উত্তর : এভাবে কুরআন পড়া যায়। তবে কুরআন বিশুদ্ধভাবে তেলাওয়াতের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং সঠিক উচ্চারণের ব্যাপারে যত্নবান হ’তে হবে। নিজের ভুল সংশোধন ও জ্ঞান অন্বেষণের জন্য শিক্ষকের দারস্থ হবে। যদি কেউ চেষ্টা চালিয়ে যায় এবং সঠিক করার জন্য চেষ্টা করে, তবে সে দ্বিগুণ ছওয়াব পাবে। নবী করীম (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি কুরআনে দক্ষ, সে সম্মানিত নেককার ফেরেশতাদের সাথে থাকবে। আর যে ব্যক্তি কুরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তেলাওয়াত করে, তার জন্য রয়েছে দ্বিগুণ ছওয়াব’ (মুসলিম হা/৭৯৮; মিশকাত হা/২১১২)। শায়েখ বিন বায (রহঃ) বলেন, তাঁর উচিত কুরআন তেলাওয়াতের বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা এবং নিজের চেয়ে যিনি অধিক জ্ঞানী, তাঁর কাছে তেলাওয়াত করে শোনানোর ব্যাপারে যত্নবান হওয়া। (ভুল হওয়ার ভয়ে) তিলাওয়াত ছেড়ে দেওয়া যাবে না। কারণ তেলাওয়াত শেখার চেষ্টা তাঁর কল্যাণই বৃদ্ধি করবে। আর এ ক্ষেত্রে উল্লেখিত হাদীছটি তাঁর জন্য শক্তিশালী দলীল (মাজমূ‘ ফাতাওয়া ৭/১৮৬)।

প্রশ্নকারী : নুসরাই সিনথিয়া, ফরিদপুর।

‘নুসরাই’ প্রকৃত আরবী উচ্চারণ নুছরাত। ‘সিনথিয়া’ গ্রীকদের নিকট চন্দ্রদেবীর নাম। অতএব আরবী-ফার্সী মিশিয়ে ‘নুছরাত জাহান’ (পৃথিবীর সাহায্যকারী) নাম রাখা যেতে পারে (স.স.)।]








বিষয়সমূহ: জায়েয-নাজায়েয
প্রশ্ন (৪/৮৪) : আমি আমার পিতার অনুমতি ছাড়াই কাযী অফিসের মাধ্যমে এক ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। পরবর্তীতে উক্ত বিবাহ পরিবার মেনে নিয়েছে। অতঃপর ২০১২ সালে পারিবারিক ঝগড়া হ’লে রাগের মাথায় আমার স্বামী এক তালাক, দুই তালাক উল্লেখ করে। কিন্তু আমরা এক সাথেই সংসার করতে থাকি। ২০২০ সালে আমার স্বামী মেয়ের সামনে আবারো আমাকে তালাক প্রদান করে। এখন আমরা দু’জন দুই স্থানে থাকি। তবে পরস্পরকে খুব ভালোবাসি। আমরা মেয়েসহ আবার এক সাথে থাকতে চাই। এক্ষণে আমাদের করণীয় কী?
প্রশ্ন (২২/৩৮২) : পিতা-মাতার মধ্যে কোন বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হ’লে তাদের মাঝে সমঝোতার লক্ষ্যে সন্তান হিসাবে কিছু মিথ্যা কথা বলা যাবে কি?
প্রশ্ন (৩৯/৪৩৯) : আমাদের দেশে খ্রিস্টান মিশনারীদের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান যেমন নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ ইত্যাদি প্রতিষ্ঠাগুলোর সিলেবাস দেশের জেনারেল শিক্ষার সিলেবাসের মতোই। এ ধরনের প্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের অধ্যয়ন করা যাবে কি?
প্রশ্ন (৩৭/২৭৭) : জনৈক আলেম বলেন, জুম‘আর খুৎবা চলা অবস্থায় সুন্নাত ছালাত আদায় করা হারাম। এ বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১৮/৪১৮) : কোন মুশরিক ব্যক্তিকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য মসজিদের কোন দায়িত্ব দেওয়া যাবে কি?
প্রশ্ন (৩১/৩১১) : জনৈক ব্যক্তি স্ত্রীকে সরাসরি তালাক না দিয়ে কাযী অফিসের মাধ্যমে তালাক দিয়ে অন্যত্র বিবাহ করেছে। উক্ত তালাক শুদ্ধ হয়েছে কি? উক্ত স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার কোন সুযোগ আছে কি?
প্রশ্ন (৩২/৪৩২) : পুরাতন মসজিদ ভেঙ্গে বহুতল ভবন তৈরী করে সেখানে মসজিদ, বইয়ের মার্কেট, গাড়ির গ্যারেজ, গবেষণাগার, মাদ্রাসা ইত্যাদি করতে চাই। এটা শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (২/১৬২) : কচ্ছপ ও ব্যাঙ খাওয়া যাবে কি? কেউ খেয়ে ফেললে তার জন্য করণীয় কি? - -আব্দুল কুদ্দূস, পারিলা, পবা, রাজশাহী।
প্রশ্ন (৩৪/৩৫৪) : আমাদের চল্লিশ বছরের পুরানো মসজিদে এখন মুছল্লী ধরে না। কিন্তু মসজিদ বড় করার মত জায়গাও সেখানে নেই। এমতাবস্থায় উক্ত মসজিদের জায়গা বিক্রি করে অথবা বদল করে অন্যত্র মসজিদ তৈরী করা যাবে কি?
প্রশ্ন (৯/৪৪৯) : যে ব্যক্তি ঈমানের সাথে, ছওয়াবের আশায় রামাযানের ছিয়াম পালন করবে এবং তারাবীহর ছালাত আদায় করবে, সে ব্যক্তি পাপ থেকে মুক্ত হয়ে যাবে, যেন সে তার মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ট হয়েছে। উক্ত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৩৬/৩১৬) : গর্ভবতী হওয়ার পর সন্তান নষ্ট হওয়ার ভয়ে অনেক মহিলা কোমরে জালের কাঠি বাঁধে। এছাড়াও অন্যান্য কবিরাজী পদ্ধতি অবলম্বন করে। এগুলো শরী‘আত সম্মত কী?
প্রশ্ন (১২/১৩২) : বাযারে প্রচলিত যে টিউব মেহেদী কিনতে পাওয়া যায়, তা হাতে দিলে ওযূ হবে কি? - -সালমা খাতূনঅভয়নগর, যশোর।
আরও
আরও
.