উত্তর : উক্ত পদ্ধতি শরী‘আত সম্মত নয়। বরং প্রত্যেক মসজিদে ওয়াক্ত হ’লে পৃথক পৃথক মুয়াযযিন আযান দিবে এবং ছালাত আদায় করবে। সমকালীন বিদ্বানগণ অধিকাংশই এরূপ আযানকে নাজায়েয সাব্যস্ত করেছেন (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৫/৬২, ৬/৬৯; উছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৮/০২; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৬/৩২৯)। শায়খ আলবানী (রহঃ) উক্ত আযানকে বিদ‘আত বলে সতর্ক করেছেন (যঈফাহ হা/৫৬৪০-এর আলোচনা দ্রষ্টব্য)। তাছাড়া উক্ত পদ্ধতিতে আযান দেওয়াতে নানাবিধ ক্ষতি রয়েছে। যেমন (১) বহু মুওয়াযযিন আযান দেওয়ার ছওয়াব থেকে বঞ্চিত হবে। (২) এটি রাসূল (ছাঃ)-এর হাদীছের বিরোধী। কারণ তিনি বলেন, ছালাতের ওয়াক্ত হ’লে তোমাদের মধ্যে একজন আযান দিবে এবং তোমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছালাতে ইমামতি করবে (বুখারী হা/৬২৮; মিশকাত হা/৬৮৩)। (৩) এটি রাসূল (ছাঃ) থেকে আজ অবধি চলমান সুন্নাতের বিরোধী। কারণ রাসূল (ছাঃ)-এর আমল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রত্যেক মসজিদে পৃথক আযানে ছালাত সম্পন্ন হয়ে আসছে (মুজাম্মাউল ফিক্বহিল ইসলামী)। তবে ছালাত হয়ে যাবে। কেননা ছালাত সিদ্ধ হওয়ার জন্য আযান শোনা নয় বরং ছালাতের সময় হওয়া শর্ত।

প্রশ্নকারী : আব্দুল্লাহ, উম্মুল কোয়াইন

আরব আমিরাত। 






বিষয়সমূহ: ছালাত মসজিদ
প্রশ্ন (৩৮/৪৭৮) : নিফাস ভালো হওয়ার ৪-৫ দিন পর পুনরায় রক্ত আসলে তা হায়েয না ইস্তিহাযা হিসাবে গণ্য হবে?
প্রশ্ন (৩৯/৩৯৯) : কোন কোন দেশে কুরবানীর পশুর মাথায় গুলি করা হয় অতঃপর যবহ করা হয়। এই পদ্ধতি কি সুন্নাত সম্মত হচ্ছে?
প্রশ্ন (৪০/৪৪০) : SPC বা এই জাতীয় যত অনলাইনের অর্থ উপার্জনের যেসব ব্যবসা আছে, এগুলিতে অংশগ্রহণ করা কি বৈধ হবে?
প্রশ্ন (৩৮/২৩৮) : বাসা থেকে মসজিদ ৫-৬ মিনিটের পথ। আযান শোনা যায়। তারপরও কেউ যদি সব ওয়াক্তের ছালাত বাড়িতে আদায় করে, তার ছালাত কবুল হবে কি?
প্রশ্ন (২১/২২১) : মুর্দাকে গোসলের অধিক হকদার কে? গোসলের পদ্ধতি কি? লাশ কবরে রাখার নিয়ম কি? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৪/৩৭৪) : আমি সুন্নাত অনুসরণে বাবরী চুল রেখেছি। কিন্তু স্ত্রী তা পসন্দ করে না। চুল কেটে ছোট রাখতে বলে? এক্ষণে আমার কি করা উচিত?
প্রশ্ন (১১/২৯১) : প্রতি মাসে দিন নির্দিষ্ট করে ছিয়াম পালন করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৭/৩৫৭) : মহিলাদের ব্যাপারে হজ্জের গুরুত্বপূর্ণ শর্ত হ’ল মাহরাম থাকা। এক্ষণে কোন মহিলা তার ছোট বোন ও ছোট বোনের স্বামীর সাথে হজ্জ পালন করতে পারবে কি?
প্রশ্ন (৩৪/১১৪) : জনৈক আলেম বলেন, গোবর দ্বারা রান্নাকৃত খাদ্য খাওয়া হারাম। কারণ গোবর হারাম। এর সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৭/১১৭) : গোসলের সময় লজ্জাস্থানে দৃষ্টি পড়লে বা খালি হাত স্পর্শ করলে ওযূ নষ্ট হবে কি? - -মুখলেছুর রহমান, উত্তর দিনাজপুর, ভারত।
প্রশ্ন (২৮/২৬৮) : আমার স্ত্রী সন্তান প্রসব ও সন্তানের বয়স কম থাকায় বাচ্চা যথেষ্ট বুকের দুধ পাবে না, এজন্য গত ২ বছর ছিয়াম রাখতে পারেনি। এই বছর আবারও সন্তানসম্ভবা হওয়ায় ছিয়াম রাখতে পারবে না। এমতাবস্থায় তার করণীয় কি হবে? এর জন্য ফিদইয়া দেওয়া কি যথেষ্ট হবে না-কি ক্বাযা আদায় করতে হবে?
প্রশ্ন (৩৪/১৫৪) : বর্তমানে এমন কিছু নিত্য ব্যবহার্য প্রসাধনী আছে, যা বাধ্য হয়েই ব্যবহার করতে হয়। কিন্তু এগুলোতে অতি মাত্রায় সুগন্ধি ব্যবহার করা হয়। মহিলাদের সুগন্ধি ব্যবহার হারাম। কিন্তু উক্ত ব্যবহার্য বস্ত্তর সুগন্ধি যদি স্বামী ব্যতীত অন্য মাহরাম বা গায়ের মাহরাম পায় তাহ’লে গুনাহ হবে কি?
আরও
আরও
.