উত্তর : মসজিদের ভেতরে প্রয়োজনীয় সভা, বৈঠক, দ্বীনী আলোচনা, শিক্ষা-প্রশিক্ষণ ও সম্মেলন করা জায়েয। নবী (ছাঃ)-এর যুগেও মসজিদ শুধু ছালাতের জন্য নয়; শিক্ষা, আলোচনা, পরামর্শ ও অন্যান্য বৈধ কল্যাণমূলক কাজের স্থান ছিল। তবে খেয়াল রাখতে হবে যেন এতে কোনভাবে ছালাত আদায়ে বিঘ্ন সৃষ্টি না হয় (নববী, আল-মাজমূ‘ ২/১৭৭; ওছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৮/২)।
প্রশ্নকারী : নাহিদ হাসান, কুশখালী,সাতক্ষীরা সদর।