উত্তরঃ হাদীছে এ ব্যাপারে তিনটি পরিভাষা উল্লেখিত হয়েছে (১) ‘আহফুশ শাওয়ারিবা’ অর্থাৎ তোমরা গোঁফ বেশী করে কাটো (২) ‘ক্বাছছুশ শাওয়ারিবা’ তোমরা গোঁফ ছাঁটো (৩) আনহিকুশ শাওয়ারিবা -তোমরা গোঁফ ছোট করো (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৪২০ ও ৪৪২১)। অতএব গোঁফকে খুব ছোট করা ভাল। তবে রাসূলুল্লাহ (ছাঃ) যেহেতু গোঁফ কাটতেও বলেছেন তাই ঠোঁটের উপর ঝুলে যাওয়া অংশ সহ সম্পূর্ণ গোঁফ কাটা উত্তম। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, যে ব্যক্তি তার গোফ কাটলো না সে আমার দলর্ভুক্ত নয় (ছহীহ তিরমিযী হা/২৭৬১; মিশকাত হা/৪৪৩৮)। ইবনু ওমর (রাঃ)-এর আমল হিসাবে বুখারীতে তরজমাতুল বাবে যা বর্ণিত হয়েছে তা হ’ল গোঁফের দুই পার্শ্ব দাড়ি থেকে তিনি পৃথক করতেন।

উল্লেখ্য, ঠোঁটের নীচের অংশ কাটার ব্যাপারে রাসূল (ছাঃ) থেকে কোন দলীল পাওয়া যায় না।






বিষয়সমূহ: তাহারাত-পবিত্রতা
প্রশ্ন (৩৮/৪৩৮) : টেলিফোন বা মোবাইল ফোনে সালামের পরিবর্তে হ্যালো বলা হয়। এটা কি ঠিক?
প্রশ্ন (২/২) : মাযার কেন্দ্রিক মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - -হাফেয আনীসুর রহমানহারাগাছ, রংপুর।
প্রশ্ন (৩৩/১৯৩) : আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চুক্তি অনুযায়ী আমাকে প্রতিদিন কমপক্ষে ৮ ঘণ্টা কাজ করতে হয়। কিন্তু আমার নির্ধারিত কাজ প্রায় ৫ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। বাকী ৩ ঘণ্টা আমি কি ব্যক্তিগত কাজে ব্যয় করতে পারব? এছাড়া ঐ সময় কোম্পানির উপকারে আসবে এমন নতুন প্রযুক্তি শেখা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (২৪/৩৮৪) : রানের উপর কুরআন মাজীদ রেখে তেলাওয়াত করা যাবে কি?
প্রশ্ন (২৯/৪৬৯) : সামাজিক মাধ্যমে মৃত্যু সংবাদ জানানো এবং মৃত ব্যক্তির জন্য দো‘আ চাওয়া শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (২২/৪৬২) : বর্তমানে আমের পাইকারী ব্যবসায়ীরা সাধারণত ৪৮ কেজিকে এক মণ ধরে আম ক্রয় করেন। কিন্তু বিক্রয়ের সময় ৪০ কেজিকে এক মণ হিসাবে বিক্রি করেন। তাদের দাবী, সংরক্ষণ ও পরিবহনের কারণে আমের ওযন কমে যায়। এভাবে এক হিসাবে ক্রয় করে ভিন্ন হিসাবে বিক্রয় করা কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (৩/৩) : যদি কারো জমি বন্ধক নিয়ে সেই জমি অন্যের কাছে লীজ দেই, তবে বার্ষিক লীজের টাকা কি আমি নিতে পারব, না সেটা জমির মালিককে দিতে হবে?
প্রশ্ন (৪০/৪৪০) : পল্লী চিকিৎসক হিসাবে আমাকে অনেক সময় মহিলা রোগীকে ইনজেকশন দিতে হয়, হাত বা কোমরের কাপড় সরিয়ে পুশ করতে হয়। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (১০/৩৭০) : বর্তমানে মোবাইল সাধারণত মন্দ কাজেই বেশী ব্যবহৃত হচ্ছে। এক্ষণে মোবাইল পণ্য ব্যবসা ও মোবাইল সার্ভিসিং পেশা হিসাবে হালাল হবে কি? - .
প্রশ্ন (৬/৪৬) : অসীলা কি? কোন কোন অসীলায় প্রার্থনা করা জায়েয? ওমর (রাঃ) কি আববাস (রাঃ)-এর নামে দো‘আ করেছিলেন, না তাকে দো‘আ করার জন্য বলেছিলেন? - -মুনীরুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩/৩৬৩) : ওশর কিভাবে বের করতে হবে? উৎপাদন খরচ ও কর্মচারীদের মজুরী দেওয়ার পর অবশিষ্ট ফসল দ্বারা নাকি তাদের মজুরী দেওয়ার পূর্বে মোট ফসল থেকে?
প্রশ্ন (৮/১৬৮) : দত্তক নেওয়া সন্তানকে মাহরাম বানানোর জন্য বোনের বা ভাবীর দুধ পান করানো যাবে কি?
আরও
আরও
.