উত্তর : ঈদের ছালাতে অতিরিক্ত তাকবীরের সময় রাফঊল ইয়াদায়েন করা মুস্তাহাব। এ ব্যাপারে সকল মাযহাবের বিদ্বানদের ঐক্যমত রয়েছে (আইনী, আল-বেনায়া শারহুল হেদায়া ৩/১১৫; নববী, আল-মাজমূ‘ ৫/২১; ইবনু কুদামাহ, মুগনী ২/২৮৩)। হানাফী বিদ্বান কা‘সানী এ ব্যাপারে ইজমার দাবী করেছেন (বাদায়েঈ ছানায়েঈ ১/২০৭)। কারণ ওয়ায়েল বিন হুজর বলেন, আমি রাসূল (ছাঃ)-কে প্রত্যেক তাকবীরে রাফঊল ইয়াদায়েন করতে দেখেছি (আহমাদ হা/১৮৮৬৮; আবুদাউদ হা/৭২৫; ইরওয়া হা/৬৪১, সনদ হাসান)। হাদীছটি ব্যাপক অর্থবোধক, যা ঈদের ছালাতের তাকবীরকে শামিল করে। ইমাম আহমাদ (রহঃ) বলেন, এই হাদীছ সকল তাকবীরকে শামিল করে। অর্থাৎ ঈদ ও জানাযার অতিরিক্ত তাকবীরে রাফউল ইয়াদায়েনকেও শামিল করে (মির‘আত ৫/৫৪)। ইবনুল ক্বাইয়িম (রহঃ) বলেন, ইবনু ওমর (রাঃ) প্রত্যেক তাকবীরে রাফঊল ইয়াদায়েন করতেন (যাদুল মা‘আদ ১/৪২৭)। অতএব আম হাদীছের সমর্থন ও অধিকাংশ বিদ্বানের ঐক্যমত থাকায় অতিরিক্ত তাকবীরে রাফঊল ইয়াদায়েন করা মুস্তাহাব (মির‘আতুল মাফাতীহ ৫/৫৪)।

প্রশ্নকারী : নযরুল ইসলাম, সাপাহার, নওগাঁ।






প্রশ্ন (২৭/২২৭) : যে ব্যক্তি জুম‘আর রাত্রিতে সূরা ফাতিহাসহ চার রাক‘আত ছালাত আদায় করবে এইভাবে যে, প্রথম রাক‘আতে ইয়াসীন, দ্বিতীয় রাক‘আতে দুখান, তৃতীয় রাক‘আতে সাজদাহ এবং চতুর্থ রাক‘আতে সূরা মুলক পড়বে, সে কুরআনের কোন অংশ ভুলে যাবে না। হাদীছটির সনদ সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (১৮/১৮) : মা মারা যাওয়ার পর তার নেকীর জন্য তার পক্ষ থেকে ওমরাহ পালন করা যাবে কি?
প্রশ্ন (৩৩/২৭৩) : হাউযে কাওছার কেবল কি আমাদের নবী (ছাঃ) প্রাপ্ত হবেন। না প্রত্যেক নবী-রাসূলই প্রাপ্ত হবেন এবং তা থেকে নিজ উম্মতদের পানি পান করাবেন? - -আবুল কালামমাকলাহাট, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৩৯/৩১৯) : অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে নে‘মত না পাপের ফল? এটা বুঝার উপায় কি?
প্রশ্ন (২৯/৪৬৯) : বিবাহের সময় স্বামী তার স্ত্রীর মোহরানা আদায় করেনি। এখন আদায় করতে ইচ্ছুক। সম্পদ ও অর্থ কোনটি দ্বারা আদায় করবে?
প্রশ্ন (১৮/৪১৮) : সপ্তম দিনে শিশুর আক্বীক্বার পশু যবেহ করার পূর্বে কি মাথা মুন্ডন করা যাবে?
প্রশ্ন (২০/২০) : হজ্জব্রত পালনকালে মহিলারা অলংকার ব্যবহার করতে পারবে কি? - -নাসরীন, পুঠিয়া, রাজশাহী।
প্রশ্ন (২৯/১০৯) : মসজিদে ছালাতের পর অর্থ সংগ্রহের উদ্দেশ্যে কৌটা ছাড়া হয়। এটা জায়েয কি? নববী যুগে মসজিদে এরূপ প্রথা চালু ছিল কি?
প্রশ্ন (৩৭/২৭৭) : স্বামী-স্ত্রী পরস্পরে মৃত স্ত্রী বা স্বামীকে গোসল দিতে পারবে কি?
প্রশ্ন (৩০/১৯০) : একটি বইয়ে ক্বিয়ামতের আলামতের মধ্যে উল্লেখ করা হয়েছে যে, ক্বিয়ামতের আগে রোমক তথা খৃষ্টানদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আরবদের সংখ্যা কমে যাবে। এর কোন সত্যতা আছে কি? - -জুয়েল রাণা, ইসলামী ব্যাংক মেডিকেল, রাজশাহী।
প্রশ্ন (২৬/২৬) : অন্য ধর্ম সম্পর্কে জানার জন্য তাদের বইপত্র পড়া যাবে কি? যেমন বাইবেল, গীতা, রামায়ণ, মহাভারত ইত্যাদি?
প্রশ্ন (৯/৯) : কুরবানীর গোশত তিনভাগ করার ব্যাপারে শারঈ নির্দেশনা আছে। কিন্তু আক্বীক্বা বা সাধারণভাবে পশু যবেহ করলেও তিনভাগ করতে হবে কি?
আরও
আরও
.