উত্তর : পিতা সুস্থ অবস্থায় অন্যান্য ওয়ারিছদের বঞ্চিত করার নিয়ত না রেখে প্রয়োজন মত সম্পত্তি পালক পুত্রকে হেবা করতে পারবেন। কারণ একজন সুস্থ ব্যক্তি তাঁর যাবতীয় সম্পত্তি খরচ বা দান করতে পারে। আবুবকর (রাঃ) তাবুকের যুদ্ধের পূর্বে তাঁর যাবতীয় সম্পত্তি দান করেছিলেন (আবুদাউদ হা/১৬৭৮; মিশকাত হা/৬০২১)। ইবনু কুদামাহ বলেন, ‘হাদীছ প্রমাণ করে যে, সন্তানদের মাঝে সমতা করা ওয়াজিব। অন্যান্য ওয়ারিছেরা এর স্থলাভিষিক্ত নয় (আল-মুগনী ৬/৫৪)। তবে একাধিক ছেলে বা মেয়েদের মাঝে হেবা করলে সমতা বিধান পালন করা আবশ্যক। অনুরূপভাবে একাধিক স্ত্রীর মাঝে হেবা করলে সমতা আবশ্যক (মুসলিম হা/১৬২৩; মিশকাত হা/৩০১৯)।

প্রশ্নকারী : আসাদুয্যামান, চিরিরবন্দর, দিনাজপুর।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১৪/৪৫৪) : আমার মাসিক আয় সীমিত (প্রায় ৫,০০০ টাকা) এবং তা দিয়ে আমার নিজের চলাই কঠিন। আমার পিতা আর্থিকভাবে সচ্ছল হওয়া সত্ত্বেও আমার কাছে প্রতি মাসে ১,০০০ টাকা দাবী করছেন। আমার নিজের প্রয়োজন মেটাতে হিমশিম খাওয়ায় আমি এই টাকা দিতে পারছি না। এমতাবস্থায় আমি কি পিতা-মাতার অবাধ্য সন্তান হিসাবে গণ্য হব? তাছাড়া ভবিষ্যতে আয় বাড়লে পিতা-মাতা যা চাইবেন, সন্তান কি তা দিতে বাধ্য থাকবে?
প্রশ্ন (১৪/৫৪) : আমরা পাঁচ বোন ও এক ভাই। আববা ও আম্মা জীবিত আছে। আমরা কিছু সম্পত্তি নিয়ে বাকী সম্পত্তি আমার একমাত্র ভাইকে লিখে দিতে চাই। এরূপ করলে কি আমার পিতা-মাতা গুনাহগার হবেন? - -রোকসানা, চারঘাট, রাজশাহী।
প্রশ্ন (২৬/২৬৬) : কুরবানীর পশু যবেহ করার সময় পশুর চোখ ঢেকে রাখা যাবে কি?
প্রশ্ন (১৩/১৩৩) : নারীরা শয়তানের জাল- মর্মে কোন হাদীছ বর্ণিত হয়েছে কি? - -ছফীউল আলম, সাতক্ষীরা।
প্রশ্ন (৩৭/৩১৭) : হজ্জব্রত পালনকালে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাংখীদের সাথে মোবাইলে, ভিডিও কলে যোগাযোগ রাখা যাবে কি?
প্রশ্ন (২৬/৩০৬) : করোনা ভাইরাসের বিস্তৃতিরোধে মসজিদে জুম‘আর ছালাত পরিহার করে বাড়িতে যোহরের ছালাত আদায় করা যাবে কি? - -আব্দুল মান্নান, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (২৬/১০৬) : কেউ নবজাতক সন্তানের সুসংবাদ দিলে কী বলে দো‘আ করতে হবে?
প্রশ্ন (১৪/১৩৪) : চন্দ্রগ্রহণ বা সূর্য গ্রহণের সময় সহবাস করলে কোন ক্ষতি হয় কি?
প্রশ্ন (৭/২০৭) : জনৈক আলেম বলেন, মাইকে ছালাত আদায় করা যাবে না। এতে তাকবীরে তাহরীমা ভঙ্গ হয়ে যায়। এর কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৩১/৩৫১) : ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) এত বড় মুহাদ্দিছ হওয়া সত্ত্বেও তার গ্রন্থে যঈফ হাদীছ কেন? - -কাবীর হোসাইন, রাজশাহী।
প্রশ্ন (৩০/১১০) : আমাদের পারিবারিক কবরস্থান আছে। সেখানে কবরের ওপর বাঁশঝাড় হয়েছে। কিছু বাঁশ বিক্রি করা হয়েছে। উক্ত বাঁশ বিক্রির টাকা মসজিদে দান করা যাবে কি?
প্রশ্ন (২৮/৩৮৮) : মানতের পশুর গোশত কিভাবে বণ্টন করতে হবে?
আরও
আরও
.