উত্তর : বিশুদ্ধ মতে কাট-ছাঁট করা যাবে না। কেননা বৃদ্ধাবস্থাতেও রাসূল (ছাঃ)-এর ঠোটের নিম্নভাগে উক্ত লোম ছিল। যার কিছু অংশ সাদা ছিল (বুখারী হা/৩৫৪৫-৪৬)। জনৈক ব্যক্তি নিম্ন ঠোটের নীচের চুল কাটা অবস্থায় ওমর বিন আব্দুল আযীয (রহঃ)-এর নিকট সাক্ষ্য দিতে আসলে তিনি তার প্রতি রেগে যান এবং তার সাক্ষ্য প্রত্যাখ্যান করেন (জাছছাছ, আহকামুল কুরআন ১/৬৯২; ইমাম গাযালী, ইহ্ইয়াউ উলুমিদ্দীন ১/১৪৪)। ইমাম গাযালী (রহঃ) বলেন, এটা বিদ‘আত (ইহ্ইয়াউ উলুমিদ্দীন ১/১৪৪)। শায়খ বিন বায (রহঃ) বলেন, নিম্ন ঠোটের চুল মুন্ডন করা জায়েয নয়। কারণ এগুলো দাড়ির অংশ (মাজমূ‘ ফাতাওয়া ২৯/৪৪)। তবে শায়খ উছায়মীন, ছালেহ ফাওয়ানসহ ভাষাবিদরা মনে করেন, নিম্ন ঠোটের চুল দাড়ির অংশ নয়। কিন্তু তারাও সেগুলো না কাটাকেই উত্তম বলেছেন (মারদাভী, আল-ইনছাফ ১/১৩৪; উছায়মীন, লিকাউল বাবিল মাফতূহ ৯/১৭; লিসানুল আরব ৫/২৪১)।

প্রশ্নকারী : সাঈদ খান, পটুয়াখালী।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (১২/৩৩২) : পিতা ছেলেকে তার পক্ষ থেকে হজ্জ করার জন্য অছিয়ত করে গেলে আগে অছিয়ত পালন করতে হবে না সম্পদ বণ্টন করবে?
প্রশ্ন (৪০/৪০) : হযরত আদম (আঃ) শ্রীলংকায় অবতরণ করেছিলেন মর্মে যে জনশ্রুতি রয়েছে তা কতটুকু নির্ভরযোগ্য? অথচ এর উপর ভিত্তি করে ‘আদম্স পিক’ নামে সেখানে একটি পাহাড়কে অবতরণস্থল হিসাবে গণ্য করে মাযার বানিয়ে লোকেরা পূজা করছে।
প্রশ্ন (৩৭/৩৯৭) : ছিয়াম অবস্থায় অনেক মানুষ এমনকি কোন কোন আলেমও দাঁতে গুল দেন এবং বলেন এতে ছিয়ামের কোন ক্ষতি হবে না। এ ব্যাপারে সঠিক সমাধান জানতে চাই।
প্রশ্ন (২৬/৪২৬) : ঈদগাহের চারিদিকে দেওয়াল দিয়ে ঘেরা যাবে কি?
প্রশ্ন (২/৪৪২) : কোন পিতা যদি নাবালিকা সন্তানের জন্য স্বর্ণ ক্রয় করে রাখে। আর সেটা যদি নিছাব পরিমাণ হয় তবে কি তার যাকাত দিতে হবে? আর যদি তা নিছাব পরিমাণ না হয়, তবে কি পিতার সম্পদের সাথে সংযুক্ত করে পিতাকে যাকাত দিতে হবে?
প্রশ্ন (৩০/১৫০) : পরপর ৪টি সিজার হওয়ার পর চিকিৎসক আর সন্তান নেয়া মায়ের জন্য ঝুঁকিপূর্ণ বলেছেন। তাই স্বামীর অজান্তে স্ত্রী স্থায়ীভাবে সন্তান গ্রহণ না করার পদ্ধতি গ্রহণ করেছেন। এক্ষণে স্বামীর করণীয় কি?
প্রশ্ন (৩৯/৩৯৯) : অমুসলিমদের মৃত্যুতে শোক প্রকাশ করা যাবে কি? তার মৃত্যুতে ইন্নালিল্লাহ বলা বা তার জন্য প্রার্থনা করা কিংবা ‘ওপারে ভাল থাকবেন’ জাতীয় বাক্য বলা জায়েয কি?
প্রশ্ন (২১/৪২১) : কুরআনে মাদ্দে মুত্তাছিল ৪ আলিফ টানা ওয়াজিব কি? ৪ আলিফের বদলে ১ আলিফ টানলে গুনাহ হবে কি?
প্রশ্ন (৪/৪৪) : মুক্ত হালাল পাখি ধরে বাড়িতে খাঁচার ভেতরে রেখে পোষা যাবে কি?
প্রশ্ন (৩০/৭০) : আইনের ছাত্র হিসাবে আমার ইচ্ছা বিচারক হিসাবে ক্যারিয়ার গড়া এবং সততার সাথে বিচারকার্য পরিচালনা করা। কিন্তু অধিকাংশ আলেম এ ব্যাপারে নিরুৎসাহিত করেন অথবা হারাম বলেন। অথচ এভাবে এড়িয়ে গেলে তো একসময় কেবল দেশের অমুসলিম নাগরিকরাই বিচারক হবে। যেটা আমাদের জন্য আরো ক্ষতির কারণ হবে। এক্ষণে পেশাটি কেন হারাম সে বিষয়ে বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (৩৫/১১৫) : আমার পিতার শুধু তাশাহহুদ মুখস্থ আছে। আমরা চেষ্টা করেও আর কোন দো‘আ শিখাতে পারিনি। এ অবস্থায় তার ছালাত হবে কি?
প্রশ্ন (১৯/২১৯) : নববী যুগের ন্যায় ছাদে না দাঁড়িয়ে মাইকের মাধ্যমে আযান দেওয়া যদি বিদ‘আত না হয়, তবে তাসবীহ গণনার ক্ষেত্রে কোন যন্ত্র বা তাসবীহ দানা ব্যবহার করা নিষেধ হওয়ার কারণ কি? - -আহসানুল্লাহ, চুয়াডাঙ্গা।
আরও
আরও
.