উত্তর : ‘তা‘লীক্ব’ বলতে ঐ সকল হাদীছকে বুঝানো হয়, যার সনদ থেকে হাদীছ সংকলক মুহাদ্দিছ এক বা একাধিক রাবীর নাম বিলুপ্ত করে দেন অথবা কখনও মূল উৎসসহ পূর্ণ সনদই বিলুপ্ত করে দেন। সাধারণতঃ সংক্ষেপায়নের উদ্দেশ্যেই তাঁরা এমনটি করে থাকেন। যেমন ছহীহ বুখারীতে মারফূ‘, মাওকূফ, মাকতূ‘ মিলিয়ে ১৩৪১টি হাদীছ এমনভাবে উদ্ধৃত হয়েছে। তবে এর মধ্যে ১৬০টি ব্যতীত অন্য সব হাদীছই ছহীহ বুখারীর অন্য স্থানে পূর্ণ সনদে উল্লেখিত হয়েছে। ফলে সেগুলি নিঃসন্দেহে ছহীহ। বাকী ১৬০টি হাদীছ পরবর্তীতে ভাষ্যকার ইবনু হাজার (রহঃ) পূর্ণ সনদে উল্লেখ করেছেন তাঁর লিখিত তাগলীকুত তা‘লীক্ব গ্রন্থে। এগুলোকে দু’ভাগে ভাগ করা যায়। (১) যেগুলো ইমাম বুখারী দৃঢ়তাসূচক শব্দ (যেমন : قال فلان ‘অমুক বলেছেন’) বাক্য ব্যবহার করে উল্লেখ করেছেন সেগুলি ছহীহ। (২) যেগুলোর ক্ষেত্রে দৃঢ়তার ছীগাহ ব্যবহার করেননি (যেমন : يذكر، يروى ‘বর্ণিত হয়েছে’ শব্দ দ্বারা বর্ণনা করেছেন) সেগুলো তিনভাগে বিভক্ত। তার কিছু ছহীহ, কিছু হাসান, আবার কিছু যঈফও রয়েছে। যেগুলোর কিছু ইমাম বুখারী নিজেই উল্লেখ করেছেন, কিছু করেননি। উল্লেখ্য যে, এ সকল সনদবিহীন হাদীছের একটিও তিনি মূল ছহীহ সংকলনে উল্লেখ করেননি। কেবলমাত্র কোন অধ্যায় বা অনুচ্ছেদের শুরুতে বিষয়বস্ত্তর ব্যাখ্যার প্রয়োজনে উল্লে­খ করেছেন (ইবনু হাজার, ফাৎহুল বারী ১/১৭-১৯; তাগলীকুত তা‘লীক্ব ‘আলা ছহীহিল বুখারী ১-৫ খন্ড; মুক্বাদ্দামা ইবনুছ ছালাহ ১/৩৬)।






প্রশ্ন (৪০/৩৬০) : নবী করীম (ছাঃ) কদরের রাত দেখেছেন কি? কদরের রাত কিভাবে বুঝা যাবে?
প্রশ্ন (৩০/২৩০) : জনৈক পিতা ৪ মেয়েকে বাদ দিয়ে ছেলের নামে বিপুল পরিমাণ অর্থ ও জমি-জমা লিখে দিয়ে মারা গেছেন। এক্ষণে এর পরিণতি কি এবং তাকে শাস্তি ভোগ থেকে বাঁচানোর উপায় কি? - -ফাহিম মুনতাছির, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (২৩/২২৩) : কোন অক্ষম সুস্থ মানুষ কি হিজড়াকে বিবাহ করতে পারবে? - -মিমি, নীলফামারী।
প্রশ্ন (২৪/২৬৪) : একঘন্টা আল্লাহর সৃষ্টিজগত নিয়ে চিন্তা করা সারারাত তাহাজ্জুদ ছালাতের চেয়েও উত্তম। উক্ত কথা কি সঠিক?
প্রশ্ন (৩২/৩২) : আমার স্ত্রী আমার থেকে খোলা‘ নিয়ে বিবাহ বিচ্ছেদ করেছে। এখন সে ইদ্দত পালন করছে। আমি কি তাকে তার ইদ্দতের মধ্যে নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে পারব?
প্রশ্ন (১৫/৪৫৫) : তাওহীদকে কে প্রথম তিন ভাগে বিভক্ত করেন? এই প্রকরণের দলীল কি?
প্রশ্ন (৪০/৪৪০) : একটি জমি নিয়ে কোর্টে মামলা চলছে। এমতাবস্থায় উক্ত জমিতে স্থায়ীভাবে মসজিদ বানানো যাবে কি?
প্রশ্ন (৩৪/৭৪) : চার বছর পূর্বে স্বামী ও স্ত্রীর মাঝে তালাক হয়ে গেছে। তাদের ঘরে সন্তানও ছিল। কেউই অন্য কোথাও বিবাহ করেনি। এক্ষণে তারা পুনরায় একত্রিত হওয়ার জন্য বিবাহ করতে পারবে কি?
প্রশ্ন (১১/৩৩১) : জনৈক আলেম বলেছেন ওশর, ফিৎরা ও কুরবানীর টাকা মাদরাসায় দেওয়া যাবে না। উক্ত দাবীর সত্যতা জানতে চাই।
প্রশ্ন (২৭/৩০৭) : সূর্যাস্তের কত সময় পূর্ব থেকে ছালাতের নিষিদ্ধ সময় শুরু হয়?
প্রশ্ন (৩৮/৪৩৮) : বেদানা জান্নাত থেকে পরাগায়িত ফল এবং তা খেলে ৪০ দিনের জন্য হৃদয় আলোকিত হয় এবং শয়তান নির্বাক হয়ে যায় মর্মে বর্ণিত হাদীছ সমূহ কি ছহীহ? - ক্বামারুযযামান গোসাইরহাট, শরীয়তপুর।
প্রশ্নঃ (১০/৪৫০) : আমি বিধবা মহিলা। আগামী বছর হজ্জে যাওয়ার নিয়ত করছি। কিন্তু কোন মাহরাম ব্যক্তি সাথে যাচ্ছে না এবং তার সংগতিও আমার নেই। আমার ননদ ও ননদের স্বামী হজ্জে যাচ্ছে। তাদের সাথে আমি যেতে পারব কি?
আরও
আরও
.