উত্তর : হজ্জ ফরয হয়ে গেলে ছয় মাসের বাচ্চা নিরাপদে রেখে হজ্জে যেতে পারে। আর যদি বাচ্চার নিরাপত্তার ব্যবস্থা না থাকে তাহলে সাথে করে নিয়ে হজ্জে যাবে বা বাচ্চার নিরাপত্তা নিশ্চিত হওয়া পর্যন্ত অপেক্ষা করে তার পরে হজ্জে যাবে (ওছায়মীন, আল-লিক্বাউশ শাহরী ১০/২৫)। কারণ হজ্জ একটি ফরয ইবাদত, যা আর্থিক ও শারীরিক সামর্থ্যের সাথে শর্তযুক্ত। এই ইবাদত পালনে বিলম্ব করা সমীচীন নয়। আল্লাহ বলেন, ‘আর আল্লাহর জন্য লোকদের উপর বায়তুল্লাহর হজ্জ ফরয করা হ’ল, যারা সে পর্যন্ত যাবার সামর্থ্য রাখে’ (আলে ইমরান ৩/৯৭)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘হে জনগণ! তোমাদের উপর হজ্জ ফরয করা হয়েছে। অতএব তোমরা হজ্জ কর’ (মুসলিম, মিশকাত হা/২৫০৫)। তিনি আরো বলেন, ‘যে ব্যক্তি হজ্জের সংকল্প করে, সে যেন দ্রুত সেটা সম্পাদন করে’ (আবূদাঊদ হা/১৫২৪, মিশকাত হা/২৫২৩)।

উল্লেখ্য যে, নারীদের হজ্জ ফরয হওয়ার জন্য আর্থিক ও শারীরিক সামর্থ্যের পাশাপাশি সাথে মাহরাম ব্যক্তি থাকা শর্ত। 

প্রশ্নকারী : আবুবকর, ঢাকা।








বিষয়সমূহ: হজ্জ ও ওমরাহ
প্রশ্ন (৩৮/৩১৮) : সৃষ্টির সেরা হল মানুষ। কিন্তু কুরআনে প্রথম সূরা বাক্বারাহ বা গাভী এবং শেষ সূরা নাস বা মানুষ উল্লেখ করলেন কেন?
প্রশ্ন (৮/৮৮) : মূসা (আঃ) মুহাম্মাদ (ছাঃ)-এর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন মর্মে বর্ণিত হাদীছটির সত্যতা আছে কি? - -ছাকিব, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (১৫/২১৫) : আমি একটি কোম্পানীর সাইট ইঞ্জিনিয়ার হিসাবে চাকুরী করি। কোম্পানী আমাকে এফডিসিতে একটি সিনেমার কাজের জন্য নির্মিতব্য ভবন সম্পন্নের দায়িত্ব দিয়েছে। এখানে কাজ করা আমার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (৩৯/৪৭৯) : জিনদের নিকট যাওয়ার পথে রাসূল (ছাঃ) কাকে সাথে নেন? তিনি ছাহাবীকে রেখে যাওয়ার সময় চারটি দাগ টেনে তার মধ্যে থাকতে বলেন। এসময় তিনি কোন দো‘আ পাঠ করেছিলেন?
প্রশ্ন (১৯/২৫৯) : জনৈক ইমাম বলেন, ৬৪ হাযার টাকা থাকলে কুরবানী করা ওয়াজিব। কারণ স্বর্ণ-রৌপ্যের দাম হিসাব করে কুরবানী ওয়াজিব হয় এবং যাকাত ফরয হয়। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (২৮/৩০৮) : মোবাইলে কুরআন থাকা অবস্থায় টয়লেটে প্রবেশ করা যাবে কি? - -ওবায়দুল্লাহ, ইটাপোতা, লালমণিরহাট।
প্রশ্ন (২/১৬২): জনৈক আলেম বলেন, খাদীজা (রাঃ)-এর দাফনের সময় রাসূলুল্লাহ (ছাঃ)-এর অশ্রু ফোঁটায় তাঁর কবর সিক্ত হলে আল্লাহ মুনকার-নাকীর কে ক্বিয়ামত পর্যন্ত সওয়াল-জওয়াব করতে নিষেধ করে দেন। এ বিবরণ কি সত্য?
প্রশ্ন (৪০/৩৬০) : আমার ছেলের বউ নিয়মিত ছালাত আদায় করে না এবং শ্বশুরবাড়ীর লোকদের সাথে মন্দ আচরণ করে। মেয়ের পিতা-মাতাকে বলার পরও কোন ফলাফল পাওয়া যাচ্ছে না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩৫/৩৫৫) : জান্নাতে কৃষি খামার বা পশুপালন ইত্যাদি করা যাবে কি? দলীলসহ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্নঃ (৯/৩৬৯): যে ব্যক্তি মসজিদে দুনিয়াবী কথা বলবে তার ৪০ বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। উক্ত হাদীছের সত্যতা সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩১/৪৭১) : সুন্নাতকে অাঁকড়ে ধরে থাকলে ৫০ জন শহীদের ছওয়াব পাওয়া যাবে। উক্ত হাদীছ কি ছহীহ?
প্রশ্ন (৬/৪০৬) : স্ত্রীর সাথে মনোমালিন্যের কারণে তাকে এক সাথে তিন তালাক দেই। দফায় দফায় সালিশ হওয়ায় একপর্যায়ে ৩ মাসের মধ্যে আমি তাকে নতুন করে বিবাহ ও কাবিন করে ফিরিয়ে আনি। এমতাবস্থায় আমি ৩ বছর যাবৎ সংসার করে আসছি। কিন্তু মানুষের মুখে বিভিন্ন কথা শুনে আমি দ্বিধা-দ্বন্দ্বে ভুগছি। এক্ষণে আমার সংসার জীবন শরী‘আত সম্মত হচ্ছে কি?
আরও
আরও
.