উত্তর : বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায় যে, রাসূল (ছাঃ) বড় বড় পাত্রে দু’হাত ডুবিয়ে পানি পান করেছেন। যেমন, আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) পেয়ালাটি তার দুই হাতে নিয়ে মাথা তুলে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং বললেন, আবু হুরায়রা! এখন তুমি পান কর। আমি পান করলাম। তিনি আবার বললেন, পান কর। তারপর আমি পান করতেই থাকলাম আর তিনি বলতেই থাকলেন, পান কর। অবশেষে আমি বলতে বাধ্য হ’লাম যে, আল্লাহর কসম! যিনি আপনাকে সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন, আমার পেটে আর জায়গা নেই। তারপর তিনি পেয়ালা হাতে নিয়ে আল্লাহ তা‘আলার প্রশংসা করলেন এবং বিসমিল্লাহ বলে অবশিষ্ট দুধ পান করলেন (বুখারী হা/৬৪৫২; তিরিমিযী হা/২৪৭৭; হাকেম হা/৪২৯১, সনদ ছহীহ)। ইমাম নববী (রহঃ) বলেন, কেউ দুই অঞ্জলী দ্বারা পানি পান করলে তা মাকরূহ হবে না (আল-মাজমূ‘ ১/৩১৬)। তাছাড়া খানা-পিনার সময় প্রয়োজনে বাম হাতের সহায়তা নেওয়া দোষণীয় নয়। যেমন রাসূল (ছাঃ) খাওয়ার সময় দু’হাতে হাড্ডি থেকে গোশত ছাড়িয়েছেন (তিরমিযী হা/১৮৩৬)।

প্রশ্নকারী : আনোয়ার হোসাইন, রহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩৬/১১৬) : আমার বন্ধু ১৫-১৬ বছর বয়সে সমকামিতায় লিপ্ত ছিল। বর্তমানে সে সবকিছু ত্যাগ করেছে এবং নিয়মিত ছালাত আদায় করছে। কিন্তু কয়েক বছর যাবৎ সে তার অপরাধ নিয়ে ভীষণভাবে চিন্তিত। আগামীতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হ’লে তাকে স্বউদ্যোগে শাস্তি গ্রহণ করতে হবে কি-না সেটা নিয়েও সে ভীত। এক্ষণে তার করণীয় কি?
প্রশ্ন (৩৩/৩৫৩) টিভিতে ফুটবল, ক্রিকেট খেলা দেখা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (২২/৪২২) : একবার সহবাসের পর ওযূ না করে পুনরায় মিলিত হ’লে এবং মিলনের পর গর্ভবতী হ’লে ঐ বাচ্চার কোন সমস্যা হয় কি?
প্রশ্ন (২০/১৮০) : আমার উম্মতের গড় আয়ু ষাট হ’তে সত্তর বছরের মধ্যে হবে। খুব অল্প সংখ্যকই তা অতিক্রম করবে মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ কি? হাদীছটির ব্যাখ্যা কি?
প্রশ্ন (৩৬/৪৭৬) : পরহেযগারিতা সহ কাংখিত সদগুণাবলী সম্পন্ন স্বামী বা স্ত্রী পাওয়ার জন্য বিশেষ কোন দো‘আ বা আমল আছে কি?
প্রশ্ন (২৩/১৮৩) : আমি অল্প বেতনে সরকারী চাকুরী করি এবং পরিবার নিয়ে কোন রকম দিনাতিপাত করি। পিতা-মাতা অনেক সহায়-সম্পত্তির মালিক। কিন্তু আমি তাদের কোন আর্থিক সহযোগিতা করতে পারি না বলে আমার প্রতি অসন্তুষ্ট। আমার বোনদেরও বিবাহ হয়ে গেছে। প্রয়োজন না থাকা সত্ত্বেও তাদেরকে নিয়মিত আর্থিক সহযোগিতা করার জন্য আমাকে চাপ দেন। কিন্ত আমার পক্ষে সম্ভব হয় না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (১০/৪১০) : মোর্দাকে দাফন করার পর এক সপ্তাহের মধ্যে কবরস্থানে কুরআন খতম দেওয়া ও বখশানোর কোন দলীল আছে কি? অনুরূপভাবে কবরস্থানে সূরা ইয়াসীন, রহমান, মুল্ক ইত্যাদি পড়া যাবে কি?
প্রশ্ন (৩১/১১১) : কুরবানীর পশু যিলহজ্জ মাসের আগে ক্রয় করা যাবে কি? কতদিন পূর্বে কুরবানী্ক্রয় করতে হবে এমন কোন সময়সীমা আছে কি?
প্রশ্ন (৭/৪৭) : শুক্রবারে হজ্জ হওয়ার বিশেষ কোন ফযীলত আছে কি? অনেকে এটাকে ‘আকবরী হজ্জ’ বলে থাকেন। এর ব্যাখ্যা কি?
প্রশ্ন (২১/৩৪১) : আমি কখনো দাড়ি শেভ করিনি। বর্তমানে সেনাবাহিনীতে চাকুরী নিতে চাচ্ছি। কিন্তু তাদের নিয়ম হ’ ল এক বছরের ট্রেনিং পিরিয়ডে প্রতিদিন দাড়ি শেভ করতে হবে। তারপর থেকে দাড়ি রাখা যাবে। এক্ষণে আমার এই চাকুরী নেওয়া জায়েয হবে কি? এর জন্য আমাকে গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (২৮/১৪৮) : কোন যুবক-যুবতীর মধ্যে বহুদিন যাবৎ অবৈধ সম্পর্ক ছিল। শরী‘আত বুঝার পর তারা সম্পর্ক ত্যাগ করতে চায়। এক্ষণে তারা পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে পারবে কি?
প্রশ্ন (২৫/১০৫) : কোন মুছল্ল­ী যদি জুম‘আর ছালাতের শেষ মুহূর্তে এসে হাযির হয়, তাহ’লে সে কিভাবে ছালাত আদায় করবে?
আরও
আরও
.