উত্তর : অভিভাবকের অনুমতিতে এবং দু’জন সাক্ষীর উপস্থিতিতে বর-কনে উভয়ের সম্মতিতে ঈজাব-কবূল হয়ে থাকলে স্বামী-স্ত্রী শারীরিক সম্পর্ক করতে পারবে। এজন্য বাসরের আগে মোহরানা পরিশোধ করা শর্ত নয়। তবে মোহরানা নগদ পরিশোধ করা সুন্নাত। যদিও মোহরানা বাকী রেখেও বিবাহ করা জায়েয (বুঃ মুঃ মিশকাত হা/৩২০২)। আল্লাহ বলেন, ‘তোমরা স্ত্রীদেরকে তাদের মোহরানা ফরয হিসাবে প্রদান কর। তবে তারা যদি তা থেকে খুশী মনে তোমাদের কিছু দেয় তাহ’লে তা তোমরা সন্তুষ্টচিত্তে স্বাচ্ছন্দ্যে ভোগ কর’ (নিসা ৪/৪; বাক্বারাহ ২/২৩৭)। উপরোক্ত আয়াতের ভিত্তিতে ইবনু কুদামাহ বলেন, ‘স্ত্রী যদি তার অধিকারভুক্ত মোহর সন্তুষ্টচিত্তে পুরোটা বা কিছু অংশ মাফ করে দেয় বা গ্রহণের পর স্বামীকে দান করে তবে তা জায়েয। এ ব্যাপারে কোন মতভেদ আছে বলে আমার জানা নেই (আল-মুগনী ৭/২৫৫)। উল্লেখ্য যে, মোহরানা পরিশোধে তালবাহানা করা যাবে না। রাসূল (ছাঃ) বলেন, ‘বিবাহের সর্বাধিক প্রয়োজনীয় শর্ত হ’ল- তোমরা যা দ্বারা মহিলার লজ্জাস্থান হালাল করবে তা আদায় করা’ (আবুদাউদ হা/২১৩৯; ছহীহুল জামে‘ হা/১৫৪৭)। যে মোহরানা পরিশোধ না করার নিয়ত করে বিবাহ করবে এবং মোহর পরিশোধ না করে মারা যাবে সে ক্বিয়ামতের দিন ব্যভিচারীর কাতারে দাঁড়াবে (ছহীহুত তারগীব হা/১৮০৬ ও ১৮০৭)।

প্রশ্নকারী : আজমাল, কুড়িগ্রাম।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (২৮/২৮) : বিবাহিতা মেয়ের পিতা-মাতা অসুস্থ এবং আর্থিক সমস্যায় জর্জরিত। স্বামীর পক্ষে শ্বশুরবাড়ীতে সাপোর্ট দেওয়া সম্ভব নয়। এক্ষণে উক্ত নারী চাকুরী করে পিতা-মাতাকে সহযোগিতা করতে পারবে কি?
প্রশ্ন (১৯/২৫৯) : মাইয়েতকে কাফন পরানোর সময় কোন পার্শ্ব থেকে কাপড় উত্তোলন করতে হবে?
প্রশ্ন (২৫/৩৮৫) : পুরুষের বড় চুল রাখা শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (১১/৩৩১) : বিদ্যালয়ে পাঠদান শুরুর আগে যে এসেম্বলী বা সমাবেশ অনুষ্ঠিত হয়, সেখানে পবিত্র কুরআন হ’তে তেলাওয়াত করার সময় হাত বেঁধে রাখা যাবে কি? - -হাসীবুর রশীদ, গান্ধাইল, কাযীপুর, সিরাজগঞ্জ।
প্রশ্ন (২৮/২২৮) : অনেক সময় অলসতার কারণে পরবর্তী ওয়াক্তের ছালাতের জন্য পেশাব আটকে ওযূ ধরে রাখা হয়। এরূপ করায় শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৮/৩১৮) : আমার মলদ্বার দিয়ে মাঝে মধ্যেই রক্ত বের হয়। এ থেকে পবিত্র হওয়ার জন্য আমাকে কি গোসল করতে হবে? না কেবল ধুয়ে ফেললেই যথেষ্ট হবে?
প্রশ্ন (৩/১২৩) : আমাদের মসজিদের ইমাম জুম‘আ ব্যতীত কোন ছালাত আদায় করে না এবং সিগারেট-জর্দা-গুল ব্যবহার করে। তাকে সরিয়ে দেওয়াও সম্ভব নয়। এক্ষণে আমাদের করণীয় কি?
প্রশ্ন (২১/৩০১) : পশু বা প্রাণী গুলি করে মারলে অধিকাংশ সময় যবেহ করার আগেই মারা যায়। এরূপ পশু-পাখি খাওয়া যাবে কি? - -ফেরদৌস শিকদার, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩২/২৩২) : একজন ব্যক্তি কোন পর্যায়ভুক্ত বিদ‘আতী হ’লে তাকে সালাম দেয়া জায়েয হবে না? - -আছিফ কাযী, গোবরচাকা, খুলনা।
প্রশ্ন (৯/১৬৯) : মানুষকে মাটি না পানি থেকে সৃষ্টি করা হয়েছে? এছাড়া অন্যান্য পশু-পাখি কোন বস্ত্ত থেকে সৃষ্টি করা হয়েছে? - -ছাকিব, ধূরইল, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (১১/১১) : মোযা টাখনুর উপর পর্যন্ত পরা থাকলে প্যান্ট টাখনুর নীচে পরা যাবে কি? - -মুনীর খানপীরগঞ্জ, রংপুর।
প্রশ্ন (১১/১৩১) : ছাত্ররা ক্লাস করার সময় পর্দাহীন অথবা নেক্বাব পরিহিতা শিক্ষিকাদের দিকে তাকাতে পারবে কি?
আরও
আরও
.