উত্তর : কা‘বাগৃহকে সর্বপ্রথম স্বর্ণ-রৌপ্য দ্বারা কারুকার্যখচিত করেন উমাইয়া খলীফা ওয়ালীদ বিন আব্দুল মালিক (৮৬-৯৬ হি.)। সর্বশেষ ১৯৭৮ সালে কা‘বা ঘরের দরজা ২৮২ কেজি স্বর্ণের প্রলেপ দিয়ে সুসজ্জিত করেন সঊদী বাদশাহ খালিদ বিন আব্দুল আযীয আলে সঊদ (১৯৭৫-১৯৮২ খৃ.)। অধিকাংশ বিদ্বান স্বর্ণ-রৌপ্য সহ বিভিন্ন বস্ত্ত দ্বারা মসজিদকে অলংকৃত করাকে অপসন্দনীয় বলেছেন। কেননা তা ইসলামের সহজ-সরল সৌন্দর্যের পরিপন্থী এবং মুছল্লীদের একাগ্রতা বিনষ্টকারী। সেকারণ রাসূলূল্লাহ (ছাঃ) বলেছেন, মসজিদসমূহকে চাকচিক্যময় করে নির্মাণ করার জন্য আমি আদিষ্ট হইনি। ইবনু আববাস (রাঃ) বলেন, কিন্তু তোমরা একে জাঁকজমকপূর্ণ করবে যেভাবে ইহূদী-নাছারাগণ করত (আবুদাঊদ হা/৪৪৮; মিশকাত হা/৭১৮)। তিনি বলেন, ক্বিয়ামতের অন্যতম আলামত হ’ল এই যে, লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে’ (আবুদাঊদ হা/৪৪৯; মিশকাত হা/৭১৯)। অতএব মসজিদকে এভাবে সুসজ্জিত করা উচিত নয় এবং তা নিঃসন্দেহে অপচয়ের শামিল (বিস্তারিত দ্র. আল-মাওসূ‘আতুল ফিক্বহিইয়াহ ২৩/২১৮-১৯; ছালাতুর রাসূল (ছাঃ) ‘মসজিদ সম্পর্কে জ্ঞাতব্য’ অনুচ্ছেদ পৃ. ৩৮)।






প্রশ্ন (২৬/৩৪৬) : ইমাম যখন সালাম ফিরাবে তখন মুছল্লীরা কি তার জবাব দিবে?
প্রশ্ন (৮/১৬৮) : ৭৮৬-এর শারঈ ভিত্তি কী? - -লুৎফর রহমান, ঠাকুরগাঁও।
প্রশ্ন (৫/২০৫) : আল্লাহর সত্তা ও আল্লাহর চেহারা বলতে কি বুঝায়? এগুলো কি সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নয়?
প্রশ্ন (৩৯/১১৯) : আমি কোম্পানিতে চাকরী করি। অফিসের বাইরে কাজ করলে দুপুরের খাবার বাবদ ১৫০ টাকা নির্দিষ্টভাবে প্রদান করা হয়। ১৫ দিন পরপর বিল করে জমা দিলে কোম্পানি টাকা দেয়। এক্ষণে আমি ১০০ টাকার বা ৩০০ টাকার খেয়ে ১৫০ টাকার বিল জমা দিলে তা জায়েয হবে কি? - -মুহাম্মাদ শরীফ, বুড়িচং, কুমিল্লা।
প্রশ্ন (৪০/৪৮০) : তিরমিযী হা/২৫৭-এর ব্যাখ্যা জানতে চাই। - -রূহুল আমীন, নবীগঞ্জ, হবিগঞ্জ।
প্রশ্ন (৪০/৪৪০) : কাউকে দান করার পর তার নিকটে দো‘আ চাওয়া যাবে কি? - -লতীফুল ইসলাম, চারঘাট, রাজশাহী।
প্রশ্ন (১৭/৯৭) : আমার কয়েকজন ভাই। যাদের প্রত্যেকেই শরী‘আতের কিছু কিছু ফরয বিধান পালন করে না। এক্ষণে আমি তাদের সাথে আজীবনের জন্য কথা বন্ধ বা সম্পর্ক ছিন্ন করতে পারব কি?
প্রশ্ন (১৮/৪৫৮) : মহিলাদের জন্য বাড়িতে থাকা অবস্থায় ফরয ছালাত জামা‘আতে না একাকী পড়া উত্তম?
প্রশ্ন (২৯/১০৯) : ওমর (রাঃ)-এর খেলাফতকালে জনৈক ব্যক্তি রাসূল (ছাঃ)-এর কবরের নিকটে এসে বলেছিলেন, হে আল্লাহর রাসূল (ছাঃ)! আপনি আল্লাহর কাছে আপনার উম্মতের জন্য পানি প্রার্থনা করুন। তারা তো ধ্বংস হয়ে গেল’- এ ঘটনার সত্যতা আছে কি?
প্রশ্ন (১৬/১৬) : জনৈক আলেম বলেছেন, রাসূল (ছাঃ) বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ছালাত আদায় করেছেন। একথা কি ঠিক? মহিলাদের জন্য ছালাতের পৃথক কোন নিয়ম আছে কি?
প্রশ্ন (৩৫/১৯৫) : সমকামিতা কোন পর্যায়ভুক্ত পাপ? এর শাস্তি কি যেনার শাস্তির অনুরূপ? - -আব্দুল হালীমবীরগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (২১/১৪১) : একই মসজিদে কোন ওয়াক্তে একজন আযান দিল এবং প্রয়োজনে সে বাইরে গেল। এই ফাঁকে আরেকজন এসে পুনরায় আযান দিল। এক্ষণে করণীয় কি?
আরও
আরও
.