উত্তর : নারীরা মসজিদে ছালাত আদায় করতে পারেন। রাসূল (ছাঃ) তাদের মসজিদে যেতে অনুমতি দিয়েছেন (বুখারী হা/৯০০)। সেজন্য ওমরা পালনকারী নারী বায়তুল্লাহ বা মসজিদে নববীতে গিয়ে ছালাত করতে পারেন। তবে বিদ্বানদের মতে, অতিরিক্ত ছওয়াব প্রাপ্তির বিষয়টি কেবল পুরুষদের জন্য প্রযোজ্য। কেননা মসজিদে ছালাত আদায়ের জন্য পুরুষেরা আদিষ্ট; নারীরা নয় (ওছায়মীন, আল-লিক্বাউশ শাহরী ৭/২৮; বিন বায, ফাতাওয়াদ দুরূস)। এজন্য রাসূল (ছাঃ) মহিলা ছাহাবীদের বলতেন, আমি জানি তোমরা আমার সাথে ছালাত আদায় করতে ভালবাস। কিন্তু তোমাদের জন্যে ক্ষুদ্র কুঠুরীতে ছালাত পড়া, বাড়ীতে (প্রশস্ত ঘরের মধ্যে) ছালাত পড়ার চেয়ে উত্তম। আর বাড়ীতে ছালাত পড়া, বাড়ীর উঠানে ছালাত পড়ার চেয়ে উত্তম। নিজ বাড়ীর উঠানে ছালাত পড়া মহল্লার মসজিদে ছালাত পড়ার চেয়ে উত্তম। আর মহল্লার মসজিদে ছালাত পড়া আমার মসজিদে (মসজিদে নববীতে) ছালাত পড়ার চেয়ে উত্তম (আহমাদ হা/২৭১৩৫; ছহীহুত তারগীব হা/৩৪০)।

অতএব মহিলাগণ হজ্জে বা ওমরায় গিয়ে ত্বাওয়াফ ব্যতীত অন্য সময় ঘরে বা হোটেলে ছালাত আদায় করতে পারেন। এতে তারা হারামে ছালাত আদায়ের ন্যায় ছওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ (ছহীহুত তারগীব হা/৩৪০; ওছায়মীন, আল-লিক্বাউশ শাহরী ৭/২৮)।

প্রশ্নকারী : কায়ছার হানীফ, সাতকানিয়া, চট্টগ্রাম।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২৯/৩৪৯) : যৌতুকের টাকা নিয়ে তা দিয়ে জমি জমা ক্রয় করে বর্তমানে অনেক সম্পদের মালিক হয়েছি। এক্ষণে আমি গোনাহ থেকে তওবা করার জন্য উক্ত টাকা ফেরত দিতে চাই। সেজন্য পরবর্তীতে উক্ত টাকা দিয়ে উপার্জিত সমুদয় অর্থ না কেবল মূল টাকা ফেরত দিতে হবে? - -আব্দুল বারিক আত্রাই, নওগাঁ।
প্রশ্ন (১১/২১১) : মুছল্ল­ীর সামনে কোন ময়লা থাকলে, সিজদায় গিয়ে তা ফুঁ দিয়ে বা হাত দিয়ে সরানো যাবে কি?
প্রশ্ন (৭/৪৭) : ঋণদাতা কি ঋণগ্রহীতার বাসায় দাওয়াত খেতে পারবে? এটা কি সূদ হবে?
প্রশ্ন (১৪/৯৪) : বাড়ীর কাছে ওয়াক্তিয়া মসজিদ এবং সামান্য দূরে জামে মসজিদ। যেখানে মুছল্লী সংখ্যাও বেশী হয়। এক্ষেত্রে কোন মসজিদে ছালাত আদায় করা উচিৎ হবে?
প্রশ্নঃ (১০/১০) : জনৈক ব্যক্তি তার পুত্রবধুর সাথে যেনায় লিপ্ত হয়। এমতাবস্থায় তার পুত্রের বিবাহ বিচ্ছেদ হবে কি? স্বামী যদি ঐ স্ত্রীর সাথে ঘর-সংসার করে তাহ’লে সে গোনাহগার হবে কি?
প্রশ্ন (১৮/২১৮) : ইমাম মিম্বরে উঠার পূর্বে জুম‘আর আযান দেওয়া যাবে কি?
প্রশ্ন (৩৯/১৫৯) : ক্বাযা ছালাতের সুন্নাত আদায় করতে হবে কি?
প্রশ্ন (৯/১৬৯) : মানুষকে মাটি না পানি থেকে সৃষ্টি করা হয়েছে? এছাড়া অন্যান্য পশু-পাখি কোন বস্ত্ত থেকে সৃষ্টি করা হয়েছে? - -ছাকিব, ধূরইল, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (১১/৩৭১) : আমাদের মসজিদের ইমাম আহলেহাদীছ হওয়ায় মুনাজাত করতে অস্বীকৃতি জানালে তিনি চাকুরীচ্যুত হন। কিন্তু মসজিদের জমিটি ইমামের বড় ভাই ও অন্য একজনের ব্যক্তি মালিকানাধীন। এক্ষণে মসজিদ কমিটি জমিটি মসজিদের নামে লিখে দেয়ার জন্য চাপ দিচ্ছে। কিন্তু পরিবারের আশংকা জমি লিখে দিলে তাদেরকে সেখানে আর ছালাতই আদায় করতে দেয়া হবে না। এক্ষণে তাদের করণীয় কি?
প্রশ্ন (২৪/২৬৪) : স্থিতিশীল বাজারে কোন পণ্যের ঘাটতির কারণে কোন বিক্রেতা দ্বিগুণ দামে পণ্য বিক্রয় করলে তা বৈধ হবে কি?
প্রশ্ন (৩০/২৭০) : মূসা (আঃ)-এর লাঠি কি তার নিজস্ব ব্যবহৃত লাঠি ছিল? না আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছিল?
প্রশ্ন (৩৯/৪৩৯) : জনৈকা নারীর স্বামী তিন মাস লাইফ সাপোর্টে কোমায় থাকার পর মারা গেছেন। এ সময়টুকু কি উক্ত নারীর ইদ্দতকাল থেকে বাদ যাবে?
আরও
আরও
.