উত্তর : কাউকে স্বাগত জানানোর জন্য আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া প্রদান করা ইসলামের রীতি নয়। এতে অর্থেরও অপচয় হয়। তাছাড়া এর মাধ্যমে অমুসলিমদের রীতিকে উৎসাহিত করা হয়। এজন্য এত্থেকে বিরত থাকাই উচিৎ। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদের মধ্যে গণ্য হবে’ (আবুদাঊদ হা/৪০৩১; মিশকাত হা/৪৩৪৭)। আর মৃতের কবরে, শহীদ মিনারে বা কারো প্রতিকৃতিতে ফুল দেয়া হারাম। কারণ এগুলি অমুসলিমদের রীতি এবং শিরকী আক্বীদা মিশ্রিত।

উল্লেখ্য যে, সাধারণভাবে যে কোন সময় ফুল হাদিয়া হিসাবে প্রদান করলে কিংবা সৌন্দর্যের জন্য ব্যবহার করলে দোষ নেই। যেমন স্বামী-স্ত্রীর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি, রোগীর মানসিক তৃপ্তি, বিবাহ অনুষ্ঠানের সজ্জা প্রভৃতি ক্ষেত্রে ফুলের উপহারে বা ব্যবহারে কোন বাধা নেই। রাসূল (ছাঃ) বলেছেন, তোমরা পরস্পরকে হাদিয়া দাও। মহববত বাড়াও (আল-আদাবুল মুফরাদ হা/৫৯৭, সনদ হাসান)। রাসূল (ছাঃ) আরো বলেন, কারো নিকট কোন ফুল আনা হ’লে সে যেন ফিরিয়ে না দেয়। কারণ তা ওযনে হালকা ও ঘ্রাণে উত্তম (মুসলিম হা/৫৭৭৬)।

প্রশ্নকারী : ইমাম হোসাইন, ডাবতলা, রাজশাহী।








বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (৩/৩) : মৃত দাদীর নামে ইফতার মাহফিল করা যাবে কি এবং তাতে ধনী-গরীব সবাই শরীক হ’তে পারবে কি? - -আবদুল হামীদ, দিনাজপুর।
প্রশ্ন (১০/১০): বিতর ছালাতের পরে ‘সুবহানাল মালিকিল কুদ্দূস’ বলা যাবে কি?
প্রশ্ন (২৩/২৬৩) : মাসজিদুল আক্বছায় যদি কোন ব্যক্তি ছালাত আদায় করেন, তাহ’লে তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে’ মর্মে কোন ছহীহ হাদীছ আছে কি? - সুলতান আহমাদ মুরাদপুর, চট্টগ্রাম।
প্রশ্ন (৩৪/৪৭৪) : জুম‘আর খুৎবায় ইমাম ছাহেব বিদ‘আতপূর্ণ কথা বলেন। একারণে ইচ্ছাকৃতভাবে দেরী করা যাবে কি? - -আব্দুর রকীব, ঝিনাইদহ।
প্রশ্ন (২/৩২২) : হাত থেকে কুরআন পড়ে গেলে করণীয় কি?
প্রশ্ন (৩০/১৫০): সূরা আ‘রাফ ১৯০ আয়াতের তাফসীর জানতে চাই।
প্রশ্ন (১৪/১৭৪) : প্রবল শীতের কারণে বা রোগ বৃদ্ধির আশংকায় ফরয গোসল না করে তায়াম্মুম বা ওযূ করে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩/৩) : জনৈক বক্তা বলেন, মৃত ব্যক্তির নামে দান করলে মৃতের উপকার হবে না। কারণ মৃত্যুর পর নেকীর পথ বন্ধ হয়ে যায়। উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই।
প্রশ্ন (৯/৪৪৯) : জানাযার ছালাতের সময় ক্বিরাআত নীরবে না সরবে পাঠ করতে হবে? দলীল সহ বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (৫/৩৪৫) : আমাদের মসজিদের পুকুরে মাছ চাষ করে পরবর্তীতে ডাকে বিক্রি করা হয়। এরূপ করা শরী‘আতসম্মত কি? - -মাযহারুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়া।
প্রশ্ন (৩২/২৭২) : স্বামীর মৃত্যুর পর স্ত্রী নাকফুল, কানের দুল, রঙিন শাড়ী ইত্যাদি খুলে ফেলে। এগুলি করা শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (৩৭/২৩৭) : গান-বাজনা শুনতে পেলে নবী করীম (ছাঃ) কানে আংগুল দিতেন। একথা কি সত্য?
আরও
আরও
.