উত্তর : এই কাহিনীর কোন ভিত্তি নেই। কুরআন, হাদীছ এমনকি কোন ইতিহাস গ্রন্থেও এমন ঘটনা পাওয়া যায় না। হাদীছে এসেছে যে, পুরুষদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মাদ (ছাঃ) (মুসলিম হা/১৯৭; আহমাদ হা/১২৪৪২; ছহীহুল জামে‘ হা/১৪৫০, ১৪৫৯, ৭১১৮)। আর চারজন নারীকে জান্নাতী নারীদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে। তারা হ’লেন, খাদীজা, ফাতিমা, মারিয়াম এবং আসিয়া (আহমাদ হা/২৬৬৮; ছহীহ ইবনু হিববান হা/৭০১০)। এছাড়া আনাস (রাঃ)-এর মাতা উম্মু সুলাইম বিনতে মিলহান (রাঃ)-এর জান্নাতে যাওয়ার ব্যাপারে রাসূল (ছাঃ) সুসংবাদ দিয়েছেন। রাসূল (ছাঃ) বলেন, আমি জান্নাতে প্রবেশ করতেই দেখলাম আবু তালহার স্ত্রী রুমাইছা তথা উম্মু সুলাইমকে (বুখারী হা/৩৬৭৯; মুসলিম হা/২৪৫৭)। তিনি এমন একজন মহিলা ছিলেন, যাকে বিবাহের প্রস্তাব দেয়া হ’লে তিনি হবু স্বামী আবূ তালহাকে শর্ত দেন যে, তাকে ইসলাম কবুল করতে হবে এবং সেটাই হবে তাঁর জন্য মোহরানা। এভাবে আবূ তালহার ইসলাম গ্রহণই ছিল তাঁর জন্য মোহরানাস্বরূপ (নাসাঈ, সুনানুল কুবরা হা/৫৪৭৮)। তিনি  ওহোদ ও হুনায়েনের যুদ্ধে সশস্ত্র জিহাদে অংশগ্রহণ করেন। অসম সাহসী ও ধৈর্যশীলা নারী হিসাবে তিনি ইতিহাসে সুপ্রসিদ্ধ (যাহাবী, সিয়ারু আ‘লামিন নুবালা ২/৩০৪)। তবে এ সকল নারীদের মধ্যে প্রথম কে জান্নাতে যাবে সে ব্যাপারে ছহীহ কোন হাদীছ বর্ণিত হয়নি।






প্রশ্ন (৩৫/১৫৫) : তারাবীহর ছালাতে কুরআন দেখে পড়া যাবে কি?
প্রশ্ন (৪/২৮৪) : রাসূল (ছাঃ) তিনটি খেজুর দ্বারা ইফতার করতেন। তিনি আগুনে পোড়ানো কোন খাবার দ্বারা ইফতার করতেন না। কথাটির সত্যতা আছে কি? - -শামসুদ্দীন, ইসলামপুর, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (২৪/৪৬৪) : যিলহজ্জ মাসের প্রথম দশকে শিশুর খাৎনা করা, পশু যবেহ করা যাবে কী? - -ইহসানুল করীম, রাজপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৩৯/৭৯) : আমার অফিস প্রধান অন্য একজন ব্যবসায়ীর নিকট থেকে একটি পণ্য ১০ টাকায় কিনে থাকে। এরপর তিনি আমাকে পণ্যটি কেনার দায়িত্ব দেন। আমার সাথে ঐ ব্যবসায়ীর ভালো সম্পর্ক থাকায় তিনি আমার জন্য ২ টাকা করে কম রাখেন। এতে আমি প্রচুর লাভবান হই। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (১২/২৯২) : কোন ব্যক্তি যেনায় লিপ্ত হ’লে তার ৪০ দিনের ইবাদত কবুল হয় না মর্মে বর্ণিত হাদীছের কোন সত্যতা আছে কি? - -আরশাদ আইয়ূবপশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (৬/৪৬) : আমার স্বামী স্বেচ্ছায় আমার নামে কিছু জমি লিখে দিয়েছিল। এখন তার নিজ নামে নির্মিতব্য একটি বাড়ির নির্মাণ ব্যয় নির্বাহের জন্য উক্ত জমিটি আমার নিকট থেকে ফেরত নিয়ে বিক্রি করতে চাচ্ছে। এভাবে ফেরত নেওয়া কি তার জন্য ঠিক হবে? আর আমি যদি না দেই সেক্ষেত্রে আমি গোনাহগার হব কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।
প্রশ্ন (২১/৩৮১) : তারজী‘ আযান দেওয়ার পদ্ধতি কি? তারজী‘ সহ আযান দেওয়া উত্তম না তারজী‘ বিহীন উত্তম?
প্রশ্ন (৮/৮) : দাঁত পড়ে যাওয়া পশু কুরবানী করা যাবে কি? - -আব্দুল আহাদতানোর, রাজশাহী।
প্রশ্ন (২৭/২২৭) : তাফসীর মাহফিলে জনৈক মুফতী বললেন, কোন আলেম কবরের পাশ দিয়ে হেঁটে গেলে ৪০ দিনের কবরের আযাব মাফ হয়। এ বক্তব্য কি ঠিক? - ফযলুল হক, নাটোর।
প্রশ্ন (১১/৪১১) : ঘেরা গোসল খানায় বিবস্ত্র অবস্থায় গোসল করা যায় কি? এ সময় ছালাত আদায়ের জন্য পুনরায় ওযূ করতে হবে কি?
প্রশ্ন (২৬/২৬৬) : খুৎবায় বসার পূর্বে ইমাম যে সালাম দেন সেই সালাম থেকেই কি খুৎবার সূচনা বলে বিবেচিত হয়? - -ডাঃ আব্দুল হান্নান, ঢাকা।
প্রশ্ন (৭/১২৭) : স্বামী মাসিক মাত্র দুই হাযার টাকা বেতনের চাকুরী করায় তার পক্ষে স্ত্রীসহ দু’সন্তানের জীবিকা নির্বাহ করা খুবই কষ্টকর। এক্ষণে স্ত্রী একটি মাদ্রাসায় কম্পিউটার অপারেটর হিসাবে চাকুরী করতে চায়। কিন্তু স্বামী এতে রাযী নয়। এক্ষেত্রে স্ত্রীর করণীয় কী? - -নাজমুল হুদা, সরকারী মহিলা কলেজ, রাজশাহী।
আরও
আরও
.