উত্তর : সঊদী আলেমগণ বিশেষ প্রেক্ষিত বিবেচনায় যে ফৎওয়া দিয়েছেন তা সঠিক (ফাতাওয়া ইসলামিয়াহ ৪/৩০২)। তবে শর্ত হ’ল তা যুলুম প্রতিরোধের জন্য হবে এবং প্রার্থী সর্বাধিক যোগ্যতা  সম্পন্ন হবে। নইলে উক্ত চাকুরী তার জন্য হারাম হবে। কেননা তা হবে অন্যায়ভাবে অন্যের হক নষ্ট করার শামিল। ইবনু হাযম (রহঃ) বলেন, যাকে তার হক থেকে বঞ্চিত করা হবে, তার জন্য যুলুমকে প্রতিহত করার জন্য অর্থ প্রদান করা মুবাহ। তবে এক্ষেত্রে গ্রহণকারী হবে মহাপাপী (মুহাল্লা ৮/১১৮ মাসআলা নং ১৬৩৮)। ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, গ্রহণকারীর জন্য এটি হারাম এবং দাতার জন্য যুলুম প্রতিরোধের স্বার্থে জায়েয’ (মাজমূ‘ ফাতাওয়া ৩১/২৮৬)।

প্রার্থীর মেধা ও যোগ্যতাই চাকুরীর ক্ষেত্রে একমাত্র শর্ত। এর বাইরে চাকুরীদাতা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের উন্নয়ন বা যে নামেই অর্থ আদায় করুন না কেন, তা হবে অন্যায় শর্ত। রাসূল (ছাঃ) বলেন, সকল শর্ত যা আল্লাহ্র কিতাবে নেই, তা বাতিল, যদিও তা শতাধিক শর্ত হৌক না কেন’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২৮৭৭ ‘ক্রয়-বিক্রয়’ অধ্যায়)। স্মর্তব্য যে, একজন মুত্তাকী মুসলমানের জন্য স্বেচ্ছায় এমন পেশা গ্রহণ করা মোটেই তাকওয়ার পরিচায়ক নয়।







প্রশ্ন (১৮/৪১৮) : রাসূল (ছাঃ) প্রথম কাতারে ছালাত আদায়কারীদের জন্য তিনবার ও ২য় কাতারে আদায়কারীদের জন্য ১ বার ক্ষমা প্রার্থনা করতেন। বর্তমানে কি এটা ইমাম ছাহেবদের জন্য প্রযোজ্য হবে? তারা এটা কখন করবেন? সশব্দে না নীরবে করবেন? - ওবায়দুল্লাহ , কুমারখালী, কুষ্টিয়া।
প্রশ্ন (১/২০১): ‘ডেসটিনি ২০০০ প্রাইভেট লিমিটেড’ যে কার্যক্রম চালাচ্ছে এবং Multi Level Marketing পদ্ধতিতে যে লভ্যাংশ মানুষকে দিচ্ছে তা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৬/২৪৬) : ক্বিয়ামতের দিন সূর্য ও চন্দ্র কি অবস্থায় থাকবে? তারা কি জাহান্নামে থাকবে?
প্রশ্ন (২/৮২) :কোন পাপ কাজ করার মানত করার পর তা না করে থাকলে কাফফারা দিতে হবে কি?
প্রশ্ন (২৩/২২৩) : ইয়াতীম ক্রন্দন করলে আরশ কেঁপে ওঠে এবং ইয়াতীমকে যে সন্তুষ্ট করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। একথা ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত কি? - -আহমাদ, গাবতলী, বগুড়া।
প্রশ্ন (৬/৪৬) : তাস, দাবা, কেরাম বোর্ড, লুডু খেলা শরী‘আতের দৃষ্টিতে কেমন অপরাধ? এর শাস্তি কি?
প্রশ্ন (৩২/৩১২) : রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য বর্তমান গণতান্ত্রিক যুগে আমাদের করণীয় কি? - শফীকুল ইসলাম, আসাম, ভারত।
প্রশ্নঃ (২০/১৪০) : জায়গা সংকুলান না হ’লে একই ঈদগাহে একাধিক জামা‘আত করা যাবে কি?
প্রশ্ন (২/৪৪২) : আমরা ‘লাইফ লাইন ফাউন্ডেশন’ নামে একটি সমিতি করে ২৩ জন প্রতিমাসে ১০০০ টাকা করে জমা করি। সেই টাকা দিয়ে আমরা সমাজের বিভিন্ন মানুষকে পণ্য কিনে দেই। ক্রেতা কিস্তিতে কিছু লাভ সহ মূল্য পরিশোধ করে। আমাদের কোন নিজস্ব দোকান নেই। এরূপ করা জায়েয হবে কি?
প্রশ্ন (২/২০২) : মসজিদে বা কোন ইফতার অনুষ্ঠানে মৃত ব্যক্তির মাগফেরাতের উদ্দেশ্যে ছায়েমদের জন্য ইফতারের আয়োজন করলে, সেই খাবার ধনী-গরীব সবাই খেতে পারবে কি?
প্রশ্ন (১/৩২১) : ছালাত অবস্থায় হাঁচি আসলে হাঁচির দো‘আ পড়া যাবে কি? - -আজমাল হোসেননওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১/১৬১) : থুতনির নীচে দাড়ি রেখে গালের দু’পাশের দাড়ি কামানো যাবে কি? - -আবু যাহরাহ, চট্টগ্রাম।
আরও
আরও
.