উত্তর : ইবনু তায়মিয়াহ (রহঃ)সহ সালাফী বিদ্বানগণের বক্তব্য হ’ল, বিশুদ্ধ ক্বিয়াস বা যুক্তি কখনো অহি তথা কুরআন ও সুন্নাহ বিরোধী হবে না। অনুরূপভাবে কুরআন ও ছহীহ হাদীছ কখনো বিশুদ্ধ ক্বিয়াস বিরোধী হবে না। ক্বিয়াস বা যুক্তি যদি কুরআন ও সুন্নাহ বিরোধী হয়, তাহ’লে জানতে হবে অবশ্যই তা ক্বিয়াসে ফাসেদ বা বাতিল যুক্তি (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘ঊল ফাতাওয়া ১০/১৭৬; আর-রিসালাতুল ‘আরশিয়াহ ১/৩৫; ইবনুল কাইয়িম, ই‘লামুল মুআক্কিঈন ১/১৩৩)। এ বিষয়ে ইমাম ইবনে তায়মিয়াহ درء تعارض العقل والنقل শিরোনামে ১০ খন্ডের একটি সুবৃহৎ গ্রন্থ রচনা করেছেন। তবে অহি কখনও যুক্তির উপর নির্ভরশীল নয়; বরং যুক্তি অহি-র উপর নির্ভরশীল। কারণ যুক্তি অস্থিতিশীল, যার পরিবর্তন আছে। কিন্তু অহি স্থায়ী, যার কোন পরিবর্তন নেই।

প্রশ্নকারী : আবু হুরায়রা ছিফাত, মান্দা, নওগাঁ।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩/৩) : আমি বিধবা মহিলা। আগামী বছর হজ্জে যাওয়ার নিয়ত করছি। কিন্তু আমার সাথে কোন মাহরাম ব্যক্তি যাচ্ছে না। আর সেই সংগতিও নেই। আমার ননদ ও ননদের স্বামী হজ্জে যাচ্ছে। তাদের সাথে আমি যেতে পারব কি?
প্রশ্ন (১৮/৫৮) : পাগড়ী পরা কি সবার জন্যই সুন্নাত? অনেকে চিল্লা দিয়ে পাগড়ী পরা শুরু করে। এ সম্পর্কে শরী‘আতের বিধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৭/২৭) : জনৈক আলেম বলেন, ৭টি কাজ করলে মানুষ দরিদ্র হয়ে যাবে। যেমন দাঁড়িয়ে পেশাব ও পানাহার করা, দাঁত দিয়ে নখ কামড়ানো, ফুঁ দিয়ে বাতি নিভানো ইত্যাদি। এসব কি সঠিক?
প্রশ্ন (২৬/৪৬৬) : জুম‘আতুল বিদা‘ কাকে বলে? এর ফযীলত কি? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন?
প্রশ্ন (৩১/৩১) : পিতা-মাতা আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দিতে চায়। তাদের এই নির্দেশ অমান্য করলে আমি গোনাহগার হব কি?
প্রশ্ন (৩৬/৭৬) : জামা‘আতে ফরয ছালাতের পর সুন্নাত আদায়ের পূর্বে জানাযার ছালাত পড়া যরূরী কি? না সুন্নাত ছালাত শেষ করেও জানাযা আদায় করা যাবে?
প্রশ্ন (২৩/২৩) : আমার মৃত পিতা শিরক ও কুফরীর মধ্যে নিমজ্জিত ছিলেন। এমনকি তিনি ঈদের ছালাতও আদায় করতেন না। তার জন্য দো‘আ করা যাবে কি? যদি করা না যায় সেক্ষেত্রে কেবল মায়ের জন্য দো‘আ করার পৃথক কোন দো‘আ আছে কি?
প্রশ্ন (৩৯/৪৩৯) : জুম‘আ বা বিভিন্ন খুৎবায় পঠিত ‘খুৎবাতুল হাজতে’র শব্দগুলি কি সুনির্দিষ্ট? জুম‘আতে এবং বিবাহে খুৎবাতুল হাজত পাঠের হুকুম কি? যে কোন বক্তব্য ও লেখনীর শুরুতে খুৎবাতুল হাজত কি যরূরী?
প্রশ্ন (১৯/১৯) : দোতলা মসজিদের নীচের তলা মার্কেট করা যায় কি?
প্রশ্ন (৪/৩৬৪) : ছালাতের প্রথম কাতারে দাঁড়ানোর পর কোন বয়স্ক মুরববীকে উক্ত স্থান ছেড়ে দিলে প্রথম কাতারে ছালাত আদায়ের নেকী পাওয়া যাবে কি?
প্রশ্ন (৬/৩২৬) সালাম প্রদানের পর বুকে হাত রাখার ব্যাপারে শরী‘আতে কোন নির্দেশনা আছে কি?
প্রশ্ন (৩৪/৪৭৪): স্বপ্ন সম্পর্কে ভালো-মন্দ বিশ্বাস করা যাবে কি?
আরও
আরও
.