উত্তর : শেষ নবীর মতই অন্যান্য নবীর প্রতি দরূদ পাঠ করা মুস্তাহাব। তবে গুরুত্বের দিক থেকে রাসূল (ছাঃ) দরূদের সর্বাধিক হকদার। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা পূর্ববর্তী নবী-রাসূলগণের প্রতি দরূদ পাঠ কর। কারণ আমার মতই তাদেরকে নবুঅত দিয়ে পাঠানো হয়েছিল’ (ছহীহাহ হা/২৯৬৩)। হাফেয ইবনুল ক্বাইয়িম (রহঃ) বলেন, পূর্ববর্তী নবী-রাসূলগণের প্রতি দরূদ পাঠ করা শরী‘আতসম্মত হওয়ার ব্যাপারে ইজমা রয়েছে (জালাউল আফহাম ৪৬৩ পৃ.)। উছায়মীন (রহঃ) বলেন, পূর্ববর্তী নবী-রাসূলগণের প্রতি দরূদ পাঠ করা জায়েয (ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব ৪/০২)।

প্রশ্নকারী : আয়েশা, মান্দা, নওগাঁ।






প্রশ্ন (৬/৬) : সফরে ৩ জনে মিলে কুরবানী করলে গোশত কি ৩ ভাগ না ৭ ভাগ করতে হবে? - -শারাফাত, ঢাকা।
প্রশ্ন (৩/৩২৩) : আমি একজন চাকুরীজীবী নারী। আমার স্বামী বিভিন্ন পারিবারিক অশান্তিতে যিদের বশে পরবর্তীতে আরো ২টা বিবাহ করেন। ২ বছর পর সে ভুল বুঝতে পারে। এক্ষণে সে আমার চাহিদার কারণে পরবর্তীতে বিবাহ করা দুই স্ত্রীকে তালাক দিতে পারবে কি?
প্রশ্ন (৮/২০৮) : আমাদের মসজিদের ইমাম ছাহেব রজব মাসের বিশেষ ছালাত-ছিয়ামসহ বিভিন্ন ইবাদতের গুরুত্ব সম্পর্কে বিস্তর আলোচনা পেশ করেছেন। এসব ইবাদত পালন করা যাবে কি? - -ফরীদ হাসান, মুর্শিদাবাদ, ভারত।
প্রশ্ন (২৫/১৪৫) : মুস্তাহাব গোসলের নিয়ম কি? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৬/২২৬) : মুসলমান নারী-পুরষের নামের পূর্বে ‘মুহাম্মাদ’ ও ‘মুসাম্মাৎ’ লেখা হয় কেন? এটি শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (৩৩/৪৭৩) : বিভিন্ন দেশের বিমানবন্দরে সব ধর্মাবলম্বীদের জন্য যৌথ ইবাদতখানা রাখা হয়, যেখানে কোন পৃথক ব্যবস্থা থাকে না। আবার কোন কোন প্রেয়ার রুমে বাইবেল, গীতা প্রভৃতি অন্যান্য ধর্মগ্রন্থও রাখা থাকে। এ ধরনের প্রেয়ার রুমে মুসলিমদের ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৪০/৪০০) : রাসূল (ছাঃ) তায়েফের সফরে নির্যাতিত হওয়ার পর একটি আঙ্গুর বাগানে বসে ‘মযলূমের দো‘আ’ হিসাবে পরিচিত যে দো‘আটি করেছিলেন, তা ছহীহ কি?
প্রশ্ন (৩৬/২৩৬) : পাপ থেকে তওবা করার শারঈ পদ্ধতি জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৫/২৯৫) : শী‘আদের রাফেযী বলার কারণ কি? সকল শী‘আই কি রাফেযী? - -শারমিন সুলতানা, সারিয়াকান্দি, বগুড়া।
প্রশ্ন (১২/৪৫২) : বর্তমানে বাজারে প্রায় ৪০টি রোগের প্রতিষেধক চেইন পাওয়া যাচ্ছে। যার দাম ৪/৫ হাযার টাকা। উক্ত চেইন ব্যবহার করা কিংবা ব্যবসা করা যাবে কি?
প্রশ্ন (২৪/৪২৪) : কোন কাজের ক্ষেত্রে যদি বিনিয়োগকারী এভাবে চুক্তি করেন যে বাস্তবায়নকারী যদি ১ বছরের মধ্যে কাজ সম্পন্ন করতে পারে তবে তিনি মোট লাভের অর্ধেক পাবেন। কিন্তু ১ বছর পার হয়ে গেলে ৩ ভাগের ১ ভাগ পাবেন। আর ৫ বছর পার হ’লে কোন লভ্যাংশ পাবেন না। এরূপ চুক্তি জায়েয হবে কি?
প্রশ্ন (২/২৪২) : কেউ সাত দিনে কুরআন খতম করতে চাইলে কিভাবে কুরআনকে সাতভাগে ভাগ করবে?
আরও
আরও
.