উত্তর : সূদ সর্বাবস্থায় হারাম এবং এর দ্বারা কোনভাবেই উপকার গ্রহণ করা যাবে না। এক্ষণে সূদের টাকা দিয়ে রাষ্ট্রীয় ট্যাক্স প্রদান করা সূদের টাকা থেকে উপকার গ্রহণ করার শামিল, যা হারাম। উল্লেখ্য যে, রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে রাষ্ট্র কর্তৃক নির্ধারিত ট্যাক্স প্রদান করা শরী‘আত বিরোধী নয়। সুতরাং জনগণ রাষ্ট্রের হক রাষ্ট্রকে দিবে এবং রাষ্ট্র জনগণকে তাদের হক বুঝিয়ে দিবে। রাষ্ট্র যুলুম করলে তাকে হিসাব দিতে হবে (আবুদাউদ হা/৩৫৯৪; মিশকাত হা/২৯২৩; ইবনুল ক্বাইয়িম, যাদুল মা‘আদ ৫/৬৯১)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, আমার পরে তোমরা অবশ্যই ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেয়ার প্রবণতা লক্ষ্য করবে এবং এমন কিছু বিষয় দেখতে পাবে, যা তোমরা পসন্দ করবে না। তাঁরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (ছাঃ)! তাহ’লে আমাদের জন্য কি হুকুম করছেন? উত্তরে তিনি বললেন, তাদের হক পূর্ণরূপে আদায় করবে, আর তোমাদের হক আল্লাহর কাছে চাইবে (বুখারী হা/৭০৫২; মিশকাত হা/৩৬৭২)।

প্রশ্নকারী : যুবায়ের আব্দুল্লাহ, ঢাকা।








বিষয়সমূহ: পাপ হালাল-হারাম
প্রশ্ন (২৪/৩০৪) : মসজিদের অনুদানের টাকা দিয়ে ইমাম ও মুওয়ায্যিনের বেতন-ভাতা দেওয়া যাবে কি? - -আব্দুল আউয়াল, মির্জাপুর, গাযীপুর।
প্রশ্ন (৪০/১৬০) : ঈদের ছালাতের পূর্বে গযল গাওয়া বা বক্তব্য দেওয়া যায় কি?
প্রশ্ন (১২/১২) : গণকের নিকটে প্রশ্ন করলে ৪০ দিনের ছালাত কবুল হয় না। এক্ষণে পত্র-পত্রিকায় প্রকাশিত রাশিফলে যে ভবিষ্যদ্বাণী করা হয়, তা পাঠ করলে কি উক্ত বিধান প্রযোজ্য হবে? আর কেউ গণকের নিকটে ভবিষ্যৎ জেনে পরে ভুল বুঝতে পারলে তাকে ৪০ দিনের ছালাত পুনরায় আদায় করতে হবে কি? - -মাসঊদ, রাজবাড়ী।
প্রশ্ন (২৪/২২৪) : পুরুষ ইমামের পিছনে মহিলারা কিভাবে ছালাতে দাঁড়াবে? এছাড়া কেবল দু’জন পুরুষ ও একজন নারী হ’লে কিভাবে জামা‘আত করবে? - -বুলবুল ইসলাম*, জয়পুরহাট। * [নাম ঠিক করুন (স.স.]
প্রশ্ন (৬/২৮৬) : রাসূল (ছাঃ) কি কখনো আল্লাহকে দেখেছেন? জনৈক আলেম বলেন, তিনি তাকে স্বপ্নে সোনার জুতা পরিহিত একজন যুবকের আকৃতিতে দেখেছেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৮/১৮৮) : আল্লাহ তা‘আলা বলেন, ‘ওয়া খালাক্বনা -কুম আযওয়া-জা’। এর দ্বারা কি শুধু মানুষের কথা বলা হয়েছে? যদি তাই হয় তাহলে এক ব্যক্তি দু’টি বা তিনটি বিয়ে করে কেন? উক্ত আয়াতের ব্যখ্যা সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (৩২/৪৩২) : ওযূ করার পর কাঁচা পেঁয়াজ বা রসুন খেলে ওযূ ভেঙ্গে যাবে কি?
প্রশ্ন (৭/৪৭) : টিকিট কেটে পুকুরে ছিপ দিয়ে মাছ ধরা যাবে কি?
প্রশ্ন (৩৮/২৩৮) : মহিলাগণ গৃহাভ্যন্তরে জামা‘আতে ছালাত আদায় করলে সরবে তেলাওয়াত করতে পারবে কি?
প্রশ্ন (৩/২৮৩) : করোনা ভাইরাসে আক্রান্ত হ’লে ফরয ছিয়াম পালনের বিধান কি? এমতাবস্থায় মারা গেলে ক্বাযা ছিয়ামের কি হবে? - -আজমাল, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৮/৩২৮) : বাজার থেকে পণ্য কিনে অন্যের কাছে বেশী দামে বিক্রয় করলে তা বৈধ হবে কি?
প্রশ্ন (৬/২০৬) : এক্বামতের সময় হাত ছেড়ে না বেঁধে রাখতে হবে? - -মুহাম্মাদ আরাফাত, চাঁপাই নবাবগঞ্জ।
আরও
আরও
.