উত্তর : মাহরাম নারীকে বিবাহ করা হারাম। কেউ জেনেশুনে মাহরাম নারীকে বিবাহ করলে এবং তার সাথে সহবাস করে থাকলে তার উপর হদ্দ কায়েম হবে। আর না জেনে বিবাহ করে থাকলে জানার সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাবে এবং খালেছ নিয়তে তওবা করবে (ইবনু কুদামাহ, মুগনী ১২/৩৪১-৩৪৩; ইবনু আবেদীন, রাদ্দুল মুহতার ৪/২৫)। বারা ইবনু আযেব (রাঃ) বলেন, আমার মামা (আবূ বুরদা) এর সাথে আমার সাক্ষাৎ হ’ল। আর তার হাতে একটি পতাকা ছিল। আমি তাকে প্রশ্ন করলাম, কোথায় যাচ্ছেন? তিনি বললেন, আমাকে রাসূল (ছাঃ) এমন এক লোকের নিকট পাঠিয়েছেন যে লোক তার পিতার স্ত্রীকে (সৎমাকে) বিবাহ করেছে। ফলে তিনি আমাকে তার মাথা কেটে ফেলা ও তার সম্পদ সমূহ নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন (আবুদাউদ হা/৪৪৫৭; নাসাঈ হা/৩৩৩২; ইরওয়া হা/২৩৫১)। আর বিবাহিত হৌক বা অবিবাহিত হৌক কোন পুরুষ বা নারী মাহরামের সাথে যেনায় লিপ্ত হ’লে তার উপর হদ্দ কায়েম করতে হবে (ইবনুল ক্বাইয়িম, আল-জাওয়াবুল কাফী ১/১৭৪; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১৪/২৪৬)। উল্লেখ্য যে, যেকোন শারঈ হদ্দ কায়েমের দায়িত্ব হ’ল সরকারের।

প্রশ্নকারী : আল-মামূন, রহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।






বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩৫/৩৫) : প্রতিপালনের উদ্দেশ্যে কুকুর, বিড়াল, পাখি বা অন্যান্য প্রাণীর ব্যবসা করা বৈধ কি? - -আসাদুল্লাহ, সাহেব বাজার, রাজশাহী।
প্রশ্ন (১৩/৫৩) : কোন মৃত ব্যক্তির জন্য জান্নাতের উচু মাকাম কামনা করা যাবে কি? কেননা জান্নাতের সর্বোচ্চ মাকাম তো রাসূল (ছাঃ)-এর জন্য খাছ?
প্রশ্ন (৩৯/৪৩৯) : কুরবানীর পশু ক্রয়ের কয়েকদিন পর কোন ত্রুটি প্রকাশ পেলে তা দ্বারা কুরবানী করা যাবে কি? - - আওলাদ মিয়াঁ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (৪/১২৪) : রুকূ ও সিজদায় কুরআনে বর্ণিত দো‘আগুলি পাঠ করা যাবে কি? - -আলতাফ হোসাইন, তেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (৩৫/৩৫৫) :পাঁচ ওয়াক্ত ফরয ছালাতের পর নিয়মিতভাবে কোন দো‘আ যেমন সূরা বাক্বারার শেষ দুই আয়াত পাঠ করে তবে তা বিদ‘আত হিসাবে গণ্য হবে কি?
প্রশ্ন (৩৯/৩৯৯) : আমি ৩ বছর যাবৎ লিবিয়ায় আছি। প্রায় দিন স্ত্রীর সাথে আমার যোগাযোগ হয়। কিন্তু একজন ইমাম ছাহেব আমাকে বলেছেন যে, ১ বছরের বেশী এরূপ পৃথক থাকলে দেশে যাওয়ার পর পুনরায় বিবাহ করে সংসার করতে হবে। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩৮/৩৫৮) : ভুলবশতঃ তিন তাকবীরে জানাযার ছালাত আদায় করা হয়ে গেলে করণীয় কী?
প্রশ্ন (২২/৪২২) : কিছু অর্থ এক বছর যাবৎ জমা আছে। কিন্তু যাকাত প্রদানের পূর্বে আরো কিছু অর্থ জমা হ’ল। এক্ষণে পুরোটার যাকাত দিতে হবে কি? - - আব্দুর রাক্বীববাঘা, রাজশাহী।
প্রশ্ন (৩৪/৭৪) : অসুস্থতার কারণে আমার মেয়ের হাতে গাছ বা গাছের পাতা বিসমিল্লাহ বলে একটি কাপড়ে পেঁচিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তবে এতে কিছু পড়া হয়নি। এটা শিরক হবে কি? - -হাসান, বারুনাতাইল, মাগুরা।
প্রশ্ন (৩১/১৯১) : হাশরের মাঠে রাসূল (ছাঃ)-এর সুফারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে কি? - -আব্দুস সালামহাতীবান্ধা, লালমণিরহাট।
প্রশ্ন (২২/৩৮২) : চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই-বোনদের মধ্যে দেখা হারাম হ’লে তাদের সাথে আত্মীয়তা কিভাবে বজায় থাকবে? পর্দা মানতে গিয়ে যদি সম্পর্ক আন্তরিক না হয়, তবে কি গুনাহ হবে?
প্রশ্ন (২৮/৬৮) : ‘আমার উম্মতের মধ্যে সবার আগে আমি মদীনাবাসীর জন্য শাফা‘আত করব, অতঃপর মক্কাবাসীর, অতঃপর ত্বায়েফবাসীর জন্য’-মর্মে ত্বাবারাণীতে বর্ণিত হাদীছটি ছহীহ কি? - -রোকনুয্যামান, সরকারী আযীযুল হক কলেজ, বগুড়া।
আরও
আরও
.