উত্তর : সফরের সময় তারাবীহর ছালাত আদায় করা যায়। তবে এটি ওয়াজিব বা সুন্নাতে রাতেবার মত নয়। তাই কেউ পরিত্যাগ করলে দোষ নেই। আব্দুল্লাহ ইবন ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) সফরে তার সওয়ারীর উপর ক্বিয়ামুল লায়লের ছালাত আদায় করতেন সওয়ারী যে দিকেই মুখ করুক না কেন (বুখারী হা/১০০০; মিশকাত হা/১৩৪০)। হাফেয ইবনুল ক্বাইয়িম (রহঃ) বলেন, রাসূল (ছাঃ) সফরে বা বাড়িতে কোন সময় ক্বিয়ামুল লায়েল পরিত্যাগ করতেন না। কোন কারণে ঘুম বিজয়ী হ’লে সকালে ১২ রাক‘আত ছালাত আদায় করে নিতেন (যাদুল মা‘আদ ১/৩১১)। অতএব সফরে ক্বিয়ামুল লায়েল সহ অন্যান্য নফল ছালাতগুলো ব্যক্তির ইচ্ছাধীন ব্যাপার। পড়লে ছওয়াব পাবে। আর না পড়লে গুনাহ হবে না (নববী, আল-মাজমূ‘ ৪/৪০০-৪০১; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৭/২০৬; ঊছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৪/১৫৯)।






প্রশ্ন (১৪/১৪) : শোনা যায়, পিতা-মাতা আছে এমন শিশুদের মাথায় হাত বুলালে দশ নেকী হয়। কিন্তু ইয়াতীমের মাথায় হাত বুলালে তার মাথার চুলের সমপরিমাণ নেকী পাওয়া যায়, এ কথার ছহীহ দলীল জানতে চাই।
প্রশ্ন (৮/১৬৮) : মহিলারা আযান ও ইক্বামত দিতে পারে কি?
প্রশ্ন (১২/৩৭২) :আমি একটি স্কুলে চাকরি করি। সেখানে আমরা কয়েকজন সহকর্মী মিলে যোহরের ছালাত জামা‘আতে আদায় করি। এ অবস্থায় আমাদের জামা‘আতের জন্য আযান ও ইক্বামত দেওয়া কি যরূরী?
প্রশ্ন (৬/১৬৬) : ‘তিনটি ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়’ কথাটির সত্যতা আছে কি? থাকলে কোন কোন ক্ষেত্রে? - -সাইফুল ইসলাম, বিনোদপুর, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (১৬/১৩৬) : মসজিদে বিবাহের ওয়ালীমার অনুষ্ঠান করা যাবে কি? - -ফীরোয মাহমূদ, পবা নতুনপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১৮/৪১৮) : ঝড়-তুফানের সময় আযান দেওয়া যাবে কি?
প্রশ্ন (২১/৪৬১) : চুল-নখ কর্তন থেকে বিরত থাকার নির্দেশনা কি হজ্জ পালনকারীদের জন্যও প্রযোজ্য? - -সাইফুল ইসলাম, কাজলা, রাজশাহী।
প্রশ্ন (৩৮/৩১৮) : আমার মায়ের সাথে পিতার বিরোধ লেগেই থাকে। এই সুযোগে আমার মা নানীর বাড়ি চলে যায়। কাযী অফিসে ছয় মাস পূর্বের তালাকনামা লিখে পিতার নিকট পাঠিয়ে দেয় এবং একই দিনে এক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। উক্ত বিবাহ সঠিক হয়েছে কি?
প্রশ্ন (৩/১২৩) : হাদীছে এসেছে যে, ১৫ই শা‘বানের পর ছিয়াম রাখা যাবে না। আবার এসেছে রাসূল (ছা.) এ মাসের পুরোটাই প্রায় ছিয়াম রাখতেন। এর ব্যাখ্যা কি?
প্রশ্ন (১৬/২১৬) : ৪ রাক‘আত বিশিষ্ট ছালাত আদায়ের সময় ২ রাক‘আতে পঠিতব্য আত্তাহিইয়াতু পাঠ করতে ভুলে গেলে করণীয় কি? উক্ত ২ রাক‘আত আবার পড়তে হবে না সহো সিজদা দিলেই যথেষ্ট হবে?
প্রশ্ন (২৭/৩৮৭) : একাকী ছালাতরত অবস্থায় অর্ধেক ছালাত আদায় করার পর ওযূ ভেঙ্গে গেলে ওযূ করে এসে অবশিষ্ট রাক‘আত না পুরো ছালাত নতুনভাবে আদায় করতে হবে?
প্রশ্ন (৪/১৬৪) : ক্বিরাআত শেষে সিজদার আয়াত হ’লে আগে রুকূ করতে না-কি সিজদায়ে তেলাওয়াত আগে দিতে হবে?
আরও
আরও
.