উত্তর : উক্ত ঘটনাটি ঐতিহাসিক আযরাকী তাঁর ‘আখবারু মাক্কা’ গ্রন্থে আলোচনা করেছেন। তবে বর্ণনাটি জাল। কারণ উক্ত বর্ণনার সনদে একাধিক মাতরূক (পরিত্যক্ত) ও মাজহূল (অপরিচিত) রাবী রয়েছে (যাহাবী, আল-মুগনী ২/৩৯৯; ইবনু হাজার, তাক্বরীবুত তাহযীব ১/৩৫৮)। এছাড়াও হিন্দা বিনতে উৎবার ব্যাপারে হামযা (রাঃ)-এর কলিজা চিবানো বা শহীদদের নাক-কান কেটে মালা বানানো সম্পর্কে যত বর্ণনা রয়েছে, সবগুলোই যঈফ বা জাল (আহমাদ হা/৪৪১৪; সীরাতুর রাসূল (ছাঃ) ৩য় মুদ্রণ ‘প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়’ অধ্যায় ৮৪৩ পৃ.)। তবে তিনি ইসলাম গ্রহণের পূর্বে রাসূল (ছাঃ)-এর প্রতি অত্যন্ত বিদ্বেষ পরায়ণ ছিলেন। যেমন হাদীছে এসেছে, হিন্দা বিনতে উৎবা এসে বললেন, হে আল্লাহর রাসূল! (মুসলিম হওয়ার পূর্বে) পৃথিবীর মধ্যে আপনার পরিবার-পরিজনের চাইতে অধিক অপসন্দনীয় আমার কাছে আর কেউ ছিল না। আর আজ (মুসলিম হওয়ার পর) পৃথিবীর মধ্যে আপনার পরিবার-পরিজনের চাইতে অধিক পসন্দনীয় আমার কাছে আর কেউ নেই। তখন রাসূল (ছাঃ) বললেন, মহান আল্লাহর কসম! যাঁর হাতে আমার প্রাণ, তা আরো বৃদ্ধি পাবে (বুখারী হা/৩৮২৫; মুসলিম হা/১৪১৪)।

প্রশ্নকারী : আহমাদ, নীলফামারী।








প্রশ্ন (৩৯/৪৭৯) : সারোগেসী (Surrogacy) পদ্ধতিতে বর্তমানে সন্তান গ্রহণ করা হচ্ছে। এ পদ্ধতি শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (১৫/২৯৫) : বিভিন্ন স্থানে লেখা দেখা যায়, ‘নবী করীম (ছাঃ) গাছ লাগিয়েছেন, তাই আমাদেরকে গাছ লাগাতে হবে’। এটা কি সঠিক?
প্রশ্ন (৬/৩২৬) : গলায় ফাঁস দিয়ে বা বিষ খেয়ে আত্মহত্যা করলে তার জানাযা করা যাবে কি?
প্রশ্ন (১৫/৪৫৫) : মসজিদের লাশবাহী কাঠের খাটিয়া পুরাতন হয়ে গেলে তা পুড়িয়ে ফেলতে হবে না জ্বালানী হিসাবে বিক্রি করে মসজিদের উন্নয়নে ব্যয় করা যাবে?
প্রশ্ন (১০/২১০) : আমরা জানি পবিত্র কুরআনের আয়াত সংখ্যা ৬,৬৬৬টি। কিন্তু ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত কুরআন মজীদের আয়াত সংখ্যা ৬,২৩৬টি। কোনটি সঠিক?
প্রশ্ন (১৭/২৯৭) : স্বামীর সাথে রাতে ঝগড়া হওয়ার পর সব মিটমাট হয়ে যায়। পরদিন স্বামী আমাকে তালাক সংশ্লিষ্ট একটা গান গেয়ে শোনান। কিন্তু পরে কসম করে বলেন যে তালাক দেয়ার কোন নিয়ত তার ছিল না। এক্ষণে এটা তালাক হবে কি?
প্রশ্ন (২৩/১০৩) : টিভি, ইন্টারনেট তথা মিডিয়া বর্তমানে সমাজকে অশ্লীল কাজে উদ্বুদ্ধ করার প্রধানতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে এগুলি ধর্মীয় জ্ঞানার্জনেরও অন্যতম মাধ্যম। এক্ষণে এ ব্যাপারে আমাদের করণীয় কি?
প্রশ্ন (৭/১২৭) : হিন্দু পরিবারে জন্মগ্রহণকারী জনৈক হিন্দু ভাই ইসলাম গ্রহণ করতে চান। কিন্তু তা করতে হ’লে একদিকে তার পিতা-মাতার নির্দেশ অমান্য করতে হবে। অন্যদিকে পরিবারকে চিরদিনের মত পরিত্যাগ করতে হবে। এক্ষণে তার জন্য করণীয় কি? - -আব্দুল লতীফ, উত্তর দিনাজপুর, ভারত।
প্রশ্ন (৭/৩৬৭): কারণবশতঃ মোহর বাকী রাখা যাবে কি? জনৈক ব্যক্তি বললেন, মোহর বাকী থাকলে সন্তান অবৈধ হবে।
প্রশ্ন (২/৪৪২) : আমার এক নিকটাত্মীয় সূদী ব্যাংকে চাকুরী করে। মাঝে মাঝে আমার বাসায় বেড়াতে আসলে দামী উপহার ও খাবার-দাবার নিয়ে আসে। এক্ষণে সেগুলি গ্রহণ ও ভক্ষণ করা জায়েয হবে কি? - -আনোয়ারুল হক, নবাবগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (২৭/১৮৭) : সন্তান জন্মদানের সময় মা মারা যাওয়ায় উক্ত সন্তানের সহোদর বড় বোন ব্যতীত দুগ্ধ দানের কেউ নেই। এমতাবস্থায় বোনের দুগ্ধদান জায়েয হবে কি?
প্রশ্ন (২/২০২) :কুরআন তেলাওয়াতের সময় নারীদের ছালাতের মত পর্দা করা বা পুরুষের সতর ঢাকা ও উত্তম পোষাক পরিধান যরূরী কি?
আরও
আরও
.