উত্তর : সন্তান গর্ভে থাকা অবস্থায় তাকে কুরআনের হাফেয বানানোর নিয়ত করার জন্য উক্ত মা পূর্ণ নেকী পেয়ে যাবেন। ইবনে আববাস (রাঃ) বলেন, আল্লাহ তা‘আলা নেকী ও পাপ লিখেন। অতএব যে ব্যক্তি কোন নেকী করার সংকল্প করে, কিন্তু তা বাস্তবায়ন করতে পারে না, আল্লাহ তার জন্য পূর্ণ নেকী লিখে থাকেন। আর যে ব্যক্তি তা বাস্তবায়ন করতে সক্ষম হয়, তার আমলানামায় ১০ থেকে ৭শ’র অধিক নেকী লেখা হয়। পক্ষান্তরে যে ব্যক্তি পাপের সংকল্প করে, কিন্তু তা কাজে পরিণত করে না, তার জন্য একটি নেকী লেখা হয়। আর যদি তা কাজে পরিণত করে তবে তার জন্য মাত্র একটি পাপ লেখা হয় (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২৩৭৪ ‘আল্লাহর রহমত প্রশস্ত’ অনুচ্ছেদ ‘দো‘আ’ অধ্যায়)। শত চেষ্টা করেও সফল না হওয়ার কারণে আল্লাহর নিকট সন্তানের হেদায়াতের জন্য দো‘আ করা ব্যতীত অন্য কিছুই করণীয় নেই।






প্রশ্ন (৩৬/৪৭৬) : রামাযান মাসে সাহারী খাওয়ার পূর্বে স্বপ্নদোষ হ’লে সাহারীর পূর্বেই পবিত্র হওয়া আবশ্যক কি?
প্রশ্ন (৩৩/৩৩) : সূরা মুদাছছিরের ৬ আয়াতে বলা হয়েছে, ‘অধিক পাওয়ার আশায় দান করো না’। এর ব্যাখ্যা কি? - -আখতারুল ইসলামগাংনী, মেহেরপুর।
প্রশ্ন (৫/৩৬৫) : ট্রাফিক জ্যামের কারণে অধিকাংশ সময় মাগরিবের ছালাত সঠিক সময়ে আদায় করতে না পারায় আছরের সাথে মাগরিবের ছালাত আদায় করি। এটা সঠিক হবে কি?
প্রশ্ন (৩১/৪৭১): পিতা-মাতা আক্বীক্বা করে নাম রেখেছে। সন্তান বড় হয়ে বুঝতে পারলো যে, তার নাম অর্থহীন। এমতাবস্থায় তার নাম কি পরিবর্তন করা যাবে?
প্রশ্ন (২৪/২৪) : কোন ব্যক্তির সাথে কয়েক মিনিটের ব্যবধানে আবার সাক্ষাৎ হ’লে পুনরায় সালাম দিতে হবে কি?
প্রশ্ন (১৬/৫৬) : হিন্দুদের বানানো মিষ্টি মুসলমানদের খেতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২১/৩৪১) : জনৈক বক্তা বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, আবূবকর ও ওমর (রাঃ) আমার জন্য মূসা ও হারূন (আঃ)-এর ন্যায়। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১১/২১১) : প্রচলিত আছে ফাতেমা (রাঃ) ফাদাকের সম্পত্তি দাবী করেছিলেন। কিন্তু ফাদাকের খুৎবা নামে যা প্রচলিত রয়েছে, তা কি ছহীহ সনদে প্রমাণিত? তিনি কি এ বিষয়ে কোন খুৎবা দিয়েছিলেন?
প্রশ্ন (১৬/২১৬) : নিম্ন ঠোটের নীচে যে দাড়ির মত লোম গজায়, সেগুলো কাচি দ্বারা ছোট করা অথবা চেছে ফেলা যাবে কি?
প্রশ্ন (৯/২৪৯) : মসজিদের বারান্দার নীচে টয়লেটের হাউজ থাকলে উক্ত বারান্দায় ছালাত আদায় করা জায়েয হবে কি? - -মুহাম্মাদ মুহসিন, সাতক্ষীরা।
প্রশ্ন (১০/১৭০) : শাড়ি, সালোয়ার-ক্বামীছ ইত্যাদি পোষাক পরা যাবে কি? - -হাবীবুর রহমান, জুবাইল, সঊদী আরব।
প্রশ্ন (৩১/১৫১) : চার রাক‘আত সুন্নাতের শেষ দু’রাক‘আতে কী অন্য সূরা মিলাতে হয়? - -নুহা, কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
আরও
আরও
.