উত্তর : বিবাহ না করার কারণে গুনাহে লিপ্ত হওয়ার আশংকা করলে প্রথমে বিবাহ করবে। রাসূল (ছাঃ) বলেন, ‘হে যুব সমাজ! তোমাদের মধ্যে যে বিবাহ করতে সক্ষম, সে যেন বিবাহ করে। কেননা বিবাহ চক্ষুকে অবনমিত ও লজ্জাস্থানকে সংযত রাখে’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩০৮০ ‘বিবাহ’ অধ্যায়)। আল্লাহ বলেন, ‘আর তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তোমরা তাদের বিবাহ সম্পাদন করে দাও। ...যদি তারা নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন’ (নূর ২৪/৩২)। বিবাহ করায় সমস্যা থাকলে হজ্জ করবে। উল্লেখ্য যে, ‘বিবাহের পূর্বে হজ্জ আবশ্যক’ এবং ‘যে হজ্জ করার পূর্বে বিবাহ করল, সে পাপ দ্বারা শুরু করল’ মর্মে বর্ণিত হাদীছ দু’টি মওযূ বা জাল (আলবানী, সিলসিলা যঈফাহ হা/২২১-২২)।






প্রশ্ন (৩৮/৩৮) : ১টি ছাগল কুরবানী দিলে যে গোশত পাওয়া যায়, তা বড় পরিবারের জন্য যথেষ্ট নয়। এক্ষণে প্রয়োজন মেটানোর জন্য ঈদের পূর্বে গোশত ক্রয় করে রাখা জায়েয হবে কি? - -শামীম, পাশুন্ডিয়া, রাজশাহী।
প্রশ্ন (১৫/২৯৫) : কলম, প্লাস্টিক ইত্যাদি ফ্যাক্টরীর মালিকেরা যদি সূদের উপর ঋণ নিয়ে প্রতিষ্ঠান চালায়, সেসব প্রতিষ্ঠানে চাকুরী করা যাবে কি?
প্রশ্ন (১৯/১৩৯) : ওযূ করার সময় কি সালাম আদান-প্রদান করা যাবে?
প্রশ্ন (১২/১৩২) : গোসল কি ওযূর বিকল্প হ’তে পারে? কেউ যদি ভুলবশতঃ কেবল গোসল করে ছালাত আদায় করে, তবে তা কবুল হবে কি?
প্রশ্ন (২২/২৬২) : ফজরের সামান্য পূর্বে স্বপ্নদোষ হওয়ার পর কোন কারণে গোসল করা সম্ভব হয়নি। এক্ষেত্রে ওযূ করে ছালাত আদায় করা যাবে কি? না গোসলের পর ক্বাযা হিসাবে ছালাত আদায় করবে? গোসলের ফলে স্বাস্থ্যগত ক্ষতির আশংকা থাকলে সে অবস্থায় করণীয় কি?
প্রশ্ন (৩/২৮৩) : জনৈক আলেম বলেন, বুখারীতে জোরে আমীন বলার কোন হাদীছ নেই। বক্তব্যটি কতটুকু সঠিক? - -ছফিউল্লাহ, গুরুদাসপুর, নাটোর।
প্রশ্ন (৪/৮৪) :পারিবারিকভাবে ছেলে-মেয়ের বিবাহ ঠিক করা হয়েছে। কিন্তু আকদ হবে ৮ মাস পর। এমতাবস্থায় ছেলে-মেয়ে একে অপরের সাথে যোগাযোগ বা ফোনে কথা বলতে পারবে কি?
প্রশ্ন (১৮/২৯৮) : বালাগাল ‘উলা বিকামা-লিহী, কাশাফাদ্দুজা বি জামা-লিহী’ মর্মে প্রচলিত দরূদ কেন পড়া যাবে না?
প্রশ্ন (৫/৪৪৫) : কুরআন বুঝে পড়া ও না বুঝে পড়ার মধ্যে ছওয়াবের কোন পার্থক্য আছে কি?
প্রশ্ন (২০/৬০) : আমরা ৫ ভাই-বোন। পিতা তার সমস্ত সম্পদ সহ পৃথকভাবে ১০ বিঘা জমি ক্রয় করে আমার নামে লিখে দিয়ে মারা গেছেন। এক্ষণে এর দায় আমার না পিতার উপর বর্তাবে। এ দায় থেকে মুক্তির উপায় কি?
প্রশ্ন (৩৪/৩৯৪) : জনৈক ব্যক্তি রাসূল (ছাঃ) জীবিত ও সামনে উপস্থিত বুঝানোর জন্য তাশাহহুদে পঠিত দো‘আ ‘আইয়ূহান্নাবীইউ’ দ্বারা দলীল পেশ করেন। এখানে ‘আইয়ূহা’ দিয়ে কি জীবিত ব্যক্তিদের বুঝানো হয়েছে। বিস্তারিত জানতে চাই। - -গোলাম কাদের, চট্টগ্রাম।
প্রশ্ন (২২/৬২) : আমি শিশু অবস্থায় একটি অসহায় ছেলেকে দত্তক হিসাবে গ্রহণ করি। তার পিতা জন্মের আগেই মাকে ছেড়ে যায়। বর্তমানে নথিপত্রে শিশুটির পিতা-মাতার নাম লেখার প্রয়োজন পড়ছে। সাধ্যমত চেষ্টা করার পরও তার পিতার কোন খোঁজ না পাওয়ায় পালক পিতা বা অভিভাবক হিসাবে আমার এবং আমার স্ত্রীর নাম ব্যবহার করতে পারব কি? উল্লেখ্য যে, আমার নিজের কোন সন্তান না থাকায় এবং আমার স্ত্রী মানসিক রোগগ্রস্ত হওয়ায় উক্ত ছেলের মায়ের স্থলে তার নাম না লিখলে আত্মহত্যার হুমকি দিয়েছে। অনেক বুঝিয়েও কাজ হয়নি। এমতাবস্থায় আমার করণীয় কি?
আরও
আরও
.