উত্তর : হায়েযের কারণে দ্বীনের কমতি বলতে নারীর ঈমান, মর্যাদা বা আল্লাহর কাছে মূল্য কম বুঝানো হয়নি; বরং শারঈ বিধানের কারণে কিছু ইবাদত সাময়িকভাবে মওকূফ হওয়াকে বুঝানো হয়েছে। শায়েখ বিন বায (রহঃ) বলেন, ‘নারীর আকল বা মেধার এই ঘাটতিটি মূলত তার স্মরণশক্তি বা মুখস্থ রাখার দুর্বলতার দিক থেকে বিবেচিত। আর এই কারণেই (আদালতে) তার সাক্ষ্যকে অপর একজন নারীর সাক্ষ্যের মাধ্যমে সুদৃঢ় বা পরিপূরক করা হয়। আর এটি করা হয়েছে সাক্ষ্যের বিষয়টিকে নিখুঁত ও সংরক্ষিত রাখার স্বার্থে। যেমনটি মহান আল্লাহ স্বয়ং এরশাদ করেছেন... (বাক্বারাহ ২/২৮২)।

আর নারীর দ্বীনের ঘাটতির বিষয়টি হ’ল সে যখন হায়েয অবস্থায় থাকে, তখন সে ছালাত ত্যাগ করে এবং পরবর্তীতে তাকে এই ছালাতগুলোর ক্বাযা আদায় করতে হয় না। মূলত এটিই হ’ল দ্বীনের ঘাটতি। তবে এই ঘাটতির কারণে সে কোনভাবেই অপরাধী বা গুনাহ্গার হবে না। বরং এই ঘাটতিটি স্বয়ং মহান আল্লাহর বিধানের আলোকেই সাধিত হয়েছে, যা তিনি কেবল নারীর প্রতি দয়া ও তার কষ্ট লাঘব করার জন্যই করেছেন (মাজমূ‘ ফাতাওয়া ৪/২৯২; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৩/২৫০)।

একইভাবে নারী, গাধা ও কালো কুকুর মুছল্লীর সামনে দিয়ে অতিক্রমের হাদীছও নারীর অবমূল্যায়নের জন্য নয়; বরং ছালাতের একটি নির্দিষ্ট ফিক্বহী বিধান বর্ণনার জন্য। এখানে পরনারী থেকে পর্দার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়া সুৎরার বাইরের অংশ দিয়ে অতিক্রম করলে ছালাত নষ্ট হবে না। এজন্য দেখা যায় যে, রাসূল (ছাঃ) ছালাত আদায় করতেন আর আয়েশা (রাঃ) পা মেলে শুয়ে থাকতেন। রাসূল (ছাঃ) যখন সিজদা দিতেন তিনি পা সরিয়ে নিতেন। আবার দাঁড়িয়ে গেলে পা মেলে দিতেন (বুখারী হা/৩৮২; মিশকাত হা/৭৮৬)। তাই এসব হাদীছকে বিচ্ছিন্নভাবে নয়; বরং সামগ্রিক শারঈ প্রেক্ষাপটে বুঝতে হবে। ইসলামে নারীর সম্মান ও মর্যাদা কুরআন-সুন্নাহ দ্বারা সুপ্রতিষ্ঠিত। আল্লাহ বলেন, ‘তারা তোমাদের পোষাক এবং তোমরা তাদের পোষাক’ (বাক্বারাহ ১৮৭)।

প্রশ্নকারী : আরিফ, পশ্চিমবঙ্গ, ভারত। 








বিষয়সমূহ: মহিলা বিষয়ক
প্রশ্ন (২০/৩৪০) : আমার বাড়িতে দীর্ঘ তিন মাস যাবত একটি মোরগ আসছে। যার মালিক খুঁজে পাচ্ছি না। আঁটকিয়ে রাখছি না তবে খাবার খাওয়াচ্ছি। রাতে হেফাযত করার জন্য ঘরের ভিতর রাখি। বেওয়ারিশ এই মোরগ কি আমি বিক্রি করতে বা খেতে পারব? - -সাইফুল ইসলাম, শ্রীপুর, গাযীপুর।
প্রশ্ন (২৮/৩৪৮) : ঈদের চাঁদ দেখার পর এবং ঈদের দিন সকালে ছালাতের পূর্ব পর্যন্ত মসজিদের মাইকে উচ্চস্বরে তাকবীর পাঠ করা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (২৯/২৬৯) : ইমাম মাহদী (আঃ)-এর আগমনের পূর্বে জুলফি নক্ষত্রের উদয় সম্পর্কে যে হাদীছ বর্ণিত হয়েছে সেটা ছহীহ কি না? - -আয়েন আহমাদ, মোড়াগাছা, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (৪/১২৪) : ফজরের ছালাতের পর ইশরাক্বের ছালাতের আগ পর্যন্ত কোন নফল ছালাত আদায় করা যাবে কি? সূর্যোদয় শুরু হওয়ার পর নফল ছালাত আদায়ের জন্য কত মিনিট অপেক্ষা করা উচিৎ?
প্রশ্ন (১০/৩৩০) : নফল ছালাতে কুরআন দেখে পাঠ করা যাবে কি?
প্রশ্ন (২/২০২) : প্রত্যক ছালাতের পরে কি সূরা নাস, ফালাক্ব ও ইখলাছ পাঠ করতে হবে? নাকি কেবল সূরা নাস ও ফালাক্ব পড়লেই হবে? - -আবু নাফীস, আমচত্বর, রাজশাহী।
প্রশ্ন (৭/১২৭) : সাদা দাড়ি রং করার ব্যাপারে শরী‘আতের বিধান কি?
প্রশ্ন (১৬/২৯৬) : হাদীছ নাকি এসেছে যে, সফরকালে পাঁচটি সূরা পাঠ করলে সফরের চাইতে সাথীদের চেয়ে বরকত বেশী হয়। উক্ত সূরাগুলো কি কি?
প্রশ্ন (২৩/২২৩) : রাবে‘আ বছরী সম্পর্কে জানতে চাই। - -ফাহীমা, কলারোয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (৮/১৬৮) : ৭৮৬-এর শারঈ ভিত্তি কী? - -লুৎফর রহমান, ঠাকুরগাঁও।
প্রশ্ন (২৬/২৬৬) : জনৈক ব্যক্তি বলেন, হজ্জ করতে গিয়ে যারা রাসূল (ছাঃ)-এর কবর যিয়ারত করে না তাদের হজ্জ কবুল হয় না। একথার সত্যতা আছে কি? - মুস্তাফীযুর রহমান রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (২৩/১০৩) : নবজাতকের মাথা না কামিয়ে অনুমান করে তার চুল পরিমাণ রূপা ছাদাকা করলে বৈধ হবে কি? - -আফীফা, সৈয়দপুর, নীলফামারী।
আরও
আরও
.