উত্তর : এটি জায়েয হবে না। বরং ঘুষ হিসাবে গণ্য হবে। রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, ‘যাকে আমরা কোন দায়িত্বে নিয়োগ করি আমরা তার রুযীর ব্যবস্থা করে থাকি’ (আবূদাঊদ হা/৩৫৮৮; মিশকত হা/৩৭৪৮; ছহীহুল জামে‘ হা/৬০২৩)। তবে নিয়োগকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নিযুক্ত ব্যক্তিদের খুশী হয়ে কিছু দিলে তারা তা গ্রহণ করতে পারে (বুখারী হা/২৬১৯; মিশকাত হা/৩৭৪৫)। কারণ উক্ত হাদিয়া কোম্পানির সুবাদেই দেয়া হয়। ইবনু লুৎবিয়া যাকাতের মাল সংগ্রহ করতে গিয়ে কিছু হাদিয়া পেলে সে দুই সম্পদকে আলাদা করে এবং বলে এগুলো যাকাতের মাল এবং এগুলো আমাকে হাদিয়া দেয়া হয়েছে। একথা শুনে রাসূলুল্লাহ (ছাঃ) ভীষণ রেগে যান এবং বলেন যে, যদি সে সত্যবাদী হয়, তবে তার বাপ ও মায়ের ঘরে বসে থেকে দেখে না কেন, তাকে কোন উপহার দেওয়া হয় কি-না? (বুখারী হা/৬৯৭৯; মুসলিম হা/১৮৩২)।

প্রশ্নকারী : আলী হায়দার, চৌদ্দগ্রাম, কুমিল্লা।








বিষয়সমূহ: জায়েয-নাজায়েয
প্রশ্ন (৩১/১৯১) : জনৈক ব্যক্তি বলেন, ছোট বাচ্চাদের কপালে টিপ দিলে মানুষের বদ নযর থেকে তারা রক্ষা পায়। উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই। - -নাজমুল হুদা, চরমোহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৬/৪২৬) : মাগরিবের আযানের পূর্বে মসজিদে প্রবেশ করলে তাহিইয়াতুল মাসজিদ পড়তে হবে না বসে থেকে আযানের পর দু’রাক‘আত ছালাত আদায় করতে হবে?
প্রশ্ন (১৫/১৩৫) : সমাজে ইউসুফ-যুলায়খার বিবাহ নিয়ে যেসব কাহিনী প্রচলিত আছে সেসবের সত্যতা আছে কি?
প্রশ্ন (২৫/৬৫) : মসজিদ কমিটি জুম‘আর দিন জায়গা সংকুলান না হওয়ায় মসজিদের আন্ডার গ্রাউন্ডে মহিলাদের ছালাতের ব্যবস্থা করেছে। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (১৬/৩৩৬) : আমি একটি বড় ভবনে থাকি। ভবন মালিকের পক্ষ থেকে প্রতি ফ্লাটে সেন্ট্রাল সাউন্ড সিস্টেম বসাতে চাচ্ছে যাতে মুছল্লীদের সতর্ক করার জন্য ছালাতের সময় আযান চালু করা যায়। এভাবে মসজিদের বাইরে আযান চালু করা শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (১০/২৫০) : ইমাম সূরা ফাতিহা বলার শেষ পর্যায়ে থাকা অবস্থায় ছালাতে অংশগ্রহণ করলাম। এক্ষণে আমি সূরা ফাতিহা পাঠ করে শেষ করব নাকি ইমামের জওয়াবে আমীন বলব?
প্রশ্ন (২৭/৩০৭) : মৃত মুয্যাম্মিল হক নিঃসন্তান। তার একজন সহোদর ভাই ও বোন আছে। আর একজন বৈমাত্রেয় ভাই আছে। মৃতের সম্পদ কিভাবে বণ্টিত হবে?
প্রশ্ন (৬/৮৬) : স্বামীর অগোচরে স্ত্রী তার সম্পদ দান করতে পারবে কি?
প্রশ্ন (১১/৩৩১) : বিদ্যালয়ে পাঠদান শুরুর আগে যে এসেম্বলী বা সমাবেশ অনুষ্ঠিত হয়, সেখানে পবিত্র কুরআন হ’তে তেলাওয়াত করার সময় হাত বেঁধে রাখা যাবে কি? - -হাসীবুর রশীদ, গান্ধাইল, কাযীপুর, সিরাজগঞ্জ।
প্রশ্ন (৩৮/৪৭৮) : ছালাতে সূরা ফাতিহার পর সর্বনিম্ন কয়টি আয়াত পাঠ করা আবশ্যক?
প্রশ্ন (৯/৪৪৯) : সন্তান না হ’লে কুরআনের একটি আয়াত ৭ বার পাঠ করে ৪০টি লবঙ্গে ৭ বার ফুঁক দিয়ে প্রত্যেক সহবাসের পূর্বে একটি করে লবঙ্গ মোট ৪০ দিন খেলে সন্তান হবে। এর কোন শারঈ ভিত্তি আছে কি?
প্রশ্ন (৭/৩৬৭) : অধিকাংশ ক্ষেত্রে গোসল করার সময় প্রস্রাবের চাপ অনুভূত হয় এবং অনিচ্ছাকৃতভাবে গোসল অবস্থায় প্রস্রাব বের হয়ে যায়। এক্ষেত্রে কি গোনাহগার হব?
আরও
আরও
.