উত্তর : মহিলাদের জন্য হালকা সুগন্ধিযুক্ত লোশন ব্যবহারে দোষ নেই। আয়েশা (রাঃ) বলেন, আমরা নবী করীম (ছাঃ)-এর সাথে (মদীনা থেকে) মক্কায় সফর করেছি এবং ইহরামের সময় আমরা আমাদের কপালে ‘সুক্ক’ (السُّكّ) নামক সুগন্ধি (মহিলাদের ব্যবহৃত সুগন্ধি বিশেষ, যা বাইরে ছড়ায় না) মেখেছি। আমাদের কেউ ঘর্মাক্ত হ’লে তা মুখমন্ডল বেয়ে পড়তো, নবী করীম (ছাঃ) তা দেখতেন কিন্তু তা ব্যবহারে নিষেধ করতেন না (আবুদাউদ হা/১৮৩০; বায়হাক্বী ৫/৪৮, হা/৯৩১৮)। তবে যে সুগন্ধি ছড়িয়ে পড়ে, তা ব্যবহার করে মহিলাদের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। চাই তা মসজিদে হৌক বা অন্য কোথাও হৌক। রাসূল (ছাঃ) বলেন, ‘যে মহিলা সুগন্ধি ব্যবহার করে বেগানা লোকদের পাশ দিয়ে অতিক্রম করে যেন তারা তার সুগন্ধি পায়, সে ব্যভিচারিণী’ (আহমাদ হা/১৯৭২৬; নাসাঈ হা/৫১২৬; ছহীহুল জামে‘ হা/৩২৩, ২৭০১)। তিনি আরও বলেন, পুরুষের সুগন্ধি হ’ল যার রং গোপন থাকবে ও সুগন্ধি প্রকাশ পাবে। আর মহিলাদের সুগন্ধি হ’ল যার রং প্রকাশ পাবে এবং সুগন্ধি গোপন থাকবে (তিরমিযী, নাসাঈ, মিশকাত হা/৪৪৪ত; ছহীহুল জামে‘ হা/২০৬৫)। উল্লেখ্য যে, মহিলারা স্বামী, মাহরাম ও নারীদের সামনে যেকোন সুগন্ধি ব্যবহার করতে পারবে।

প্রশ্নকারী : সানজীদা বেগম, মুন্সীগঞ্জ।








বিষয়সমূহ: মহিলা বিষয়ক
প্রশ্ন (১৯/৩৩৯) : পোষাক পরিবর্তনের সময় সতর খুলে যাওয়ায় অথবা সন্তানকে বুকের দুধ খাওয়ালে ওযূ ভেঙ্গে যায় কি?
প্রশ্ন (২৫/২৫) : পশ্চিমা দেশগুলোতে পড়াশোনা বা চাকুরীর জন্য গিয়ে গাড়ি, বাড়ি, টিউশন ফি সহ বিভিন্ন খাতে ঋণ নিতে বাধ্য হ’তে হয়। যার উপর অল্প হ’লেও নিয়মিতভাবে সূদ পরিশোধ করতে হয়। বাধ্যগত অবস্থায় এভাবে সূদের উপর ঋণ নেওয়া যাবে কি?
প্রশ্ন (৯/৪৪৯) : সূর্য ওঠার সামান্য পূর্বে ঘুম ভেঙ্গেছে। এমতাবস্থায় ফরয ছালাত আদায় করে তারপর কি সুন্নাত পড়তে হবে? আর সেটি হ’লে সেটা কি সূর্যোদয়ের পর পড়তে হবে? - -আয়েশা আখতার, সারিয়াকান্দি, বগুড়া।
প্রশ্ন (৩২/২৭২) : আমি একটি মসজিদের বেতনভুক ইমাম। আমাকে ইচ্ছায়-অনিচ্ছায় সমাজের এমন অনেক মানুষের বাড়িতে খেতে হয়, যাদের উপার্জন হালাল নয়। এমনকি অনেকে ছালাতও আদায় করে না। এমতাবস্থায় আমার করণীয় কী?
প্রশ্ন (৩৭/১৯৭) : চকলেট সহ বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে শিশুদের মসজিদে এনে ছালাত পড়ানো যাবে কি?
প্রশ্ন (২০/৪২০) : মৃত ব্যক্তির নামে কুরবানী করা যাবে কি? - -আতীকুল ইসলাম, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৫/১৬৫) : পর্যাপ্ত জমি-জমা, ব্যবসা ও ব্যাংক ব্যালান্স আছে। কিন্তু করব করব করে হজ্জ করা হয়নি। এমতাবস্থায় হজ্জ না করে মারা গেলে আমার পাপ হবে কি?
প্রশ্ন (৯/৪০৯) : কাঁধ খোলা থাকে এরূপ পোষাক পরে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩৩/২৭৩) : আমার পিতা আমাদের সাথে সাহারী গ্রহণ করেন, ফজরের ছালাত আদায় করেন এবং ইফতারও করেন। কিন্তু মাঝে-মধ্যেই তার মুখ থেকে ধূমপানের গন্ধ পাই। তাকে কিছু বললে তিনি অস্বীকার করেন। এক্ষণে আমাদের করণীয় কী?
প্রশ্ন (১৩/২৫৩) : আমি আমার স্ত্রীকে হোয়াটসএ্যাপে তিন তালাক দিয়ে দেই। কিন্তু কিছুক্ষণ পর স্ত্রী দেখার আগেই আমি তা ডিলিট করে দেই। তাহ’লে তার বিধান কি হবে?
প্রশ্ন (১১/১১): মহিলারা চুল কালো করার জন্য কালো মেহদী, কালো তেল ও স্টার ব্যবহার করে থাকে। এটা করা যাবে কি?
প্রশ্ন (৩৮/১৯৮) : সকাল ও বিকালে যে ১০০ বার ‘সুবহানাল্লহিল ‘আযীম ওয়া বিহামদিহী’ পাঠ করবে, তাকে আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে বেশী মর্যাদা দেওয়া হবে, এই হাদীছটি কী ছহীহ?
আরও
আরও
.