প্রিয় পাঠক-পাঠিকা ভাই ও বোনেরা!

মাসিক আত-তাহরীক সূচনালগ্ন থেকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক দাওয়াত ও তাবলীগের মাধ্যমে দ্বীনে হক প্রচারে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নিয়মিত প্রকাশনার ২৫ বছর পেরিয়ে আপনাদের প্রিয় আত-তাহরীক আগামী অক্টোবর’২২-তে ২৬তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এই দীর্ঘ পথ পরিক্রমায় আমরা পাঠকদের সামর্থ্যের বিষয়টি মাথায় রেখেই পত্রিকার মূল্য নির্ধারণ করেছি। কিন্তু দুঃখজনক যে, বৈশ্বিক পরিস্থিতির কারণে চলতি বছরে কাগজের মূল্য কয়েক দফায় অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আনুসঙ্গিক খরচও বেড়েছে কয়েকগুণ। সেকারণ পূর্ব নির্ধারিত মূল্যে পত্রিকা সরবরাহ করা অসম্ভব হয়ে পড়েছে। তাই আগামী অক্টোবর’২২ (২৬তম বর্ষ ১ম সংখ্যা) থেকে ‘আত-তাহরীক’-এর মূল্য ২৫/- টাকার পরিবর্তে ৩০/- টাকা নির্ধারণ করা হ’ল। আত-তাহরীকের খিদমতের তুলনায় এ নতুন মূল্য বৃদ্ধি পাঠকদের কষ্টের কারণ হবে না বলে আমাদের একান্ত বিশ্বাস। পাঠক, গ্রাহক ও এজেন্টদের এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং পূর্বের ন্যায় একইভাবে এই দাওয়াতী খিদমত আঞ্জাম অব্যাহত রাখবেন বলে আশা রাখছি। -সম্পাদক।

আত-তাহরীক-এর নতুন গ্রাহক চাঁদা

দেশের নাম

রেজিঃ ডাক

সাধারণ ডাক

বাংলাদেশ

৪৫০/=

--

সার্কভুক্ত দেশ সমূহ

২২৫০/=

১০৫০/=

এশিয়া মহাদেশের অন্যান্য দেশ

২৫০০/=

১৩০০/=

ইউরোপ-আফ্রিকা ও অষ্ট্রেলিয়া মহাদেশ

৩১০০/=

১৯০০/=

আমেরিকা মহাদেশ

৩৫০০/=

২৩০০/=

 







ভর্তি বিজ্ঞপ্তি, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী
অরিয়েন্ট বুকস এ্যান্ড বাইন্ডার্স
তর্জুমানুল হাদীছ (সূচীপত্র : ৫ম বর্ষ), জুলাই ১৯৫৪-মার্চ ১৯৫৫
বিশেষ মূল্য ছাড়
তর্জুমানুল হাদীছ (সূচীপত্র : ৮ম বর্ষ), মে ১৯৫৮-অক্টোবর ১৯৫৯
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড-এর অধিভুক্ত প্রতিষ্ঠান সালমান ফারেসী (রাঃ) মাদরাসায় ভর্তি চলছে
সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮
ডা. মুহাম্মাদ হেলালুদ্দীন
হাদীছ ফাউণ্ডেশন গবেষণা জার্নাল-এর জন্য প্রবন্ধ আহ্বান
তর্জুমানুল হাদীছ (সূচীপত্র : ৩য় বর্ষ), ডিসেম্বর ১৯৫১-সেপ্টেম্বর ১৯৫২
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, রাজশাহী (বালক ও বালিকা শাখা)
করোনা ভাইরাস থেকে আত্মরক্ষায় করণীয় - আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
আরও
আরও
.