উত্তর : পরিবারের জন্য ব্যয় করাই হ’ল মূল কর্তব্য। এব্যাপারে শরী‘আতের স্পষ্ট নির্দেশনা রয়েছে। রাসূল (ছাঃ) জনৈক ছাহাবীকে খরচ করার পদ্ধতি বর্ণনা দিয়ে বলেন, ‘এ অর্থ তুমি প্রথমে তোমার নিজের জন্য ব্যয় কর। তারপর যদি কিছু বাকী থাকে তাহ’লে তোমার পরিবারের জন্য ব্যয় কর। অতঃপর তোমার নিকটাত্মীয়দের জন্য। এরপর কিছু বাকী থাকলে অন্যান্য কাজে ব্যয় কর’। এ কথা বলে তিনি সামনে, ডাইনে ও বামে ইঙ্গিত করলেন (মুসলিম হা/৯৯৭; মিশকাত হা/৩৩৯২ ‘দাসমুক্তি’ অধ্যায়)। অন্য হাদীছে এসেছে, এক দীনার (স্বর্ণমুদ্রা) তুমি আল্লাহর পথে ব্যয় কর, এক দীনার দাসমুক্তির জন্য ব্যয় কর, এক দীনার কোন মিসকীনকে ছাদাক্বা কর এবং এক দীনার তুমি পরিবারের জন্য ব্যয় কর। এ সবের মধ্যে ঐ দীনারে বেশী নেকী রয়েছে যেটি তুমি পরিবারের জন্য ব্যয় করবে (মুসলিম হা/৯৯৫; মিশকাত হা/১৯৩১ ‘যাকাত’ অধ্যায়)। তবে রাসূল (ছাঃ) বলেন, সে মুমিন নয়, যে ভরপেট খায় অথচ তার পাশে তার প্রতিবেশী অনাহারে থাকে’ (আল আদাবুল মুফরাদ হা/১১২; মিশকাত হা/৪৯৯১; ছহীহাহ হা/১৪৯)। অতএব পরিবারিক ব্যয় নির্বাহের পাশাপাশি গরীব প্রতিবেশীর প্রতি অবশ্যই সুদৃষ্টি রাখতে হবে।

প্রশ্নকারী  : আব্দুল্লাহ, চট্টগ্রাম।







বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (৩৫/৩৫) : আপন ভাগনীর মেয়ে তথা নাতনীকে বিবাহ করা যাবে কী?
প্রশ্ন (৫/৪৫) : জনৈক ব্যক্তি বলেন, শাহাদাতের আকাঙ্ক্ষা না থাকলে ইবাদত কবূল হবে না। এটা কি ঠিক?
প্রশ্ন (১৭/১৭৭): মহান আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা শাস্তি দেব যাকে ইচ্ছা ক্ষমা করব (বাক্বারাহ ২৮৪)। উক্ত কথার ব্যাখ্যা কী? আল্লাহ আদম (আঃ)-এর ডান স্কন্ধ থেকে যে রূহগুলো বের করেছেন সেগুলো জান্নাতী। আর যেগুলো বাম স্কন্ধ থেকে বের করেছেন সেগুলো জাহান্নামী (মিশকাত হা/১১৯)। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তারা কেন জাহান্নামী হল? এর সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৫/২১৫) : মহিলারা কয়জন পুরুষের সামনে বিনা পর্দায় যেতে পারে? - আব্দুল্লাহ বিন যহীর আবুধাবী, আরব আমিরাত।
প্রশ্ন (১৭/৩৩৭) : মাসিকের সমস্যা থাকার কারণে মাঝে মাঝেই হালকা রক্ত প্রবাহিত হয়। বহু চিকিৎসাতেও ভালো হচ্ছে না। এমতাবস্থায় ছিয়াম পালন করা যাবে কি?
প্রশ্ন (২৭/৩৮৭) : জনৈক আলেম বলেন পুরুষরা হলুদ কাপড় পরিধান করতে পারবে না। কিন্তু লাল কাপড় পরিধান করতে পারবে। এর সত্যতা জানতে চাই। - -আব্দুর রহমান উসামা, দক্ষিণপাড়া, গফরগাঁও, ময়মনসিংহ।
প্রশ্ন (৩৪/৩৫৪) : ছেলের অসম্মতি সত্ত্বেও মেয়েপক্ষ জোরপূর্বক ভয় দেখিয়ে বিয়ে করতে বাধ্য করেছে। কাবিন নামায় সাক্ষী নকল ছিল। না জানিয়ে উচ্চ দেনমোহর নির্ধারণ করেছে। এক্ষণে উক্ত বিবাহ সঠিক হয়েছে কি?
প্রশ্ন (৭/২৪৭) : রাসূলুল্লাহ (ছাঃ) ২৫ বছর বয়সে ৪০ বছর বয়সী খাদীজা (রাঃ)-কে বিবাহ করেছিলেন মর্মে যে বর্ণনা এসেছে সেটা ছহীহ কি?
প্রশ্ন (২/২৪২) : বিজয়ের মসজিদ নামে খ্যাত কোনটি? বুধবার যোহর ও আছর ছালাতের মধ্য সময়ে দো‘আ কবুল হয় কি?
প্রশ্ন (১২/৪৫২) : জিনদের মধ্যে কোন্ নবীর আগমন ঘটেছিল? কেননা সূরা আল-আন‘আমের ১৩০ নং আয়াত থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, কেবল মানবজাতির মধ্যে নয়, বরং জিনদের মধ্যেও নবী রয়েছে? - -নাছির হোসাইন, বেসিক ব্যাংক, খুলনা।
প্রশ্ন (১/১২১) : ওয়ালীমায় ছেলেকে মেয়ে পক্ষ বা বিবাহের দিন বরযাত্রীদের জন্য খাবার ব্যবস্থাপনায় ছেলে পক্ষ মেয়ে পক্ষকে সহযোগিতা করতে পারবে কি?
প্রশ্ন (১৪/৯৪) : জনৈক ব্যক্তি বলেন, এই দুনিয়ায় ওলীগণ আমাদের সাহায্যকারী। তারা আমাদের বিপদে সাহায্য করে থাকেন যেমন আব্দুল ক্বাদের জীলানী (রহঃ)। তারা দলীল হিসাবে সূরা মায়েদাহ ৫৫ আয়াতটি পেশ করে থাকে। এই বক্তব্যের কোন সত্যতা আছে কি? - -নূর জাহান বেগম, কালিয়াকৈর, গাযীপুর।
আরও
আরও
.