উত্তর : ফরয গোসলের জন্য নিয়ত শর্ত, ওযূ শর্ত নয়। এমতাবস্থায় যোহর বা আছরের ছালাত আদায়কালে ওযূ করলেই যথেষ্ট হবে। কেননা কেউ নিয়ত করে সারা শরীরে পানি ঢাললেই গোসলের ফরযিয়াত আদায় হয়ে যাবে। এই গোসলের মাধ্যমে সে পবিত্র হয়ে যাবে এবং ওযূ করে ছালাত ও কুরআন তেলাওয়াতের মত ইবাদতগুলো করতে পারবে। তবে কেউ যদি গোসলের পূর্বে ছালাতের ন্যায় ওযূ করে গোসল করে তাহ’লে পরবর্তীতে আর ওযূ করা লাগবে না। বরং সে ওযূ অটুট থাকলে ছালাত আদায় করতে পারবে (বুখারী হা/২৭৪; মিশকাত হা/৪৩৬)। ইবনু আব্দিল বার্র (রহঃ) বলেন, নাপাক ব্যক্তি যদি ওযূ না করেও পুরো দেহে পানি পৌঁছে পুরোপুরি গোসল সম্পন্ন করে, তবে সে তার দায়িত্ব আদায় করে ফেলেছে। কারণ আল্লাহ কুরআনে কেবলমাত্র এটাই ফরয করেছেন যে, ‘তোমরা যদি নাপাক হও, তবে পবিত্র হয়ে যাও (মায়েদাহ ৫/৬) অর্থাৎ গোসল করো। এ ব্যাপারে বিদ্বানদের মধ্যে কোন মতভেদ নেই (ইবনু কুদামাহ, আল-মুগনী ১/১৬১)।

প্রশ্নকারী : মুহাম্মাদ হুসাইন, সাহাপুর, দারুসা, রাজশাহী।








বিষয়সমূহ: তাহারাত-পবিত্রতা
প্রশ্ন (৩৫/২৩৫) : জনৈক বক্তা বলেন, ছালাত কমিয়ে ৫ ওয়াক্ত করার ব্যাপারে আল্লাহর নিকটে মূসা (আঃ)-এর বারবার যাওয়ার বিষয়টি সত্য নয় বরং রাসূল (ছাঃ) স্বয়ং কয়েকবার গিয়ে তা কমিয়ে নিয়ে আসেন। এ বক্তব্যের সত্যতা জানতে চাই।
প্রশ্ন (৫/৫) : রাসূলুল্লাহ (ছাঃ) কি স্বামী-স্ত্রীকে এক সাথে ফরয গোসল করার নির্দেশ দিয়েছেন?
প্রশ্ন (৯/২৮৯) : সূরা ফাতিহা দ্বারা কিভাবে সাপের বিষ নামাতে হয়?
প্রশ্ন (২৯/২৬৯) : শরী‘আতে ময়না তদন্তের বিধান কি? বিশেষত যরূরী প্রয়োজনে করতে হ’লে মৃতের আত্মীয়-স্বজন গোনাহগার হবে কি?
প্রশ্ন (২৭/২২৭) : ইয়াযীদ বিন মু‘আবিয়া কি ছাহাবী ছিলেন, না তাবেঈ ছিলেন? কারবালার মর্মান্তিক ঘটনার সাথে তিনি কি জড়িত ছিলেন?
প্রশ্ন (৪/২৮৪) : খতমে ইউনুস নামে কোন আমল একাকী বা যৌথভাবে করা যাবে কি? - শফীকুল ইসলাম, আশুলিয়া, ঢাকা।
প্রশ্ন (২৫/১০৫) : বিবাহের পর স্ত্রী তার পিতার বাসায় জিনিসপত্র দিতে পারবে কি? বিশেষ করে স্বামীর আর্থিক সংগতি সেরকম না থাকলে তার অমতে কোন জিনিস পিতার বাড়িতে নিয়ে যাওয়া স্ত্রীর জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (৩৪/৩১৪) : অধিকাংশ মা ছোট ছেলেমেয়েদের কপালের এক পার্শ্বে কাজলের ফোটা দেয়। এর কোন উদ্দেশ্য আছে কি?
প্রশ্ন (৩১/৪৭১) : আমাদের এলাকার অধিকাংশ আলেম ই‘তেকাফে বসা অবস্থায় গোসল করা যাবে না বলে ফৎওয়া দেন। এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৫/৪৫) : ইমামের খুৎবা চলাকালীন কোন ফযীলতপূর্ণ বা বিস্ময়কর বর্ণনা শুনলে সরবে ‘সুবহানাল্লাহ’ বা ‘আলহামদুলিল্লাহ’ পাঠ করা যাবে কি?
প্রশ্ন (১৪/৪১৪) : পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম। এক্ষণে তারা স্বর্ণকার হিসাবে স্বর্ণের বেচা-কেনায় জড়িত থাকতে পারবে কি? - -আলী আদনান, সাতক্ষীরা।
প্রশ্ন (১৯/৪৫৯) : মসজিদের ভিতর জানাযার ছালাত আদায় করা যাবে কি?
আরও
আরও
.