উত্তর : হ্যাঁ, কাউকে দুনিয়াবী কোন বৈধ কাজে সহযোগিতা করাও আমলে ছালেহ-এর অন্তর্ভুক্ত হ’তে পারে, যদি তা শরী‘আতসম্মতভাবে হয় এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়। ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ইবাদত হ’ল এমন একটি ব্যাপক শব্দ যা আল্লাহ তা‘আলা পসন্দ করেন এবং ভালোবাসেন এমন সমস্ত বাহ্যিক ও আভ্যন্তরীণ কথা ও কাজকে অন্তর্ভুক্ত করে (শরহ লামিয়াহ ৯/১৭)। কারণ রাসূল (ছাঃ) বলেন, ‘প্রতিটি ভালো বা কল্যাণকর কাজই এক একটি ছাদাক্বা বা দানস্বরূপ। আর অন্যতম একটি ভালো কাজ হ’ল তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা এবং তোমার বালতি থেকে তোমার ভাইয়ের পাত্রে কিছু পানি ঢেলে দেওয়া তথা তাকে সাহায্য করা’ (বুখারী হা/৬০২১; মিশকাত হা/১৯১০)। অতএব আমলে ছালেহ কেবল ছালাত, ছিয়াম, যাকাত বা হজ্জের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শরী‘আতসম্মত প্রতিটি কাজ, যা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়। তাই মানুষের দুনিয়াবী বৈধ প্রয়োজন পূরণে সহযোগিতা করাও আমলে ছালেহ এবং ছওয়াবের কাজ, যদি তা নেক নিয়তে হয়।

প্রশ্নকারী : আশিক আল-গালিব, চাঁপাই নবাবগঞ্জ।








বিষয়সমূহ: আমল
প্রশ্ন (২৩/৬৩) : হজব্রত পালনরত অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে তার জন্য বিশেষ কোন ফযীলত আছে কি? - -সফীউদ্দীন আহমাদপাঁচদোনা, নরসিংদী।
প্রশ্ন (১৬/২৯৬) : জনৈক মেয়ে বিয়ের তিনদিনের মাথায় ‘খোলা‘ করে বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের মধ্যে কোন নির্জনবাস হয়নি। এক্ষণে ঐ মেয়েকে কতদিন ইদ্দত পালন করতে হবে? - -আতাউর রহমান, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৩৭/২৭৭) : ঝড়-তুফান বা বৃষ্টির সময় তাকবীর দেওয়ার বিধান কী? - -আব্দুল আলীম, ভূগরইল, রাজশাহী।
প্রশ্ন (১৭/৫৭) : অসুস্থতার কারণে পা সামনে রেখে ছালাত আদায় করতে হয়। পাশের মুছল্লীরা মনে করে তার ছালাত হয় না। কেউ বলেন, চেয়ারে বসে ছালাত আদায় করতে হবে। সঠিক উত্তরদানে বাধিত করবেন।
প্রশ্ন (২২/৬২) : শেষ যামানায় তিনটি কারণে বেশী বেশী ভূমিকম্প হবে। কিন্তু বর্তমানে মুসলিম দেশ সমূহে এত ভূমিকম্প হওয়ার কারণ কি?
প্রশ্ন (৫/৮৫) : চন্দ্র বা সূর্য গ্রহণকালে স্ত্রী সহবাসে শারঈ কোন নিষেধাজ্ঞা আছে কি?
প্রশ্ন (৪০/৮০) : স্বপ্ন সম্পর্কে জানতে চাই। সাধারণ মানুষের দেখা স্বপ্নের কোন গুরুত্ব আছে কি? খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি?
প্রশ্ন (২৮/৪২৮) : পিতৃপরিচয়হীন জারজ সন্তানকে মাতার সাথে সম্বন্ধযুক্ত করে ডাকা যাবে কি?
প্রশ্ন (২৫/২৫) : হালাল পন্থায় উপার্জন করে ঋণ পরিশোধ করতে অক্ষম হওয়ায় যদি হারাম পন্থায় ইনকাম করে সেই ঋণ পরিশোধ করা হয় তাহ’লে তা বৈধ হবে কি?
প্রশ্ন (২৮/১৪৮) : কুরআন ছুঁয়ে কসম করা শিরক বলে গণ্য হবে কি? - -মুহাম্মাদ, নবীনগর, বি-বাড়িয়া।
প্রশ্ন (৩/৩২৩) : আমি একজন চাকুরীজীবী নারী। আমার স্বামী বিভিন্ন পারিবারিক অশান্তিতে যিদের বশে পরবর্তীতে আরো ২টা বিবাহ করেন। ২ বছর পর সে ভুল বুঝতে পারে। এক্ষণে সে আমার চাহিদার কারণে পরবর্তীতে বিবাহ করা দুই স্ত্রীকে তালাক দিতে পারবে কি?
প্রশ্ন (১২/১৩২) : ছোট-বড় শিরকের কারণে আমল ধ্বংস হয়ে যাবে কি? শিরক থেকে তওবা করার পর পূর্বে কৃত নেকীর কাজের কোন ছওয়াব পাওয়া যাবে কি?
আরও
আরও
.