উত্তর : ঘর-সংসার সামলানো ও স্বামী এবং সন্তানদের দেখাশুনা করা স্ত্রীর মৌলিক দায়িত্ব। রাসূল (ছাঃ) বলেন, ‘নারী তার স্বামীর গৃহের ও সন্তানদের দায়িত্বশীল। এজন্য সে আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবে’ (মুসলিম হা/১৮২৯; মিশকাত হা/৩৬৮৫)। উক্ত হাদীছের ব্যাখ্যায় হাফেয ইবনু হাজার আসক্বালানী (রহঃ) বলেন, ‘নারী তার গৃহ ও সন্তানদের তদারকির ব্যাপারে দায়িত্বশীল’ (ফাৎহুল বারী ১৩/১১৩)। শায়খ উছায়মীন (রহঃ) বলেন, স্ত্রীর অন্যতম দায়িত্ব হ’ল তার সন্তানদের আদব-কায়দা শেখানো এবং তাদের বিষয়াদি ঠিকঠাক রাখা (শারহু রিয়াযিছ ছালেহীন ৩/১৫০; আশ-শারহুল মুমতে‘ ১৩/৫১৭)। সুতরাং স্বামীর অনুগত থেকে তার প্রদত্ত দায়িত্ব পালন করা এবং তার ঘর-সংসার ও সন্তানাদির সার্বিক দেখভাল ও সম্পদের সংরক্ষণ করা স্ত্রীর শারঈ কর্তব্যের অন্তুর্ভুক্ত।

প্রশ্নকারী : ফারযানা, নারায়ণগঞ্জ।








বিষয়সমূহ: মহিলা বিষয়ক
প্রশ্ন (৪/২৮৪) : অনেকের মুখে শুনা যায় যে, ছালাতের জন্য ওযূ করতে বসলে চার জন ফেরেশতা একটি চাদরের চার কোণা ধরে ওযূকারীর মাথার উপর ধরে রাখে। ওযূকারী চুপচাপ না থেকে পরপর চারটি কথা বললে ফেরেশতাগণ চাদর ছেড়ে দিয়ে চলে যান। এ বক্তব্য কি সত্য?
প্রশ্ন (৩০/৩০) : মোবাইল অ্যাপে দেখে বা অনুবাদ কুরআন দেখে তেলাওয়াত করার সময় ওযূ করতে হবে কি?
প্রশ্ন (২৭/২৬৭) : যেসব বিবাহে যৌতুক আদান-প্রদান হয়, সেসব বিবাহ অনুষ্ঠানে যাওয়া যাবে কি?
প্রশ্ন (৩০/১৯০) : কোন মাদরাসার মূল ফান্ড থেকে ঋণ নেয়া বৈধ হবে কি? কেউ কেউ বলেন, ফান্ডের মালিকানা যৌথ হওয়ার কারণে তা থেকে ঋণ নেয়া বৈধ নয়। এর সঠিক সমাধান জানতে চাই। - -আব্দুর রহমান, নগরকান্দা, ফরিদপুর।
প্রশ্ন (১৮/১৭৮) : জনৈক বক্তা বলেন, ওযর ব্যতীত হজ্জ থেকে বিরত থাকা ব্যক্তি ইহূদী বা খ্রিষ্টান অবস্থায় মৃত্যুবরণ করবে। একথা কোন সত্যতা আছে কি? - -সাইফুদ্দীন, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (৩৫/১১৫) : আমার পিতার শুধু তাশাহহুদ মুখস্থ আছে। আমরা চেষ্টা করেও আর কোন দো‘আ শিখাতে পারিনি। এ অবস্থায় তার ছালাত হবে কি?
প্রশ্ন (৬/৩৬৬) : ছবিযুক্ত টাকা ও পরিচয়পত্র পকেটে রেখে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৩/৪৬৩) : কমিটির সদস্যরা মসজিদের টাকা ব্যবসায়ে বিনিয়োগ করতে পারবে কি? তাছাড়া সেখান থেকে নিজের প্রয়োজনে ঋণ নিতে পারবে কি?
প্রশ্ন (৪/৮৪) : আমার এক ছেলে অনেক ঋণের মধ্যে পড়েছে যা পরিশোধ করতে ২ বিঘা জমি বিক্রয় করতে হবে। এক্ষণে অন্য সন্তানদের অবহিত না করে আমার স্থাবর সম্পত্তি বিক্রয় করে তার ঋণ পরিশোধ করা জায়েয হবে কী?। - -মুনীরুল ইসলাম, নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৯/৩৮৯) : বিসমিল্লাহ না লিখে ‘আল্লাহর নামে শুরু করছি’ বা ৭৮৬ ইত্যাদি লেখা জায়েয হবে কি?
প্রশ্ন (২৪/৩৮৪) : কয়েকটি ইতিহাস গ্রন্থে বর্ণিত রয়েছে যে, ইদরীস (আঃ) প্রথম রাসূল ছিলেন। তিনি নূহ (আঃ)-এর পূর্বে আগমন করেছিলেন। একথার সত্যতা আছে কি? - -আব্দুর রঊফ, শাহজাহানপুর, বগুড়া।
প্রশ্ন (২/১২২) : রজব মাসের বিশেষ ছালাত-ছিয়ামসহ বিভিন্ন ইবাদতের গুরুত্ব সম্পর্কে জানা যায়। এসব ইবাদত পালন করা যাবে কি?
আরও
আরও
.