উত্তর : কয়েকটি শর্ত পূরণ সাপেক্ষে তা বাই‘য়ে সালাম এর আওতায় পড়বে। ১. মূল্য অগ্রিম পরিশোধ করতে হবে। অর্ডারের সময় সম্পূর্ণ মূল্য পরিশোধ করা আবশ্যক। পরবর্তী সময়ে কিস্তিতে দেওয়া হ’লে এটি সালাম হবে না। অথবা পণ্য হাতে পাওয়ার সাথে সাথে মূল্য পরিশোধ করতে হবে, যাকে বাই‘য়ে সালাম হাল বলে। ২. পণ্যের ধরন, পরিমাণ ও বৈশিষ্ট্য নির্ধারিত থাকতে হবে। ৩. সরবরাহের নির্দিষ্ট সময় নির্ধারণ থাকতে হবে। ৪. বাজারে সেই পণ্য বিদ্যমান থাকতে হবে। হাফেয ইবনুল ক্বাইয়িম (রহঃ) বলেন, এই হাদীছে সালাম (আগাম ক্রয়)-এর ক্ষেত্রে মোটেই তাৎক্ষণিক সরবরাহে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, বরং নিষেধ করা হয়েছে এমন এক বিক্রয় পদ্ধতি থেকে, যেখানে একজন এমন কিছু বিক্রি করে যা এখনো তার মালিকানায় নেই এবং যার সরবরাহ দেওয়ার সক্ষমতাও তার নেই; অথচ সে তা আগেই বিক্রি করে দেয় এবং লাভও করে নেয়, তখন সেটা তার জন্য নাজায়েয।

তাই যদি কেউ তাৎক্ষণিক অগ্রিম বিক্রয় করে অথচ তার কাছে পণ্যটি নেই এবং সে নিজে তা সরবরাহ করতেও সক্ষম নয়, তখন সে এমন কিছুর দায় নিচেছ যা হয়তো পাবে কিংবা পাবে না। এটা এক প্রকার প্রতারণা (غرر) এবং ঝুঁকিপূর্ণ লেনদেন (مخاطرة)। কিন্তু যদি বাস্তবে পণ্যটি তার কাছে থাকে এবং সে তাৎক্ষণিক সরবরাহে সক্ষম হয়। তাহ’লে এটি জায়েয হবে। ইমাম শাফেঈ (রহঃ) বলেন, যখন বিলম্ব বাই‘য়ে সালাম বৈধ, তখন তাৎক্ষণিক বাই‘য়ে সালাম আরও বেশী বৈধ হওয়া উচিত (যাদুল মা‘আদ ৫/৭২০)।

প্রশ্নকারী : যহূরুল ইসলাম, নারায়ণগঞ্জ।








বিষয়সমূহ: জায়েয-নাজায়েয
প্রশ্ন (২৮/৬৮) : সূরা ফাতিহা পড়া হয়েছি কি-হয়নি সন্দেহ হ’লে সহো সিজদা বা ছালাত পুনরায় আদায় করতে হবে কি?
প্রশ্ন (৩৯/১৯৯) : ছালাতের মধ্যে বায়ুর চাপ আসলে তা আটকে রেখে ছালাত অব্যাহত রাখা যাবে কি?
প্রশ্ন (৩৮/১৫৮) : সম্প্রতি আমার স্বামী মারা গেছেন। কিন্তু কয়েকটি সন্তানের মা ও পরিবারের সকল কাজের দায়িত্বশীল হওয়ায় এবং স্বামী মৃত্যুর পর পরিবারের সার্বিক ব্যবস্থাপনা করতে বাধ্য হওয়ায় ইদ্দত পালন করার সুযোগ হয়নি। এক্ষণে তার মৃত্যুর চারমাস পর ইদ্দত শুরু করা যাবে কি? - -ফাতেমা, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (৩৬/৭৬): অমুসলিমদের বানানো মিষ্টি, মুড়ি ইত্যাদি খাওয়া বা তা দিয়ে ইফতার করা যাবে কি? এছাড়া তাদের রান্না খেতে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৫/১৬৫) : ‘বিকাশে’ যাকাতের টাকা প্রদানের সময় সার্ভিস চার্জসহ দিতে হবে, না মূল টাকাগুলো দিলেই হবে?
প্রশ্ন (১৯/৯৯) : হিজড়া ব্যক্তি মারা গেলে তার জানাযা পড়তে হবে কি? কাফন দেওয়ার সময় তাকে পুরুষ না মহিলার কাফন দিতে হবে।
প্রশ্ন (৩১/৩৫১) : কোন জীবিত আত্মীয়ের পক্ষ থেকে কুরবানী করা যাবে কি?
প্রশ্ন (১৪/৪৫৪) : তাজবীদ শিক্ষা ব্যতীত কুরআন পাঠ করা জায়েয কি?
প্রশ্ন (২০/১০০) : মুসনাদ আহমাদ ২৫০৮৭ নং হাদীছে বলা হয়েছে যে, নারীরা বিবাহের ব্যাপারে একক অধিকার রাখে। এর ব্যাখ্যা জানতে চাই। - -আতীকুল ইসলাম, ছোট বনগ্রাম, রাজশাহী।
প্রশ্ন (১০/২৯০) : একটি মসজিদে প্রতি বছর নির্দিষ্ট দিনে ওরস হয়। উক্ত মসজিদে ছালাত আদায় ও দান করা যাবে কি? - -শাহাবুল আলম, বদলগাছি, নওগাঁ।
প্রশ্ন (২৪/২২৪) : ইতিহাসে পাওয়া যায় যে, ওমর (রাঃ) শিফা নাম্নী জনৈকা মহিলা ছাহাবীকে বাযারের অবস্থা পর্যবেক্ষণের জন্য দায়িত্বশীল নিয়োগ করেছিলেন। এই ঘটনা কি সত্য? - -মাহমূদুর রহমান, তালা, সাতক্ষীরা
প্রশ্ন (২৭/৩০৭) : বিবাহের রাত্রে বর ও কনেকে জামা‘আতবদ্ধভাবে ছালাত আদায় করতে হবে কি?
আরও
আরও
.