উত্তর : যত রাক‘আতের উপর দৃঢ় বিশ্বাস সৃষ্টি হবে সেটা ধরে ছালাত সম্পন্ন করবে এবং শেষ রাক‘আতে সহো সিজদা দিয়ে সালাম ফিরাবে। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমাদের কেউ যখন তার ছালাতে সন্দেহে পড়ে এবং বুঝতে পারে না, সে তিন রাক‘আত পড়েছে নাকি চার রাক‘আত, তখন সে সন্দেহকে পরিত্যাগ করবে এবং যে বিষয়ে নিশ্চিত হবে, সে অনুযায়ী কাজ করবে। এরপর সে সালাম ফেরানোর আগে দু’টি সহো সিজদা করবে। যদি সে পাঁচ রাক‘আত পড়ে থাকে, তাহ’লে এ দুই সিজদা তার ছালাতকে যুগল করবে (অর্থাৎ সম্পূর্ণ করবে)। আর যদি সে চার রাক‘আত পূর্ণই করে থাকে, তাহ’লে এই দুই সিজদা শয়তানের জন্য অপমানস্বরূপ হবে’ (মুসলিম হা/৫৭১; মিশকাত হা/১০১৫)। আর যদি সন্দেহ দূর না হয় তাহ’লে কম সংখ্যক রাক‘আত ধরে ছালাত সমাপ্ত করবে এবং সালামের পূর্বে সহো সিজদা দিবে (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৪/৬১)।

 প্রশ্নকারী : আব্দুল হালীম, পাবনা।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১৬/৩৭৬) : ছহীহ আক্বীদা-আমল গ্রহণের পর আমি চাকুরীস্থলে বাহ্যিক আমলগুলো বিশুদ্ধ নিয়মে করতে পারলেও গ্রামের বাসায় মানুষের মন্দ কথার কারণে করতে পারি না। এতে কি আমি পাপী হব? আমার করণীয় কি?
প্রশ্ন (৩২/৩৫২) : যারা আরবী পড়তে পারে না, তাদের জন্য বাংলা উচ্চারণ দেখে কুরআন পড়া জায়েয হবে কি? মাখরাজ ও তাজবীদ না মেনে পড়ার কারণে গুনাহ হবে কি?
প্রশ্ন (১৯/৫৯) : আমার আববা সূদী ব্যাংকে চাকরি করতেন। হারাম জানার পর ছেড়ে দিয়েছেন। সম্প্রতি পেনশনের জন্য আবেদন করার সুযোগ এসেছে। স্মর্তব্য যে, পেনশনের সাথে চাকরীর কোন সম্পর্ক নেই। বরং এটা সরকারের পেনশন প্রকল্পের অন্তর্ভুক্ত। তবে ঐ হারাম চাকুরী উপলক্ষ্যেই তিনি পেনশন পাবেন। এক্ষণে এটা গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৫/২১৫) : গৃহপালিত পশুর মল-মূত্র কাপড়ে লাগলে উক্ত কাপড়ে ছালাত হবে কি?
প্রশ্ন (২৬/১৮৬) : ফরয গোসল করে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর গোসলের বিষয়ে সন্দেহ হ’লে অর্থাৎ শরীরের কিছু জায়গায় পানি পৌঁছেছে কি-না এই বিষয়ে সন্দেহ হ’লে কি শুধু ঐ অংশটি ধুতে হবে নাকি পুনরায় গোসল করতে হবে?
প্রশ্ন (১৫/৫৫) : কারো আচরণে খারাপ লাগলে বা বিরক্ত হ’লে মনে মনে গালি দেওয়া যাবে কি?
প্রশ্ন (১৭/২১৭) : জনৈক আলেম বলেন, সিজদা দু’প্রকার। সম্মানের সিজদা ও ইবাদতের সিজদা। মানুষ মানুষকে সম্মান দেখিয়ে সিজদা করতে পারে। যেমন ফেরেশতাগণ আদম (আঃ)-কে সিজদা করেছিলেন। এর কোন সত্যতা আছে কি? - -ডা. আব্দুল্লাহ রোমান, ফুলতলা, বগুড়া।
প্রশ্ন (২১/২২১) : রাসূল (ছাঃ) চেয়ারে বসে খেয়েছেন কি? তিনি না খেয়ে থাকলে আমাদের খাওয়া জায়েয হবে কি? - -মুজীব, মণিপুর, গাযীপুর।
প্রশ্ন (৪০/৩২০) : জনৈক হিন্দু ৫০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে। এখন তাকে সুন্নাতে খাৎনা করতে হবে কি?
প্রশ্ন (১২/১৩২) : বাযারে প্রচলিত যে টিউব মেহেদী কিনতে পাওয়া যায়, তা হাতে দিলে ওযূ হবে কি? - -সালমা খাতূনঅভয়নগর, যশোর।
প্রশ্ন (৩/৩) : জনৈক বক্তা বলেন, মৃত ব্যক্তির নামে দান করলে মৃতের উপকার হবে না। কারণ মৃত্যুর পর নেকীর পথ বন্ধ হয়ে যায়। উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই।
প্রশ্ন (১৬/১৬) : সফর অবস্থায় তাহাজ্জুদ ছালাত আদায়ে কোন বাধা আছে কি? - -শামীম ইসলাম, ঢাকা।
আরও
আরও
.