উত্তর : যেকোন সূরা বা দো‘আ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে সে পানি চিকিৎসা হিসাবে পান করা যাবে। এটি সূরা বা দো‘আর বরকত হিসাবে গণ্য হবে, ব্যক্তির ফুঁকের বরকত হিসাবে নয় (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৮/৯৪; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৭/৬৭, ১/১০৭-৮; আব্দুল মুহসিন আল-আববাদ, শরহ আবুদাঊদ ২০/২১৪)। রাসূল (ছাঃ) কায়েস বিন ছাবেতের জন্য পানিতে ফুঁক দেন এবং সেই পানি দ্বারা তাকে গোসল করানো হয়েছিল (আবুদাউদ হা/৩৮৮৫, সনদ যঈফ; বায়হাক্বী, আদ-দা‘ওয়াতুল কাবীর হা/৫৭৯, ২/২১৮; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১/৮৮)। সুতরাং যে কেউ কুরআন ও হাদীছে বর্ণিত দো‘আ পাঠ করে ঝাঁড়ফুঁক করতে পারে। তবে পরহেযগার ব্যক্তি না হ’লে সাধারণত উপকার পাওয়া যায় না। কেননা আল্লাহ ফাসেক-ফাজেরদের ভালবাসেন না (বাক্বারাহ ২/২৭৬)।

প্রশ্নকারীঃ শহীদুল ইসলাম, বাসাইল, টাঙ্গাইল।







প্রশ্ন (১৫/২১৫) : সুদীর্ঘকাল যাবৎ মসজিদের পাশে পৈত্রিক ভিটায় আমাদের বাড়ি-ঘর। সম্প্রতি মসজিদ কর্তৃপক্ষ আমীন ডেকে জমি মাপার পর দেখা যায় আমাদের বাড়ি মসজিদের জমির পৌনে ১ শতাংশ জায়গার উপর নির্মিত হয়েছে, যা মসজিদ কর্তৃপক্ষ বা আমাদের কারো জানা ছিল না। এক্ষণে তারা বাড়ি ভেঙ্গে হ’লেও উক্ত জমি ফেরত দেয়ার দাবী করছে। আমার পিতা এই জমিটুকুর মূল্য বা মসজিদের অন্য পাশে সমপরিমাণ জমি ক্রয় করে দিতে চান। এটা জায়েয হবে কি? - -সিরাজুম মুনীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন (৩৩/২৩৩) : মসজিদে বারান্দায় আকীকার পশু যবেহ করা যাবে কি?
প্রশ্ন (২৫/২৬৫) : হাদীছে দ্রুত ইফতার করতে বলা হয়েছে। আবার সময়ের আগে ইফতার করার কঠিন শাস্তি বর্ণনা করা হয়েছে। আমাদের করণীয় কী?
প্রশ্ন (৪/১৬৪) : জানাযার ছালাত না পড়ে থাকলে কেবলমাত্র কবরে মাটি দেওয়ার জন্য ওযূ করা যরূরী কি? - -ইলিয়াস, বহরমপুর, ভারত।
প্রশ্ন (১২/৪৫২) : ছালাতের সময় নির্ধারণী বিভিন্ন স্থায়ী ক্যালেন্ডারে ঢাকার সাথে সাতক্ষীরার সুর্যাস্তের সময়ের পার্থক্য ৫ মিনিট নির্ধারিত থাকলেও ‘যুবসংঘ’ কর্তৃক প্রকাশিত রামাযান মাসের ক্যালেন্ডারে তা ৩ মিনিট করা হয়েছে। এরূপ কমবেশী হওয়ার কারণ কি? - -শামীম হায়দার, ধানমন্ডি, ঢাকা।
প্রশ্ন (৩৬/৭৬) : মালাকুল মউত তিন ব্যক্তির জান কবযের সময় ক্রন্দন করেছিলেন। তারা কারা? কথাটির সত্যতা আছে কি?
প্রশ্ন (৭/৪৪৭) : আমার স্বামীর কিছু অনৈতিক কর্মকান্ডের জন্য মাঝে মাঝে তার সাথে ঝগড়া হয়। একসময় আমি তার উপর অভিশাপ দেই যেন ঈমানহারা অবস্থায় তার মৃত্যু হয়। এরূপ অভিশাপ দেওয়া জায়েয কি? এর কোন কার্যকারিতা আছে কি? - -বিউটি বেগম, ময়মনসিংহ।
প্রশ্ন (৬/৪৬) : মুক্বীম অবস্থায় কোন কারণ ছাড়াই ছালাত জমা করায় বাধা আছে কি? - -আব্দুল কাদের, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (১৪/৪১৪) : নিষিদ্ধ সময়ে ঘুম থেকে উঠলে ছালাত আদায় করা যাবে কি? না উক্ত সময় অতিক্রান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে?
প্রশ্ন (৬/২৪৬) : ক্বিয়ামতের দিন সূর্য ও চন্দ্র কি অবস্থায় থাকবে? তারা কি জাহান্নামে থাকবে?
প্রশ্ন (২৪/২২৪) : যাকাতের অর্থ দিয়ে রাস্তা নির্মাণ করা যাবে কি?
প্রশ্ন (৬/৬) : রাসূল (ছাঃ) বিশ্ববাসীর জন্য উত্তম আদর্শ হ’লেও বিবাহের ক্ষেত্রে তিনি ১১টি স্ত্রী গ্রহণ করেছেন এবং কুরআনের মাধ্যমে উম্মতের জন্য সর্বোচ্চ ৪টি স্ত্রী গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন। এর কারণ কী?
আরও
আরও
.