উত্তর: উক্ত নামে মসজিদের নামকরণ করা যাবে না। কারণ এটা রাসূল (ছাঃ) এবং তাঁর মসজিদের সাথে খাছ। সুতরাং সাধারণভাবে অন্য মসজিদের এরূপ নামকরণ জায়েয নয়। কারণ এতে বহু বিধি-নিষেধের সমাবেশ ঘটে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৫/২৮৪)। আব্দুর রহমান বিন নাছের আল বার্রাক বলেন, পৃথিবীর কোন ভুখন্ডে প্রতিষ্ঠিত মসজিদের নাম মসজিদুর রাসূল বা মসজিদুন নববী রাখা জায়েয হবে না। মসজিদুর রাসূল একটিই, যা মদীনায় অবস্থিত। যাতে ছালাত আদায়ে হাযার গুণ ছওয়াব রয়েছে। সেখানে ছালাতের নেকী অর্জনের জন্য সফর করার নির্দেশ দিয়েছেন। সুতরাং এর সাথে অন্য কোন মসজিদকে সাদৃশ্যপূর্ণ করা যাবে না, যেমন অন্য কোন মসজিদের নাম আল-মসজিদুল হারাম রাখা যাবে না, যা মক্কায় অবস্থিত (http://iswy.co/e3knl)। অতএব পৃথিবীর কোন মসজিদের নাম মসজিদে নববী, মসজিদে আকছা, মসজিদুল হারাম, মসজিদে কুবা রাখা যাবে না।

আব্দুল্লাহ, নওদাপাড়া, রাজশাহী।







বিষয়সমূহ: মসজিদ
প্রশ্ন (৩৩/১৯৩) : সন্তানের নাম রাখার ব্যাপারে শরী‘আতের কোন দিক-নির্দেশনা আছে কি? আমার ‘বিপ্লব’ নামের ব্যাপারে কোন পরামর্শ আছে কি?
প্রশ্ন (২৮/১০৮) : প্রশ্ন : সঊদী আরবের লোকেরা বিতর ছালাত পড়ার সময় প্রথমে দু’রাক‘আত আদায় করে তাশাহ্হুদ পড়ে এবং সালাম ফিরায়। অতঃপর এক রাক‘আত পড়ে এবং দো‘আ কুনূতসহ দীর্ঘক্ষণ ধরে অন্যান্য দো‘আ পড়ে। উক্ত নিয়মের প্রমাণ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৫/২৩৫) : জনৈক ব্যক্তি কম মূল্যে বাকীতে জমি ক্রয় করে অধিক মুল্যে অন্যের কাছে তা বিক্রি করে পরে টাকা পরিশোধ করে দেয়। এরূপ ব্যবসায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২১/১৪১) : কোন মুসলিম নারী প্রসাধনী হিসাবে সিঁদুর ব্যবহার করতে পারবে কি? যদি তার স্বামী পসন্দ করে তথা স্বামীকে খুশি করার জন্যে কি ব্যবহার করা জায়েয হবে?
প্রশ্ন (২৩/২৬৩) : কারো শরীরে, কুরআনে বা সম্মানজনক কোন কিছুর সাথে পা লাগলে ইসলামের বিধান অনুযায়ী কি করতে হবে? আমরা কখনো ক্ষমা চাই, বুকে নিয়ে চুমু দেই বা কপালে লাগাই। এসব জায়েয হবে কি?
প্রশ্ন (৩২/৪৭২) : কোন মাসবূক ব্যক্তি ইমামের সালাম ফেরানোর পর নিজের ছালাত পূর্ণ করার সময়, পরে আগত অন্য কোন ব্যক্তি কি তার ইমামতিতে জামা‘আতে শরীক হ’তে পারবেন?
প্রশ্ন (১৯/১৯) : কুরবানীর গোশত বণ্টনের সঠিক পদ্ধতি জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৬/২২৬) : বিবাহের ২ বছর পর স্ত্রী প্রস্তাব দেয় যে, স্বামী ঘরজামাই থাকলে সে স্বামীর সাথে ঘর-সংসার করবে, নইলে করবে না। কিন্তু স্বামী ঘরজামাই থাকবে না। উক্ত দ্বন্দ্বের কারণে তারা ৮ বছর যাবৎ পৃথক হয়ে আছে। তাদের বিবাহ বিচ্ছেদ বা তালাক হয়েছে কি? অথবা বিবাহ বিচ্ছেদ করতে হলে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে পুনরায় তালাক দিতে হবে কি?
প্রশ্ন (৩৩/১৫৩) : আমি গর্ভবতী হওয়ার পর ৭ম মাসে পেটে ব্যথা অনুভব করি এবং রক্তস্রাব হয়। আমি হাসপাতালে ভর্তি হই। চিকিৎসক আমাকে হাসপাতালে অবস্থান করতে বলেন। কিন্তু আমার বাড়িতে একমাত্র মেয়ে থাকায় চিকিৎসকের কাছে ঔষধ লিখে নিয়ে আমি বাসায় চলে যাই। কয়েকদিন পরে আমার পেটে বাচ্চা মারা যায়। এতে কি আমি গুনাহগার হব? এজন্য কি কোন কাফফারা দিতে হবে?
প্রশ্ন (২৪/২৬৪) : আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করি। দু’বছর পূর্বে গোপনে ইসলাম গ্রহণ করেছি। কিন্তু নিরাপত্তার কারণে পর্দা করতে ও ছিয়াম পালন করতে পারি না। বরং অন্য সময়ে আমি ছিয়ামের কাযা আদায় করে নিই। এক্ষণে আমার এই ধরনের কাজ কি সঠিক হচ্ছে?
প্রশ্ন (১৩/৪১৩) : ফরয ও সুন্নাত ছালাতের জন্য পৃথক পৃথক ছানা আছে কি? ফরয ছালাতের ছানা সুন্নাতে পাঠ করা যাবে কি? - -আযহারুদ্দীনহুগলী, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (৩৫/৩৫৫) : এক ব্যক্তি মসজিদের ও মুছল্লীদের জিনিসপত্র চুরি করে এবং মুছল্লীদের সাথে হরহামেশাই ঝামেলা করে। সেকারণ মসজিদ কমিটি তাকে মসজিদে আসায় নিষেধাজ্ঞা দিয়েছে। এটা জায়েয হবে কি?
আরও
আরও
.