উত্তর : কিছু ঐতিহাসিক ও তাফসীর গ্রন্থে লোকমানের চারশত বা চার হাযার নবীর খেদমত করার কথা উল্লেখ করা হয়েছে। তবে এ বক্তব্যটি হাদীছ দ্বারা প্রমাণিত নয়। ইসমাঈল হাক্কী বলেন, ‘কিছু গ্রন্থে বর্ণিত হয়েছে, লোকমান বলেছেন, আমি চার হাযার নবীর খেদমত করেছি এবং তাঁদের কথাবার্তা থেকে আটটি কথা নির্বাচন করেছি (তাফসীর রূহুল বায়ান ৭/৫৫, ৪/২১০)। তবে এইসব বর্ণনার কোন ভিত্তি নেই।
প্রশ্নকারী : হুসাইন সাগর, দারুসা, রাজশাহী।