। তিনি বলেন, ১০ বার ইয়া গাফুর পাঠ করে দু’চোখের পাতায় ৩ বার বুলালে আজীবন চোখে কোন রোগ হবে না। উক্ত বিষয়ে সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৫/৩৪৫) : অমুসলিম রাষ্ট্রে বসবাসকারী একদল মুসলিম কোন খোলা স্থানে নিয়মিত জুম‘আ বা ঈদের ছালাত আদায় করতে পারবে কি?
প্রশ্ন (১৯/১৩৯) : প্রতিবেশীর হক কি মুসলিম ও অমুসলিম উভয় প্রতিবেশীর জন্য সমান?
প্রশ্ন (১৩/১৭৩) : দুনিয়ার জীবনে যারা স্বামী-স্ত্রী, জান্নাতেও তারা জান্নাতী হ’লে কি অনুরূপ সম্পর্ক থাকবে?
প্রশ্ন (৬/৩৬৬) : হযরত আলী (রাঃ)-এর স্ত্রী এবং দাসীর সংখ্যা মোট কতজন ছিল?
প্রশ্ন (২৮/১০৮) : প্রসিদ্ধ ৬ টি কিতাবকে ‘ছিহাহ সিত্তাহ’ বলা যাবে কি? নামটির প্রচলনের কারণ কি? - -রোকনুযযামান, আজিজুল হক কলেজ, বগুড়া।
প্রশ্ন (২/৪৪২) : ছিফফীনের যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদেরকে শহীদ বলা যাবে কি?
প্রশ্ন (৩৪/৪৩৪) : ১৯৬৫ সালে একটি হিন্দু পরিবার অল্প কিছু অর্থ নিয়ে তাদের জমি আমাকে দিয়ে যায়। পরে তারা ফেরত না নেওয়ায় আমি নিজের নামে লিখে অদ্যাবধি তা ভোগ করছি। এক্ষণে এটা কি আমার সম্পদ হিসাবে গণ্য হবে?
আরও
আরও
.