উত্তর : সন্তানদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হারাম। একদিন রাসূল (ছাঃ)-এর পাশে একজন ছাহাবী বসে ছিলেন। তার পুত্র সন্তানটি আগমন করলে সে চুমু দিয়ে নিজের কোলে বসাল। একটু পরে তার কন্যা সন্তানটি আসলে তাকে পাশে বসিয়ে দিল। এটি দেখে রাসূল (ছাঃ) বললেন, তুমি উভয়ের মাঝে ইনছাফ করলে না কেন? (বায়হাক্বী শু‘আবুল ঈমান হা/৮৭০; ছহীহাহ হা/২৮৮৩, ২৯৯৪, ৩০৯৮)। রাসূল (ছাঃ) বলেন, তোমরা যেমন সন্তানদের থেকে সমানভাবে সদাচরণ ও ভদ্রতা কামনা কর তেমনি দানের ক্ষেত্রে সন্তানদের মাঝে ইনছাফ প্রতিষ্ঠা কর (ছহীহ ইবনু হিববান হা/৫১০৪; ছহীহুল জামে‘ হা/১০৪৬)। এক্ষণে সন্তান পিতার প্রতি সদাচরণ বৃদ্ধি করে বুঝাবে যাতে তার প্রতি অন্যায় করা না হয়। পিতা না বুঝলেও তার প্রতি সদাচরণ অব্যাহত রাখবে (লোকমান ৩১/১৫)। কারণ রাসূল (ছাঃ) বলেন, তোমার মাতা-পিতার আনুগত্য কর; যদিও তারা তোমাকে তোমার ধন-সম্পদ এবং সমস্ত কিছু থেকে দূর করতে চায় (ত্বাবারাণী, আওসাত্ব হা/৭৯৫৬; ছহীহুত তারগীব হা/৫৬৯)।

-মোশাররফ হোসাইন, অক্সিজেন মোড়, চট্টগ্রাম।






বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (২৪/৩৮৪) : একদল মানুষ জুম‘আর জন্য মসজিদে এসে জামা‘আতে শরীক হ’তে পারেনি। এক্ষণে তারা দুই রাক‘আত না চার রাক‘আত ছালাত আদায় করবে? - .
প্রশ্ন (৩/৩২৩) : চিকিৎসা হিসাবে তাবীয ব্যবহার করা যাবে কি? যদি এটা শিরক হয়, তবে অন্যান্য চিকিৎসা গ্রহণ করাও কি শিরক হবে?
প্রশ্ন (৩০/৭০) : ‘আল্লাহ তা‘আলা পানিতে ৬০০ ও স্থলভাগে ৪০০ মোট এক হাযার উম্মত সৃষ্টি করেছেন। এর মধ্যে সর্বপ্রথম মৃত্যুবরণ করবে ফড়িং’ মর্মে বর্ণিত হাদীছটি সত্যতা আছে কি? - -ছাদরুল হক, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১১/৩৩১) : জনৈক আলেম বলেন, মহিলাদের জন্য গলায় হার, হাতে আংটি, নাকে নাকফুল দেওয়া জায়েয নয়। কারণ নাকে নাকফুল দিলে নাকে পানি প্রবেশ করে না। তাই তাদের ওযূ হয় না এবং ছালাতও হয় না। উক্ত দাবী কি সঠিক?
প্রশ্ন (৫/৮৫) : আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। কিন্তু নিষ্পাপ বহু শিশু বিকলাঙ্গ বা শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে জন্মায় এবং নিদারুন কষ্টে নিপতিত হয়। এর পিছনে আল্লাহর হিকমত কী? - -জাহিদ আলী, বিরামপুর, দিনাজপুর।
প্রশ্ন (৫/৮৫) : জামে‘ ছাগীর ও জামে‘ কাবীর গ্রন্থদ্বয়ের লেখকের নামসহ বিস্তারিত জানতে চাই। - .
প্রশ্ন (১২/১৩২) : কোন মুসলিম অপর কোন মুসলিমের সাথে তিন দিনের বেশী সম্পর্ক ছেদ করতে পারে কি? কারো অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে এড়িয়ে চললে কি তা উক্ত বিধানের অন্তর্ভুক্ত হবে?
প্রশ্ন (৩৮/২৩৮) : মেডিকেল বা অন্যান্য শিক্ষার প্রয়োজনে মানুষের কঙ্কাল বাড়ীতে রাখা যাবে কি?
প্রশ্ন (৩৮/৩১৮) : আমি বিবাহের সময় কনের পক্ষের লোকজনের চাপে ৫ লক্ষ টাকা মোহর ধার্য করে বিবাহ করি, যার সম্পূর্ণটা বাকী। কিন্তু স্ত্রীর সম্মতিতে ও কাযীর পরামর্শে কাবিন নামায় গহনা বাবদ ২ লক্ষ টাকা নগদ ও ৩ লক্ষ টাকা বাকী উল্লেখ করা হয়। কিন্তু এসব টাকার কিছুই পরিশোধ করা হয়নি। উক্ত বিবাহ কি বৈধ হয়েছে? এখন আমাকে কি ঐ সমুদয় টাকা পরিশোধ করতে হবে? বর্তমানে পুনরায় মোহর নির্ধারণের কোন সুযোগ আছে কি?
প্রশ্ন (৩২/৩২) : মাছ চাষের জন্য পুকুরে মানুষের মলমূত্র নিক্ষেপ করা কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (২২/৪২২) : আমরা জানি মীলাদ পড়া বিদ‘আত। কিন্তু মীলাদের ফিরনী-পায়েশ ইত্যাদি কেউ বাড়ীতে দিয়ে গেলে তা খাওয়া যাবে কি?
প্রশ্ন (২৮/১৮৮) : নখ কাটার পর তা মাটিতে পুঁতে ফেলতে হয়, নইলে পরকালে শাস্তি পেতে হয়। কথাটা কি ঠিক?
আরও
আরও
.